বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ইঙ্গিত দিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মধ্যে আসবেন। যেদিন তিনি দেশে পা রাখবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। এই প্রস্তুতি রাখতে হবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কে
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, বিএনপি বা ফ্যাসিবাদবিরোধী অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনী জোট করার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। নির্বাচনের তফসিল ঘোষণার পরে আমরা বিএনপিসহ অন্যান্য দলের সঙ্গে আলাপ-আলোচনা করবো।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের মতো হবে না, এবার ভোট হবে পুরোপুরি নিরপেক্ষ। তার দাবি, এই নির্বাচনে জয়ী হতে হলে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রাথমিক মনোনয়ন পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও চারবারের সাবেক এমপি অবসরপ্রাপ্ত মেজর মনজুর কাদের। বুধবার (৯ ডিসেম্বর) দলটি প্রথম ধাপে ১২৫টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের গুলশানস্থ বাসভবনে বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে ইউরোপের বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের মধ্যে নির্বাচন-পূর্ব পরিস্থিতি নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
আসন বণ্টনে ‘ন্যায্য সমঝোতা’ না হলে বিএনপি থেকে পথ আলাদা করে নতুন নির্বাচনি জোট গঠনের ঘোষণা দিয়েছে তাদের ২৯টি মিত্র রাজনৈতিক দল। তারা বিএনপিকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে জানিয়েছে—এই সময়ের মধ্যে সমঝোতা না হলে তারা বিকল্প জোটের পথে হাঁটবে।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং এতে সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বুধবার রাতে এভার কেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, গত শুক্রবার দেশে বাইরে যাওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি ও খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থার কারণে তা সম্ভব হয়নি।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নলসোন্দা গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাধারণ সম্পাদক।
গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় রাজধানীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী যুব আইনজীবী কল্যাণ সমিতির উদ্যোগে বুধবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঢাকা আইনজীবী সমিতি ভবনের চতুর্থ তলার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর কূটনীতিকরা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ ১৬ বছর ধরে যেন একটি কালো মেঘের নিচে চাপা পড়ে ছিল। বুধবার (১০ ডিসেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে এই মন্তব্য করেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচনে অংশগ্রহণের মূল উদ্দেশ্য ক্ষমতায় পৌঁছানো নয়, বরং দেশের সংস্কার ও অগ্রগতি বজায় রাখা। বুধবার ১২৫টি আসনের জন্য প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নতুন রাজনৈতিক দলগুলো প্রকৃত সংস্কার বোঝে না। তাদের কাছে সংস্কারের অর্থ শুধু ক্ষমতার মসনদ দখল করা। তিনি জানান, প্রকৃত সংস্কারের ধারণা বিএনপির সৃষ্টি, এবং চাইলে অন্যরা এখান থেকে পরিকল্পনা নিতে পারেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১২৫টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে দিনাজপুর–৩ আসনে দলটির জেলা আহ্বায়ক আ হ ম শামসুল মুকতাদির মনোনয়ন পেয়েছেন। একই আসনে বিএনপি তাদের চেয়ারপারসন খালেদা জিয়ার নাম ঘোষণা করেছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রথম দফা প্রার্থী তালিকা ঘোষণা করেছে। মোট ১২৫টি আসনে প্রাথমিকভাবে প্রার্থী চূড়ান্ত করে প্রকাশ করেছে দলটি।