| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রোহিঙ্গা শরণার্থীদের ২০ লাখ ইউরো দিচ্ছে ফিনল্যান্ড

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা জোরদার করতে ২০ লাখ ইউরো অনুদান দিয়েছে ফিনল্যান্ড সরকার। রোববার (৩১ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।

বিস্তারিত...

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিস্তারিত...

সারা দেশে বাড়বে তাপমাত্রা

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার (৩১ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

ডেমরায় স্টিল মিলে ভাট্টি বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিক

রাজধানীর ডেমরার বাসেরপুল এলাকায় জহির স্টিল মিলে লোহা গলানোর সময় ভাট্টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার (৩১ মে) সকালের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পরে তাদেরকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

বিস্তারিত...

কুরবানির ৩৬ হাজার টনের বেশি বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি

ঈদুল আজহা উপলক্ষে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) থেকে শনিবার (৩০ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ হাজার ৮৬ টন বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।

বিস্তারিত...

আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু : বিচার বিভাগীয় তদন্ত চেয়ে নোটিশ

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জরুরি তদারকি ও অভিযান পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

বিস্তারিত...

তামাকের প্রলোভন থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৩১ মে) ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন। এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি।

বিস্তারিত...

বিরোধী দল নাম দিলেই জুলাই সনদের পথে হাঁটব: আইনমন্ত্রী

আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, সংসদের শেষ অধিবেশনের আগে প্রস্তাবিত সংবিধান সংশোধন কমিটি গঠনের বিষয়ে সরকার প্রস্তুত রয়েছে। বিরোধী দল তাদের প্রতিনিধিদের নাম দিলেই জুলাই সনদের পথ ধরে সংবিধান সংশোধনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলে জানান তিনি। রোববার (৩১ মে) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

পে স্কেলে সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা করার প্রস্তাব

আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো বা নতুন পে স্কেল আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। ইতোমধ্যে প্রস্তাবিত এই বেতন কাঠামো বাস্তবায়নের প্রস্তুতি জোরদার করা হয়েছে।

বিস্তারিত...

ফাঁকা রাজধানীতে ধীরে ধীরে বাড়ছে যানবাহনের চলাচল

পবিত্র ঈদুল আজহার টানা ছুটির পর রাজধানী ঢাকা ধীরে ধীরে তার স্বাভাবিক কর্মচাঞ্চল্যে ফিরতে শুরু করেছে। ঈদের আগে ফাঁকা হয়ে যাওয়া নগরীতে এখন আবার বাড়ছে যানবাহনের চলাচল, যদিও এখনো পুরোপুরি কর্মদিবসের মতো পরিস্থিতি তৈরি হয়নি।

বিস্তারিত...

সাংবাদিকদের সাথে অপ্রীতিকর ঘটনা: দুঃখপ্রকাশ আদ্-দ্বীন হাসপাতালের

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের সঙ্গে হাসপাতাল কর্মীদের অপ্রীতিকর ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ।

বিস্তারিত...

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে কোনোভাবেই অপরাধীদের নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না বলে কঠোর অবস্থান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এলাকাটিতে থাকা অবৈধ দখলদারদের তালিকা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। তবে স্থানীয় প্রকৃত বাসিন্দাদের উচ্ছেদ করা হবে না, বরং তাদের পুনর্বাসনের বিষয়টি সরকার বিবেচনা করছে।

বিস্তারিত...

এবার হজে গিয়ে মারা গেছেন ৩৭ বাংলাদেশি

পবিত্র হজ পালন শেষে বাংলাদেশি হাজিদের দেশে ফেরার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ইতোমধ্যে প্রথম কয়েকটি ফিরতি ফ্লাইটে হাজারো হাজি দেশে পৌঁছেছেন। তবে এবারের হজ মৌসুমে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজিদের মধ্যে এখন পর্যন্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

বিস্তারিত...

তিন জেলায় বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

দেশের উপকূলীয় তিন জেলায় বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিস্তারিত...

বিশ্বে বায়ুদূষণে নবম ঢাকা, শীর্ষে কিনসাসা

পবিত্র ঈদুল আজহার ছুটিতে রাজধানী ঢাকায় যানবাহনের সংখ্যা কমে যাওয়া এবং নির্মাণকাজের গতি মন্থর হওয়ায় বায়ুদূষণের মাত্রা কিছুটা হ্রাস পেয়েছে। পাশাপাশি ঈদের আগে টানা বৃষ্টিপাতের কারণে বাতাসে ভাসমান ধুলাবালির পরিমাণও কমেছে। ফলে সাম্প্রতিক দিনগুলোতে ঢাকার বাতাস আগের তুলনায় কিছুটা সহনীয় পর্যায়ে পৌঁছেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪