| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মমুখী মানুষ

পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। তবে অন্যান্য বছরের তুলনায় এবার ফিরতি যাত্রায় যাত্রীচাপ তুলনামূলক কম থাকায় সড়ক, রেল ও নৌপথে স্বস্তিদায়ক পরিবেশ লক্ষ্য করা গেছে। রাজধানীর প্রধান প্রবেশপথ ও পরিবহন কেন্দ্রগুলোতে যাত্রীদের উপস্থিতি থাকলেও কোথাও অতিরিক্ত ভিড় কিংবা উল্লেখযোগ্য দুর্ভোগের চিত্র দেখা যায়নি। রোববার (৩১ মে) সকাল থেকেই রাজধানীর গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল, কমলাপুর রেলওয়ে স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের আসা-যাওয়া বৃদ্ধি পায়। তবে পরিবহন ব্যবস্থাপনা ছিল স্বাভাবিক এবং যাত্রীদের চলাচলেও ছিল স্বস্তির ছাপ।

বিস্তারিত...

সাত দিনের ঈদ ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটির সমাপ্তি ঘটছে আজ। দীর্ঘ অবকাশের পর আগামী সোমবার (১ জুন) থেকে আবারও খুলছে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান এবং দেশের পুঁজিবাজার। ফলে রাজধানীসহ সারাদেশে প্রশাসনিক, আর্থিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডে ফিরতে যাচ্ছে স্বাভাবিক গতি ও কর্মচাঞ্চল্য।

বিস্তারিত...

জিয়ার শাহাদাতবার্ষিকীতে দুস্থদের পাশে তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিস্তারিত...

‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ পাচ্ছেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

বিশ্বশান্তি রক্ষায় দায়িত্ব পালনকালে প্রাণ হারানো বাংলাদেশের ছয়জন শান্তিরক্ষীকে মরণোত্তর ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ প্রদান করছে জাতিসংঘ। আগামী ৫ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মহাসচিব আন্তোনিও গুতেরেস এই সম্মাননা পদক প্রদান করবেন।

বিস্তারিত...

আড়াই বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ওয়ার্ড বয় গ্রেপ্তার

রাজধানীর ডেমরায় একটি বেসরকারি হাসপাতালে আড়াই বছরের এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ওয়ার্ড বয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

বিস্তারিত...

বেতন বৈষম্য কমাচ্ছে সরকার, অতিরিক্ত সুবিধা পাচ্ছেন যারা

চলতি বছরের ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর হওয়ার কথা রয়েছে। নতুন এ পে স্কেলের আওতায় আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও সুবিধা পাবেন। বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীরা সবচেয়ে বেশি লাভবান হবেন।

বিস্তারিত...

শহর পরিচ্ছন্ন রাখা শুধু সরকার নয়, নাগরিকেরও দায়িত্ব: প্রধানমন্ত্রী

‘টিভির পর্দায় বিদেশের ঝকঝকে সড়ক দেখে অনেকের মনে হয়তো প্রশ্ন জাগে—আমাদের রাস্তা এমন পরিচ্ছন্ন হয় না কেন?’ রাজধানীর জুরাইনে দাঁড়িয়ে সেই প্রশ্নের উল্লেখ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে প্রশ্নটি উল্লেখ করেই থেমে থাকেননি তিনি। শহর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব যে শুধু সিটি করপোরেশন বা সরকারের নয়, নাগরিকেরও—সেই কথাই সহজ উদাহরণে তুলে ধরলেন তিনি।

বিস্তারিত...

সাংবাদিকদের ওপর হামলা করেছে আদ্-দ্বীন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। শনিবার (৩০ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সম্প্রতি হাসপাতালটিতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী।

বিস্তারিত...

রাজস্ব তহবিল থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে কুমিল্লা জেলা পরিষদ থেকে ১৫ কোটি টাকা নিয়েছেন বলে অভিযোগ করেছেন পরিষদের বর্তমান প্রশাসক মো. মোস্তাক মিয়া। একই সঙ্গে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের বর্তমান সংসদ সদস্য হাসনাত

বিস্তারিত...

স্বাবলম্বী সমাজ গড়তে সবার অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী

ইতিবাচক পরিবর্তন আনতে সমাজের সচ্ছল মানুষদের অসচ্ছল ব্যক্তি ও পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সমাজের সামর্থ্যবান মানুষ যদি আশপাশের অসচ্ছল মানুষকে আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হতে সহযোগিতা করেন, তবে তা দেশের উন্নয়ন ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিস্তারিত...

বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগের প্রশংসা জাতিসংঘের

অস্থির ও সংঘাতপূর্ণ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত চার হাজারেরও বেশি বাংলাদেশি সদস্যসহ ৫০ হাজারের বেশি শান্তিরক্ষীর অসামান্য বীরত্ব ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার (২৯ মে) ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস’ উপলক্ষ্যে বিশ্ব সংস্থাটি শান্তিরক্ষীদের নিষ্ঠা ও সাহসিকতার এই বৈশ্বিক স্বীকৃতি প্রদান করে।

বিস্তারিত...

ডুবে যেতে পারে বরিশাল, স্যাটেলাইটে মিলেছে প্রমাণ

প্রতি বছর গড়ে এক দশমিক ৬৬ মিলিমিটার করে নিচে নামছে বরিশাল নগরীর মাটির স্তর। এই নীরব ধস যদি অব্যাহত থাকে, তাহলে আগামী ৫০ থেকে ১০০ বছরের মধ্যে সমুদ্রপৃষ্ঠের সমান হয়ে যাবে বরিশাল। তখন সামান্য জোয়ারেও তলিয়ে যেতে পারে এই নগরী।

বিস্তারিত...

‘ডোনাল্ড ট্রাম্প’র নামে ভুল, বিতর্কে চিড়িয়াখানা কর্তৃপক্ষ

ঢাকার মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় নতুন করে যুক্ত হওয়া আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। পবিত্র ঈদুল আজহার দিন বৃহস্পতিবার বিকেলে এই চিত্র দেখা গেছে। তবে চিড়িয়াখানার ৭ নম্বর শেডে মহিষটিকে

বিস্তারিত...

ঢাকা সিটির আরও ৬ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতির দায়ে ঢাকার দুই সিটি করপোরেশনের দুই কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাদের চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এ ছাড়া, আরও ছয় কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে ৪৮ ঘণ্টা সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী।

বিস্তারিত...

মানুষ এখন চামড়া ছেড়ে সিনথেটিকের দিকে ঝুঁকছে: প্রাণিসম্পদ মন্ত্রী

মানুষ এখন চামড়া ছেড়ে সিনথেটিকের দিকে ঝুঁকছে বলে মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেন, দেশে কোরবানির সময় সংগৃহীত মোট চামড়ার প্রায় ৬০ থেকে ৭০ শতাংশই এ-বি-গ্রেডের হয়ে থাকে। চামড়ার দাম দেশের চাহিদার উপর নির্ভর করে না আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪