| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

হাদির পরিবারের সঙ্গে হাসপাতালে সাক্ষাৎ জুবাইদা রহমানের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ঢামেক হাসপাতাল থেকে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ার হাসপাতালে পৌঁছালে তিনি হাদির পরিবারের খোঁজখবর নেন।

বিস্তারিত...

হাদির শারীরিক অবস্থা জানালেন তাসনিম জারা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির অঙ্গপ্রত্যঙ্গ সচল রয়েছে এবং একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ও

বিস্তারিত...

ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় বাংলাদেশ ন্যাপ'র উদ্বেগ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ-উৎকন্ঠা প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি -বাংলাদেশ ন্যাপ।

বিস্তারিত...

ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ভাই ওমর বিন হাদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শুক্রবার রাত ৯টার দিকে এই ফোনালাপ হয়।

বিস্তারিত...

৭২ ঘণ্টা অতি সংকটাপন্ন, হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত: বিশেষ সহকারী

মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

বিস্তারিত...

হাদিকে গুলির ঘটনা নির্বাচন বানচালের চক্রান্তের অংশ: জামায়াত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণকে ‘নির্বাচন বানচালের চক্রান্তের অংশ’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিস্তারিত...

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

দীর্ঘ প্রবাসজীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিস্তারিত...

হাদিকে গুলির ঘটনা নির্বাচন বানচালের ষড়যন্ত্র:ফখরুল

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র’ হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিস্তারিত...

হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় ক্ষোভ ও নিন্দা তারেক রহমানের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘সারাদেশে গণতন্ত্রের পক্ষে যত মানুষ আছে, আমাদের সবার উচিত হবে, এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো। এই নৃশংস ঘটনার আমি তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি।’

বিস্তারিত...

ওসমান হাদি হাসপাতালে, জামায়াত আমিরও হাজির

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি ঢামেকে পৌঁছান।

বিস্তারিত...

গুলিবিদ্ধ হাদিকে দেখতে গিয়ে ঢামেকে তোপের মুখে মির্জা আব্বাস

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালের জরুরি বিভাগে তাকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও একই আসনের বিএনপি–মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। তবে সেখানে পৌঁছেই তোপের মুখে পড়েন তিনি।

বিস্তারিত...

ওসমান হাদিকে দেখতে ঢামেকে হাসনাত, সেনাবাহিনী মোতায়েন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে দেখতে ঢামেকে এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে হাসপাতালে হাজির হন তিনি।

বিস্তারিত...

ওসমান হাদি গুলিবিদ্ধ: জামায়াত আমিরের উদ্বেগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীের আমির ডা. শফিকুর রহমান।

বিস্তারিত...

কানের নিচে গুলি লেগে গুরুতর হাদি, ঢামেকে নিবিড় পর্যবেক্ষণে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

বিস্তারিত...

ওসমান হাদীর মতো আমাদেরও প্রাণের শঙ্কা আছে: পাটওয়ারী

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪