ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তবে এতে মনোনয়ন পাননি আলোচিত মডেল ও অ্যাক্টিভিস্ট ফারজানা সিঁথি।
দেশে একের পর এক ‘মব জাস্টিস’ বা গণপিটুনির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি অভিযোগ করে বলেন, গত দেড় বছর ধরে দেশ কার্যত ‘মব-এর শহরে’ পরিণত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাগে ৮ ও শরীকদের জন্য ৫ টি রেখে জাতীয় সংসদের নারী সংরক্ষিত আসন বন্টন চূড়ান্ত করেছে ১১ দলীয় ঐক্য। জোটের মনোনীত প্রার্থীরা আগামীকাল (মঙ্গলবার, ২১ এপ্রিল) মনোনয়নপত্র জমা দেবেন। এদিন সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য ঘোষিত বিএনপির ৩৬ সদস্যের চূড়ান্ত তালিকায় বেশ কয়েকজন প্রভাবশালী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ৩৬ জন প্রাথীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেখানে যায়গা মিলেনি আলোচিত নেত্রী পাপিয়ার
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। এর মধ্য দিয়ে
ত্রয়োদশ জাতীয় জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত আসনের ৩৬ জনের নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন দলের নারী এমপিদের নাম ঘোষণা করা হয়।
জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) মানুষ জামায়াতে ইসলামীর অংশ মনে করে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান (জাপা) জিএম কাদের। তার মতে, এ ধরনের ‘ডাবল স্ট্যান্ডার্ড’ খুব একটা গ্রহণযোগ্য হবে না।
ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আপনারা গণতান্ত্রিক সরকার, যেভাবেই হোক আপনারা ক্ষমতায় এসেছেন, আপনাদের কাছে যে জনগণের ম্যান্ডেট আছে সেই ম্যান্ডেটকে আমরা সম্মান করি, এইজন্য আপনাদেরকে আমরা বারবার সতর্ক করছি। আপনারা যেই পথে হাঁটছেন, সেই পথের শেষ পরিণতি আওয়ামী লীগের মতো। আমরা মনে করি যে বিএনপি যদি খুব দ্রুত তাদের এই রাস্তা ত্যাগ না করে, তাদের পরিণতি ভয়াবহ হবে।
সমসাময়িক রাজনীতি ও সাংগঠনিক বিভিন্ন ইস্যু নিয়ে রোববার (১৯ এপ্রিল) জরুরি সংবাদ সম্মেলন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দুপুর দেড়টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে এ সংবাদ সম্মেলন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুর জেলা আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু রেজা মো. আব্দুল্লাহকে ভারপ্রাপ্ত সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটিতে নাম অন্তর্ভুক্ত হওয়াকে কেন্দ্র করে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি।
দুটি সংরক্ষিত নারী আসন শরিক দলগুলোকে ছেড়ে দেবে জামায়াতে ইসলামী। ছয় আসন পাওয়া এনসিপির একটি নারী আসন পাওয়ার কথা থাকলেও, জামায়াতের কোটা থেকে দলটির আরেকজন নারী নেত্রী সংসদে যাবেন।
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ, অশালীন ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ভাষা ব্যবহারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নিয়ে রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে একটি আসন ছাড় দিচ্ছে জামায়াতে ইসলামী ও তাদের জোট। একইসঙ্গে এনসিপি থেকে আরও একটি আসনে মনোনয়ন দেওয়ার বিষয়েও আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ফলে সংরক্ষিত নারী আসন ঘিরে নতুন সমীকরণ তৈরি হয়েছে রাজনীতিতে।