| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বাজেটে গরিবের ওপর করের বোঝা চাপাবেন না: সরকারকে বাংলাদেশ ন্যাপ

অবকাঠামোনির্ভর উন্নয়নের নামে আসন্ন বাজেটে দেশের গরীব মানুষের উপর বোঝা না চাপানোর জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ। দলটি বলছে, ‘গরীবের উপর কর না চাপিয়ে ধনীদের কাছ থেকে কর আদায়ের কার্যকর ব্যবস্থা গ্রহন করা উচিত সরকারের।’

বিস্তারিত...

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল বন্ধ বেআইনি: শিশির মনির

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট ও স্বাস্থ্য অধিদপ্তর থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব না দিলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে এ ঘাষণাকে বেআইনি বলে দাবি জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বিস্তারিত...

বিএনপি বেশিদিন দেশ চালাতে পারবে না: আসিফ মাহমুদ

বিএনপি বেশিদিন দেশ চালাতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ। শনিবার (৬ জুন) দুপুরে কুমিল্লার কান্দিরপাড় এলাকায় দেশপ্রিয় কনভেনশন সেন্টারে ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

শিশুরা এখন চার দেয়ালের মধ্যেও নিরাপদ নয়: নিপুণ রায়

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বিএনপির নেত্রী নিপুণ রায় চৌধুরী বলেছেন, স্মার্ট প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে দেশে সাইবার বুলিং, অনলাইনে হয়রানি ও শিশুদের নিয়ে অশ্লীল কনটেন্ট তৈরির মতো অপরাধ বহুগুণে বেড়েছে। ফলে শিশুরা এখন চার দেয়ালের মধ্যেও নিরাপদ নয়।

বিস্তারিত...

হান্নান মাসউদের ‘চাঁদা দাবির’ তথ্য ফাঁস করায় ছাত্রদল নেতার বাড়িতে হামলা!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দিতে ৩ কোটি টাকা দাবির তথ্য ফাঁস

বিস্তারিত...

নাসীরুদ্দীন-সারজিসের সফর ঘিরে বাড়তি নিরাপত্তা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের চাঁদপুরের মতলব উত্তর সফরকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্য এবং কর্মসূচি প্রতিহতের হুমকির অভিযোগের পর প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক অবস্থান নিয়েছে।

বিস্তারিত...

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (৪ জুন) রাত ৮টার দিকে আয়োজিত এ কর্মসূচিতে দলটির সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

বিস্তারিত...

কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

গাজীপুরের কাপাসিয়ায় মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশি জাতীয়তাবাদের জনক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

বিস্তারিত...

মাদকের বিরুদ্ধে কালাই থানার বিশেষ অভিযান: মে মাসে গ্রেপ্তার ২১

জয়পুরহাটের কালাই উপজেলায় মে মাসজুড়ে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ২১ জনকে গ্রেপ্তার করেছে কালাই থানা পুলিশ। এ সময় ২২৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিস্তারিত...

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

হাদি হত্যায় বড় ভাইয়ের সংশ্লিষ্টতার ‘সন্দেহ’ ফারুক হাসানের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এই হত্যাকাণ্ডে ওসমান হাদির বড় ভাই শরীফ ওমর হাদির সংশ্লিষ্টতা থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র মো. ফারুক হাসান।

বিস্তারিত...

পদত্যাগের দুদিন পর মুখ খুললেন দীপেন দেওয়ান

শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে সোমবার (১ জুন) দুপুরে বর্তমান সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী দীপেন দেওয়ান। তার পদত্যাগের পর থেকেই সমর্থকরা মিছিল, সমাবেশ ও বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

বিস্তারিত...

শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রতি ভালোবাসা কমেনি, বরং বেড়েছে : গোলাম মাওলা রনি

সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যারা সরাসরি আওয়ামী লীগ করে, এদের মধ্যে রাগ আছে, অভিমান আছে, ক্রোধ আছে, পরস্পরের প্রতি বিক্ষোভ আছে, অন্তর্দ্বন্দ্ব আছে, কলহ আছে, বিবাদ আছে, কিন্তু দলের প্রতি আর দলের নেত্রী শেখ হাসিনার প্রতি তাদের যে সমর্থন বা ভালোবাসা, সেটা একটুও কমেনি

বিস্তারিত...

ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধী দল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির

ইসলামী ব্যাংককে কেন্দ্র করে কোনো ধরনের দখল বা নিয়ন্ত্রণের পাঁয়তারা জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, সরকার ইসলামী ব্যাংককে সাবেক ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে।

বিস্তারিত...

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ

যশোরের বেনাপোল বাজারে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে চোরাগোপ্তা হামলা করা হয়েছে হয়েছে অভিযোগ করেছে তার দল। বুধবার (৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে এ হামলা চালানো হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪