| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শেরপুর-৩ এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচন বাতিল করতে হবে: গোলাম পরওয়ার

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বিস্তারিত...

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ উপলক্ষে বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হচ্ছে শুক্রবার (১০ এপ্রিল)। ওই দিন বেলা ১১টা থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে, চলবে ১২ এপ্রিল পর্যন্ত।

বিস্তারিত...

আল্লাহ ভালো জানেন ৭১-এ কার কী ভূমিকা ছিল: জামায়াত আমির

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০২২ এর ‘বীর মুক্তিযোদ্ধা’র সংজ্ঞা থেকে জামায়াতে ইসলামীর নাম বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আল্লাহ ভালো জানেন ৭১ সালের এ চরম সময়ে কার কী ভূমিকা ছিল। আল্লাহ তাআলা তার নিখুঁত পূর্ণাঙ্গ একমাত্র সাক্ষী। আমরা যারা আছি তারা আংশিক সাক্ষী।’

বিস্তারিত...

মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন। গতকাল বুধবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা জান।

বিস্তারিত...

আওয়ামী লীগের সাবেক নারী এমপি গ্রেপ্তার

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

ড. ইউনূস লন্ডনে তারেক রহমানের কাছ থেকে ভোটের তারিখ নিয়ে এসেছিলেন: শাহে আলম

বগুড়া-২ আসনের সংসদ সদস্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলনের ক্যাপ্টেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা কারো কাছে ট্রফি আনতে যাইনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে লন্ডনে গিয়ে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে এসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিস্তারিত...

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলের নতুন কর্মসূচি ঘোষণা

গণভোটের রায় কার্যকর করার দাবিতে সপ্তাহব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণের নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। আগামী ৯ এপ্রিল থেকে এ কর্মসূচি শুরু হবে। একই সঙ্গে জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জোটটি।

বিস্তারিত...

টিকটকার ‘রিহিয়া রিহি’ ছিলেন মূলত ছাত্রদল নেতা রেদওয়ান

সামাজিক যোগাযোগমাধ্যমে গ্ল্যামারাস সাজপোশাক আর রিলস ভিডিও দিয়ে নজর কেড়েছিলেন ‘রিহিয়া রিহি’। ২৫ হাজারেরও বেশি ফলোয়ার নিয়ে ভার্চুয়াল জগতে রীতিমতো পরিচিত মুখ হয়ে উঠেছিলেন এই তরুণী। তবে সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্যে সামনে এসেছে রিহিয়া রিহির আসল পরিচয়। তিনি মূলত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সংস্কৃতিবিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলাম।

বিস্তারিত...

দেশে ফিরলেন ডা. জুবাইদা

যুক্তরাষ্ট্রে প্রায় দুই সপ্তাহের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়ার আমন্ত্রণে তিনি এই সফরে গিয়েছিলেন। সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ডা. জুবাইদা।

বিস্তারিত...

সরকার সংস্কারের ৪০ শতাংশ কবর রচনা করেছে: সারোয়ার তুষার

বর্তমান সরকার সংস্কারের ৪০ শতাংশ কবর রচনা করেছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। সোমবার (৬ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে ‘জুলাই সনদ ও গণভোট হ্যাঁ বাস্তবায়ন’ প্রসঙ্গে আয়োজিত গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।

বিস্তারিত...

সরকারের সমালোচনা কম করবো, এই কাজটি সহজ না: আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, অধ্যাপনাজীবনে ফেরত গিয়েছি। এখন আমার চিন্তা ভালো কিছু রিসার্চ করা, উপন্যাস লেখা। সরকারের সমালোচনা আগের চেয়ে একটু কম করব, সমালোচনা করার সময় আরেকটু সাবধান থাকব। কারণ বাইরে থেকে দেখে মনে হয়, খুব সোজা সব কিছু। কিন্তু এত সোজা নয়, অনেক কঠিন।

বিস্তারিত...

আমরা সংবিধানবিরোধী নই: জামায়াত আমির

গত ৫৪ বছরে সংবিধানের যে সব ধারা ফ্যাসিবাদের জন্ম দিয়েছে, সেগুলোর আমূল সংস্কারের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমরা কখনো সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলিনি। আমরা সংবিধানের ওই জায়গাগুলোর সংস্কার চাই, যা গত ৫৪ বছর ধরে বারবার ফ্যাসিবাদের জন্ম দিয়েছে। আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই।’

বিস্তারিত...

‘গণভোটের রায় না মানলে এই সরকারকে অবৈধ বলতে দেরি করব না’

গণভোটের গণরায় না মানলে সেদিন থেকেই সরকারকে অবৈধ সরকার বলা শুরু করবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।

বিস্তারিত...

জুলাই সনদে ‘ডট’ বসিয়ে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে: আকতার হোসেন

জুলাই জাতীয় সনদে ঐকমত্য ছাড়াই একটি বিশেষ ‘নোট’ বা ‘ডট’ অন্তর্ভুক্ত করে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় সংসদ সদস্য আকতার হোসেন। তিনি এই জালিয়াতির নেপথ্যে কারা ছিল, তা তদন্তের দাবি জানিয়েছেন। একইসঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের পথরেখা নিয়ে সরকারি দলের (বিএনপি) বর্তমান অবস্থানকে ‘শঠতা’ ও ‘স্মৃতিবিস্মৃতি’ বলে অভিহিত করেছেন তিনি।

বিস্তারিত...

যারা গণভোট মানবেন না, তারা ‘মুনাফেক’: শিশির মনির

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, গণভোটে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে এবং এই রায় উপেক্ষা করা হলে তা জাতির সঙ্গে প্রতারণার শামিল হবে। যারা গণভোট মানবেন না, তারা ‘মুনাফেক’।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪