পবিত্র ঈদুল আজহার ছুটি, রাজধানীজুড়ে যানবাহনের চাপ কমে যাওয়া এবং টানা বৃষ্টির প্রভাবে ঢাকার বায়ুর মানে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। কয়েকদিনের ভারী বর্ষণে ধুলাবালি ধুয়ে যাওয়ায় দেশের এই মেগাসিটির বাতাস এখন তুলনামূলকভাবে সহনীয় পর্যায়ে রয়েছে।
রংপুর, ময়মনসিংহ, বরিশাল, নোয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
কোরবানির পশুর বর্জ্য অপসারণ, পানিনিষ্কাশন ব্যবস্থা সচল রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে ঢাকার দুই সিটি করপোরেশনকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যাহার এবং তাঁদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ৩০ মে।
১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে সংঘটিত হয় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম আলোচিত ও রহস্যঘেরা হত্যাকাণ্ড। মাত্র ৯ মিনিটের সামরিক অভিযানে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে তার অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশপ্রেম, সততা, ন্যায়বোধ ও স্বনির্ভর উন্নয়ন ভাবনা নতুন প্রজন্মের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীতে সৃষ্ট কোরবানির বর্জ্য অপসারণে জোরালো কার্যক্রম চালিয়ে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটির দাবি, ঈদের দিন থেকে শুরু হওয়া বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় শুক্রবার (২৯ মে) রাত ১০টা পর্যন্ত ২২ হাজার ৮৮ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, পদ্মাসেতুও হবে, তিস্তা মহাপরিকল্পনার কাজও হবে এবং তা একযোগেই শুরু হবে। তিস্তা মহাপরিকল্পনার কাজ নিয়ে বিভ্রান্ত ছড়িয়ে কোনো লাভ হবে না। শুক্রবার (২৯ মে) লালমনিরহাট সদরে বেগম কামরুননেছা ডিগ্রি কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ঈদের বর্জ্য ও জমে থাকা ময়লা-আবর্জনা ঠিকমতো পরিষ্কার করা হয়েছে কিনা, তা সরেজমিনে দেখতে মাঠে নেমেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকার চিত্র দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। বর্জ্য অপসারণে মাঠপর্যায়ের চরম গাফিলতি ও অবহেলা হাতেনাতে ধরে স্পটেই তাৎক্ষণিক ব্যবস্থা নেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনার পর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই আঞ্চ
প্রচণ্ড কালবৈশাখী ও দমকা হাওয়ার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (২৯ মে) বিকেল পৌনে ৫টা থেকে এ নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্র জানায়,
রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে কোরবানির পর পশুবর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৯ মে) প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন সড়কের পরিস্থিতি দেখেন। তিনি বলেন, রাজধানীর কুরবানির বর্জ্য অপসারণ প্রক্রিয়া ভালোভাবে হচ্ছে কিনা তা দেখতে বেরিয়েছেন তিনি। নিজেই গাড়ি ড্রাইভ করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছেন।
ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে বৃহস্পতিবার (২৮মে) দেশজুড়ে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন হয়েছে পবিত্র ঈদুল আজহা। ইসলাম ধর্মের বৃহৎ এই উৎসব উদযাপনের দ্বিতীয় দিন আজ (শুক্রবার)। এদিনও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পশু কোরবানির কার্যক্রম চলমান রয়েছে। দুই দিনের এই কোরবানি দিতে গিয়ে পশুর লাথি ও ধারালো অস্ত্রের আঘাতে আহতের ঘটনা ঘটেছে অনেক।
ঈদের দ্বিতীয় দিন, দুপুরবেলা। রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় ঢুকতেই ভেসে আসছে শিশুদের চিৎকার, মোবাইল ক্যামেরার ক্লিক আর মানুষের কৌতূহলী গুঞ্জন। কেউ বলছেন, ওই যে ডোনাল্ড ট্রাম্প!, কেউ আবার ভিড় ঠেলে একটু সামনে যাওয়ার চেষ্টা করছেন। খাঁচার সামনে দাঁড়িয়ে ছোট্ট এক শিশু বাবার হাত টেনে বলছে, আরেকটু কাছে যাই না!
মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সেজন্য সবাইকে সচেতন হতে হবে।
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নবম জাতীয় বেতন কাঠামো। আগামী ১ জুলাই থেকে নতুন এই পে স্কেল কার্যকর করার পরিকল্পনা নিয়ে জোরেশোরে কাজ করছে সরকার। নতুন বেতন কাঠামোর আওতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরাও সুবিধা পাবেন।