| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রাতে ঢাকাসহ ১০ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

ঢাকাসহ দেশের ১০টি অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া অন্যত্র ৬০ কিমি বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। শুক্রবার (৩০ মে) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে

বিস্তারিত...

উত্তরায় অপহরণ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, এক কোটি ৪১ লাখ টাকা উদ্ধার

রাজধানীর উত্তরা এলাকা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ। একইসঙ্গে পেশাদার অপহরণকারী চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- মো.মাসুম পারভেজ (৩৮), মো. সোলাইমান হোসেন (৩৮), শফিকুল ইসলাম সৌরভ (২৭), মোছা. মায়া (২৫) ও মোছা. রুলি খানম (১৯)।

বিস্তারিত...

২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে আরও ১৫১০ জন গ্রেপ্তার

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৭৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫৩৫ জন। শুক্রবার (৩০ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান

বিস্তারিত...

নতুন বাংলাদেশ গড়তে জাপানের আরও বিনিয়োগ চান প্রধান উপদেষ্টা

নতুন বাংলাদেশ’ গড়তে জাপানি কোম্পানিগুলোকে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চলমান জাপান সফরের তৃতীয় দিনে শুক্রবার (৩০ মে) টোকিওতে এক গোলটেবিল আলোচনায় তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে বাংলাদেশে ব্যবসা করা বেশ কয়েকটি শীর্ষ জাপানি কোম্পানির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন

বিস্তারিত...

প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান সোকা বিশ্ববিদ্যালয়ের

শুক্রবার সামাজিক উদ্ভাবন এবং বৈশ্বিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ, বিশ্ববিদ্যালয়টি অধ্যাপক ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। বিশ্ববিদ্যালয়ে ভাষণও দিয়েছেন তিনি

বিস্তারিত...

সারাদেশে যৌথবাহিনীর হাতে আটক ৩৯০ জন

চলতি মাসের ২২ থেকে ২৮ তারিখ পর্যন্ত অভিযানে ৩৯০ জনকে আটক করা হয়েছে।

বিস্তারিত...

বাংলাদেশকে ১০৬ কোটি ডলার দেবে জাপান

বাংলাদেশকে বাজেট সহায়তা, রেলপথের উন্নয়ন এবং অনুদান হিসেবে ১.০৬৩ বিলিয়ন (১০৬ কোটি) ডলার সহায়তা দেবে জাপান। শুক্রবার (৩০ মে) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

অবসরে যাচ্ছেন অতিরিক্ত আইজি মো. মতিউর রহমান শেখ

পুলিশের অতিরিক্ত আইজি (গ্রেড-১) (প্রশাসন) মো. মতিউর রহমান শেখ অবসরে যাচ্ছেন।প্রায় ৩৪ বছরের বর্ণিল কর্মজীবন শেষে তার অবসর উপলক্ষে আজ পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, বাংলাদেশ পুলিশে বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে মো. মতিউর রহমান শেখ অত্যন্ত সুনামের সঙ্গে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। পুলিশের উন্নয়নে তিনি প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। বিদায়ী কর্মকর্তার সুস্থ ও সুন্দর জীবন কামনা করেন আইজিপি

বিস্তারিত...

১৬ জেলায় ৪ফুট উচু জলোচ্ছ্বাসের শঙ্কা, বন্যা ঝুঁকিতে ৬জেলা

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বাংলাদেশের উপকূল অতিক্রম করতে শুরু করেছে। যা বর্তমানে স্থলভাগে উঠে এসেছে। ফলে রাতভর ৪৫ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে সারাদেশে। এরপর ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। ঝড়ের আশঙ্কায় দেশের সব নদীবন্দরে তোলা হয়েছে সতর্কতা সংকেত। এছাড়া সমুদ্রবন্দরগুলোতেও বহাল রাখা হয়েছে তিন নম্বর সংকেত।

বিস্তারিত...

পুলিশে ৮ হাজার এএসআই নিয়োগের প্রস্তাব

বাংলাদেশ পুলিশে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিরস্ত্র পদে ৮ হাজার নতুন জনবল নিয়োগের প্রস্তাব করেছে পুলিশ সদর দপ্তর। এই নিয়োগের ক্ষেত্রে ৫০ শতাংশ পদ সরাসরি নিয়োগের মাধ্যমে এবং বাকি ৫০ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে পূরণের প্রস্তাব করা হয়েছে

বিস্তারিত...

তিন হাজার চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

চিকিৎসক সংকট মোকাবিলায় দ্রুত সময়ের মধ্যে বড় পরিসরে নিয়োগ কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। সেলক্ষ্যে বৃহস্পতিবার (২৯ মে) ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসের আওতায় মোট তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে, যা সম্পূর্ণ চিকিৎসকদের জন্য নির্ধারিত একটি বিশেষ বিসিএস।

বিস্তারিত...

মেজর সিনহা হত্যা মামলায় হাইকোর্টের রায় ২ জুন

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে রায়ের জন্য ২ জুন দিন ধার্য করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রায়ের এই দিন ধার্য করে আদেশ দেন।

বিস্তারিত...

নৌ পুলিশের অভিযানে সাতদিনে আটক ৪০১

গত সাতদিনে চলমান অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও মাছের পোনা উদ্ধারসহ ৪০১ জনকে আটক করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার (২৯ মে) এসব তথ্য জানিয়েছে নৌ পুলিশ সদর দপ্তর।

বিস্তারিত...

সাময়িক বরখাস্ত হলেন ডিআইজি সাইফুল ইসলাম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার ও রাজশাহীর সারদায় সংযুক্ত ডিআইজি মো. সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪