| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একদিন সব ছেড়ে যেতে হয় : ফারিণ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৭, ২০২৬ ইং | ১১:৪৩:৪৬:পূর্বাহ্ন  |  ৪৮৪ বার পঠিত
একদিন সব ছেড়ে যেতে হয় : ফারিণ

বিনোদন ডেস্ক: ছোট পর্দার গণ্ডি পেরিয়ে তাসনিয়া ফারিণ নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করি নিয়েছেন। সোশ্যাল মিডিয়াতেও তার সরব উপস্থিতি সবসময়ই অনুরাগীদের নজর কাড়ে। তবে এবার কোনো নতুন কাজ বা গ্ল্যামারাস লুক নয়, জীবনের এক গভীর ও অমোঘ সত্যের মুখোমুখি দাঁড়িয়ে আবেগঘন এক বার্তায় ভক্তদের অনুভূতির সাগরে ভাসালেন এই তারকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় জীবনের ক্ষণস্থায়িত্ব ও সম্পর্কের অসারতা তুলে ধরে ফারিণ লিখেছেন, এই পৃথিবীতে আসলে আমাদের নিজের বলে কিছুই নেই না মানুষ, না সম্পত্তি, এমনকি মুহূর্তও না। 

একদিন সবকিছু ছেড়ে যেতে হয় উল্লেখ করে এ অভিনেত্রী আরও বলেন, আমরা কেবল মাধ্যম, যাদের ভেতর দিয়ে ভালোবাসা, সম্পর্ক, অভিজ্ঞতা আর প্রাপ্তিগুলো কিছু সময়ের জন্য প্রবাহিত হয়। তারপর একদিন সবকিছু ছেড়ে যেতে হয়।

ভক্ত-অনুরাগীদের অনেকেই ফারিণের এই ভাবনার সঙ্গে একমত প্রকাশ করেছেন। একজন লিখেছেন, এটা একটা চরম সত্য কথা লিখেছেন। বাস্তবতা হচ্ছে, আমরা অনেক কিছু জেনেও মানি না। আরেকজনের ভাষ্যে, ‘বাস্তব কথা বলেছেন।

প্রসঙ্গত, ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় তাসনিয়া ফারিণের অভিষেক হয়। মায়ের ইচ্ছেতে তিনি অভিনয় শুরু করেন। ২০১৮ সালে তিনি বিকাশের একটি বিজ্ঞাপনে মাশরাফি মর্তুজার সাথে কাজ করেন। একই বছর ফারিণ অভিনীত ভালোবাসা দিবসে ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি বেশ পরিচিতি এনে দেয় তাকে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪