| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

দুর্নীতির অভিযোগে ডিএসসিসির ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

বিভিন্ন মার্কেটে দোকান বরাদ্দ, টেন্ডার কার্যক্রমে অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অভিযোগের তদন্ত চলাকালীন তাকে সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিস্তারিত...

রামিসা হত্যা মামলায় নতুন নাম, কে এই ডলার?

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যা মামলার চার্জ গঠনের শুনানিতে নতুন মোড় এসেছে। আদালতে তোলার সময় প্রধান আসামি সোহেল রানা নিজ স্ত্রীকে নির্দোষ দাবি করে ‘ডলার’ নামে অজ্ঞাত এক ব্যক্তিকে অপরাধী হিসেবে দাবি করেছেন। যদিও এই ‘ডলার’ কে- তা নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি, ফলে মামলায় নতুন রহস্যের সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

সুপ্রিম কোর্টের বিজয় ৭১ ভবনে মিলল কর্মচারীর মরদেহ

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত বিজয় ৭১ ভবনের একটি ওয়াশরুম থেকে হাইকোর্ট বিভাগের এক কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ জুন) দুপুর ১টার দিকে ভবনটির সপ্তম তলার একটি টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিস্তারিত...

জ্বালানি তেলের দাম বাধ্য হয়ে বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী

দেশে জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধি বাধ্য হয়ে করতে হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। সোমবার (১ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, নিয়মিতভাবে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়। তবে এপ্রিল মাসে সমন্বয় হওয়ায় মে মাসে তা করা হয়নি। ফলে বর্তমান পরিস্থিতিতে সরকারকে অপ্রিয় সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়েছে।

বিস্তারিত...

ঢাকাসহ ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

রাজধানী ঢাকাসহ দেশে ৭ বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দুই বিভাগে ভারি বর্ষণ হওয়ার আশঙ্কা করছে সংস্থাটি।

বিস্তারিত...

ছয় শিশুর মৃত্যুর ঘটনায় তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর মর্মান্তিক ঘটনায় আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত।

বিস্তারিত...

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ, লাঠিচার্জ- জলকামান নিক্ষেপ

সলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নবনিযুক্ত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় লাঠিচার্জ, জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১ জুন) সকাল থেকেই ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন “ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম”-এর সদস্যরা। ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগানে তারা নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদ জানান এবং অবস্থান কর্মসূচি শুরু করেন।

বিস্তারিত...

‘আমি ধর্ষণ করি নাই, করেছে ডলার’ আদালতে আসামি সোহেল

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

বিস্তারিত...

জ্বালানি সংকট মোকাবিলায় বাস্তবভিত্তিক সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বৃদ্ধি ইস্যুতে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ করাই সরকারের একমাত্র দায়িত্ব নয়; বরং সরকারের মূল লক্ষ্য হলো দীর্ঘমেয়াদে সুশাসন নিশ্চিত করা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। সোমবার (১ জুন) সচিবালয়ে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

‘বন্দুকযুদ্ধে’ দুই শিবির নেতাকে গুলি : ৮ আসামির বিচার শুরু আজ

যশোরের চৌগাছায় গ্রেপ্তারের পর কথিত ‘বন্দুকযুদ্ধ’ নাটক সাজিয়ে ছাত্রশিবিরের দুই নেতাকে গুলিবিদ্ধ করার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় তৎকালীন পুলিশ সুপার আনিসুর রহমানসহ আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

বিস্তারিত...

ঈদ উদযাপন শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে প্রথম কর্মদিবসে বাংলাদেশ সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে তিনি সচিবালয়ে প্রবেশ করেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

বিস্তারিত...

শিশু রামিসা হত্যা মামলা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে বিচার শুরু

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে বহুল আলোচিত এ মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো। সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। একইসঙ্গে আগামীকাল (২ জুন) মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য করা হয়েছে।

বিস্তারিত...

ঈদ শেষে ঢাকামুখী ট্রেনে উপচে পড়া ভিড়, গেটে ঝুলে ফিরছেন যাত্রীরা

পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন রাজধানীমুখী মানুষ। ঈদের পঞ্চম দিন সোমবার (১ জুন) সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসা ট্রেনগুলোতে ছিল উপচে পড়া ভিড়। অনেক যাত্রীকে টিকিট থাকার পরও নিজ আসনে পৌঁছাতে না পেরে দাঁড়িয়ে কিংবা ট্রেনের গেটে ঝুলে যাত্রা করতে হয়েছে। পাশাপাশি নির্ধারিত সময়ের তুলনায় এক থেকে তিন ঘণ্টা পর্যন্ত বিলম্বে ট্রেন চলাচল করায় চরম ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলমুখী যাত্রীরা।

বিস্তারিত...

২৪ ঘণ্টায় যমুনা সেতু পেরিয়েছে সাড়ে ৩৫ হাজার যানবাহন

ঈদুল আজহার ছুটি শেষ হতে না হতেই কর্মস্থলমুখী মানুষের যাত্রা শুরু হয়েছে। উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার হাজারো মানুষ রাজধানীসহ দেশের বিভিন্ন কর্মস্থলে ফিরতে শুরু করায় বেড়েছে যানবাহনের চাপ। এর প্রভাব পড়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো যমুনা সেতুতে। গত ২৪ ঘণ্টায় সেতুটি ব্যবহার করেছে ৩৫ হাজারেরও বেশি যানবাহন।

বিস্তারিত...

ঢাকায় আজও থাকছে গরমের দাপট, নেই বৃষ্টির আভাস

ঈদুল আজহার ছুটির পর থেকেই রাজধানী ঢাকায় অব্যাহত রয়েছে মৃদু তাপপ্রবাহ। তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নগরজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। এর মধ্যেও স্বস্তির কোনো বার্তা নেই আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে। আজও ঢাকার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, ফলে গরমের তীব্রতা কমার সম্ভাবনা নেই বললেই চলে। বরং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম আরও বাড়তে পারে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪