| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

খালেদা জিয়ার শরীর বিমানযাত্রার উপযুক্ত নয়,তাই বিদেশ নিতে দেরি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিমানযাত্রার ধকল সহ্য করার মতো নয় বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও

বিস্তারিত...

এনসিপিসহ তিন দলের সমন্বয়ে নতুন জোট, বিকেল ৪টায় আনুষ্ঠানিক ঘোষণা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন এই তিন দল মিলে নতুন একটি রাজনৈতিক ও নির্বাচনী জোট গঠনে একমত হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে জোট ঘোষণার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

বিস্তারিত...

রাজশাহীতে সারজিসকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার পর দুঃখ প্রকাশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও এনসিপির জেলা সমন্বয় কমিটির সাবেক সদস্য মোতালেব হোসেন। তবে ‘অবাঞ্ছিত’ ঘোষণার একদিন পরই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দুঃখ প্রকাশ করেছেন মোতালেব হোসেন।

বিস্তারিত...

ধর্মের নামে সমাজে বিভাজনের চেষ্টা করা হচ্ছে : মির্জা ফখরুল

বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী ধর্মকে ঢেকে দেশে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে।

বিস্তারিত...

মির্জা আব্বাসের আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ভিপি সাদিক কায়েম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নাম ঘোষণা করা হয়েছে।

বিস্তারিত...

নির্বাচনের শঙ্কা দূর করে পরিবেশ নিশ্চিতের আহ্বান সাকির

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, জাতীয় নির্বাচনকে ঘিরে নানা শঙ্কা তৈরি করা হচ্ছে। তবে এসব শঙ্কা দূর করে যথাসময়ে নির্বাচনের পরিবেশ নিশ্চিত করাই এখন মূল চ্যালেঞ্জ। তাঁর মতে, নির্বাচন কমিশন, সরকার ও রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটি কার্যকর পরিবেশ কমিটি গঠন করা জরুরি।

বিস্তারিত...

মওদুদীবাদী দলকে ভোট না দিলে জাহান্নামের ভয় দেখাচ্ছে: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বাংলাদেশ জামায়াতে ইসলামীকে কঠোর ভাষায় আক্রমণ করে বলেছেন, ‘মওদুদীবাদী’ এই দলটি এখন ‘জান্নাতের টিকিট’ নিয়ে মাঠে নেমেছে এবং ধর্মকে বিকৃত করে ভোট চাইছে। শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর কমলাপুরে শেরেবাংলা রেল

বিস্তারিত...

শেখ হাসিনার দেশে ফেরা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না: আখতার

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। শনিবার (৬ ডিসেম্বর) বাংলামোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে ‘ন্যা

বিস্তারিত...

সবুজ সংকেত পেলেই ঢাকায় আসবে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স

মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডন নিতে ঢাকায় আসবে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স। শনিবার (৬ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী একথা জানিয়েছেন। বিএনপির পক্ষ থেকে তিনিই কাতারের কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক এই বিষয়ে যোগাযোগ করছেন।

বিস্তারিত...

প্রাইভেট সেক্টরেও শুক্র-শনিবার ছুটি ঘোষণা করব: পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, এনসিপি সরকার গঠন করলে বা সরকারের অংশ হলে প্রাইভেট সেক্টরে শুক্র-শনিবার ছুটি ঘোষণা করব। শনিবার (৬ ডিসেম্বর) বাংলামোটর বিশ্ব সাহিত্য কে

বিস্তারিত...

যারা এতদিন নির্বাচনের জন্য পাগল ছিলেন, তাদের এখন ভিন্ন সুর: জামায়াত আমির

“যারা এতদিন নির্বাচন নির্বাচন করে পাগল হয়ে গিয়েছিলেন, তারা এখন ভিন্ন সুরে কথা বলছেন। কারণ তারা বুঝতে পারছেন, জনগণ তাদের লাল কার্ড দেখাবে।” এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিস্তারিত...

জুলাই আন্দোলনের অজ্ঞাত ১৮২ মরদেহ উত্তোলন শুরু রোববার

জুলাই–আগস্টের আন্দোলনে নিহত অজ্ঞাত ১৮২ জনের মরদেহ উত্তোলনের কাজ রোববার (৭ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে।

বিস্তারিত...

‘বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাতে লক্ষাধিক ফেক আইডি খোলা হয়েছে’

বিএনপির নির্বাহী কমিটির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন বলেছেন, বিএনপির প্রার্থীদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য প্রায় ১ লাখ ৩০ হাজার ফেক আইডি খোলা হয়েছে। এই আইডিগুলো বিভিন্ন সামাজিক মাধ্যমে ঘোরাফেরা করছে।

বিস্তারিত...

খালেদা জিয়ার খোঁজ নিতে ফের হাসপাতালে জোবাইদা রহমান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে ফের এভারকেয়ার হাসপাতালে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী, ডা. জোবাইদা রহমান। শনিবার (৬ ডিসেম্বর) বিকাল ৩টার পর হাসপাতালে পৌঁছান তিনি। এর আগে, শুক্রবার রাত ৮টা ২০ মিনিটে ধানমন্ডির বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে যান এবং রাতেই বাসায় ফিরে আসেন। জোবাইদা রহমান শুক্রবার লন্ডন থেকে দেশে ফিরে বেলা ১১টা ৫৩ মিনিটে হাসপাতালে প্রবেশ করেন এবং প্রায় দুই ঘণ্টা খালেদা জিয়ার পাশে

বিস্তারিত...

খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুল্যান্স ফ্লাইট ‘ভিভিআইপি’ ঘোষণা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এয়ার অ্যাম্বুল্যান্সের ফ্লাইটটিকে ‘ভিভিআইপি’ হিসেবে ঘোষণা করেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ইতোমধ্যে ফ্লাইট অবতরণের ক্লিয়ারেন্স দিয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪