| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

লন্ডনের পথে জুবাইদা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন।

বিস্তারিত...

ওসমান হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। তার প্রতি রাষ্ট্রীয় সম্মান জানাতে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একই সঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশের সকল মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

বিস্তারিত...

গণসংহতি আন্দোলন ও ছাত্র অধিকার পরিষদের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে দাবিতে বিক্ষোভ

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার, আসামিদের দেশে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাইকমিশন বন্ধ এবং স্বরাষ্ট্র উপদেষ্টার জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

বিস্তারিত...

সংবাদমাধ্যম-সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্বেগ

শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর পর প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটসহ বিভিন্ন সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা “অনভিপ্রেত ও উদ্বেগজনক” বলে মন্তব্য করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বিস্তারিত...

শোকাহত হাদির পরিবারের পাশে এনসিপি নেতারা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ রাখা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। তার শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানাতে সেখানে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।

বিস্তারিত...

আইসিইউতে খালেদা জিয়া, অবস্থা আগের চেয়ে ভালো

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে বেশ স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

বিস্তারিত...

হামলাকে নির্বাচনবিরোধী ষড়যন্ত্র উল্লেখ করে বিএনপির ক্ষোভ

বিএনপি জাতীয় নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে অনিশ্চিত করার উদ্দেশ্যে পরিকল্পিত হামলার ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছে। শুক্রবার রাতে চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে এসব কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিস্তারিত...

ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান

দেশে ফিরতে ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ খবর নিশ্চিত করেছেন তারেক রহমানের মেয়ে জাইমা জারনাজ রহমান।

বিস্তারিত...

কোটালীপাড়ায় যুবলীগ নেতার যুবদলে যোগদান

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাজ্জাক মোল্লা পদত্যাগ করে যুবদলে যোগদান করেছেন।

বিস্তারিত...

কবি নজরুলের সমাধির পাশে সমাহিত হবেন ওসমান হাদি: ইনকিলাব মঞ্চ

বিদ্রোহী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হবে জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী প্লাটফর্ম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ইনকিলাব মঞ্চ থেকে এ তথ্য জানানো হয়। সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়েছে ওসমান হাদির লাশ।

বিস্তারিত...

ওসমান হাদির ঘটনায় ধৈর্য ও সংযমের আহ্বান জামায়াত আমিরের

দেশের বর্তমান পরিস্থিতিতে ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিস্তারিত...

হাদির আসনে নির্বাচনে লড়বেন তার বোন

ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার কথা ছিলো শরিফ ওসমান হাদির। দুর্বৃত্তের গুলিতে তার মৃত্যু হওয়ায় ওই আসনে প্রার্থী হচ্ছেন তার বোন মাসুমা বেগম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মা

বিস্তারিত...

নতুন করে অরাজকতা করতে চাইলে কঠোরভাবে মোকাবিলা করা হবে: পাটওয়ারী

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সতর্ক করে বলেন, দেশে যদি কেউ নতুন করে অরাজকতা সৃষ্টি করতে চায়, তাদেরকেও কঠোরভাবে মোকাবিলা করা হবে।

বিস্তারিত...

বিশৃঙ্খলা ও হামলা রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য হুমকি : আ স ম আবদুর রব

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দেশবাসীকে চরম ধৈর্য ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

বিস্তারিত...

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগরে হাদির মরদেহ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মরদেহ রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রাখা হয়েছে। এর আগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক আব্দুল ওয়াদুদ জানিয়েছেন, ‘হাদির মরদেহ এখানে রাখার ব্যাপারে আপাতত সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তারা আমাদের জানালে আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি।’ ত

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪