চারবহির্ভূত হত্যা, গুম এবং মিথ্যা মামলার সবচেয়ে বড় শিকার বিএনপির নেতাকর্মীরাই— এমন মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর বাংলাদেশ একটি অন্ধকার চাপা বাস্তবতার মধ্যে ছিল, যেখানে রাজনৈতিক বিরোধীদের জন্য ভয় ছিল নিত্যদিনের সঙ্গী।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) ফাতেমী রুমির কাছে দুঃখ প্রকাশ করেছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় লন্ডন থেকে যুক্ত হয়ে বক্তব্যের একপর্যায়ে তিনি এ দুঃখপ্রকাশ করেন। সভায় তিন বাহিনীর মোট ১০১ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে মাঠে নামার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘আমাদের আর ঘরে বসে থাকা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘২৪ এর অভ্যুত্থানে যারা শাহাদাতবরণ করেছেন, তারা যে নতুন সংস্কারের বাংলাদেশ দেখতে চেয়েছিলো এই সংস্কারের কথা বিএনপি-জামায়াত তাদের আলোচনার মধ্যে আর প্রধান করে তুলছেন না। তারা কিভাবে ক্ষমতা দখল করবেন, কিভাবে ক্ষমতায় আসবেন শুধুমাত্র সেই ধরনের বুদ্ধি পরামর্শ, এই ধরনের আয়োজনের সঙ্গে নিজেদের সম্পৃক্ত রেখেছেন। বাংলাদেশের জনগণকে ভালো করে এটা বুঝতে হবে।’
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে অপসারণ এবং শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে শহীদ পিন্টু স্মৃতি সংসদ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, কোনো ‘আনহোলি নেক্সাস’ বা প্রতিবেশী দেশ ভারতের সম্মতি নিয়ে নয়, বরং জনগণের ম্যান্ডেট নিয়েই তারা ক্ষমতায় যেতে চান। মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ ‘আবু সাঈদকে হত্যার ঘট
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুই সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন। গত ২৭ নভেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে নেওয়া হয়। বর্তমানে অবস্থার তেমন উন্নতি না হওয়ায় এখনও সিসিইউতেই চিকিৎসাধীন রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার (৯ ডিসেম্বর) ফেসবুকে দেশের দুর্নীতি পরিস্থিতি এবং সমাধানের পথ নিয়ে বিস্তারিত স্ট্যাটাস দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, দুর্নীতি বাংলাদেশের লাখো মানুষের জীবনকে “দমবন্ধ” করে তুলেছে এবং দুর্নীতি দমনে ধারাবাহিক রেকর্ড একমাত্র বিএনপিরই রয়েছে। তারেক রহমানের স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু নিচে তুলে ধরা হলো: দুর্নীতি কীভাবে বাংলাদেশকে পঙ্গু করে দিচ্ছে- তা বুঝতে দূরে যাওয়ার দরকার নেই।
সামনে রাজনৈতিক পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে উল্লেখ করে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দল ঐক্যবদ্ধ না থাকলে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে।মনোনয়নকে ঘিরে দলের ভেতরের ক্ষোভ ও অসন্তোষের প্রেক্ষাপটেই এ সতর্কবার্তা দেন তিনি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। দলটির সদস্যসচিব আখতার হোসেনকে উদ্দেশ করে রোববার জামায়াতে ইসলামী ‘অসত্য, মনগড়া ও বিভ্রান্তিকর’ বিবৃতি দিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপি এই বিবৃতিকে ‘বাস্তবতাবিবর্জিত, রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত এবং জনমত বিভ্রান্ত করার স্পষ্ট অপচেষ্টা’ বলে অভিহিত করেছে।
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাবুগঞ্জে আমার ওপর হামলা চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় একদিনেই বিএনপির অন্তত দশ লাখ ভোট কমেছে। বিএনপির এই অভদ্র অংশকে নিয়ন্ত্রণ করতে না পারলে আসন্ন নির্বাচনে চ্যালেঞ্জের মুখে পড়বে দলটি।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে শাশুড়ি খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ অবস্থা জানতে এবং মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠকে বসতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান হাসপাতালে প্রবেশ করেছেন। সোমবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে তিনটায় তিনি এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন।
আগামী জাতীয় নির্বাচনে ২০০ আসন পেলেও জামায়াত এককভাবে সরকার গঠন করবে না বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বিজয়ী হলে একক সরকারের পথে না হেঁটে বরং জাতীয় সরকারের মাধ্যমে দেশকে স্থিতিশীলতার পথে নিতে চায় জামায়াতে ইসলামী। তিনি আরো জানান, দেশের বৃহত্তর স্বার্থ, রাজনৈতিক স্থিতি ও অর্থনৈতিক পুনরুদ্ধারকে অগ্রাধিকার দিয়ে জাতীয় সরকারই তাদের প্রথম পছন্দ।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার সব প্রস্তুতি প্রায় শেষের দিকে ছিল। কাতারের ব্যবস্থাপনায় জার্মানিভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপের একটি এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার সকাল ৮টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতিও পেয়েছিল। কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি বদলে গেছে।
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অবৈধ অস্ত্রধারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধার না হলে সুষ্ঠু