নতুনধারা বাংলাদেশ (এনডিবি)-এর চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, প্রতিক্রিয়াশীল, দেশ-শিক্ষা-স্বাধীনতা ও জনতা বিরোধী চক্র আবারও রগ কেটে হত্যার রাজনীতি শুরু করেছে। ছাত্র-যুব-জনতা আজ না চাইলেও দেশ-স্বাধীনতা-জনতা বিরোধী চক্র ক্ষমতায় আসবেই; তার প্রমাণ ডাকসুসহ এযাবৎ অনুষ্ঠিত সকল ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল।
জুলাই সনদের আইনগত ভিত্তির জন্য নভেম্বরের মধ্যই গণভোট দিতে হবে বলে সম্প্রতি এক বক্তব্যে দাবি করেছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তবে জামায়াত নেতার এই মন্তব্যকে ‘মামাবাড়ির আবদার’ হিসেবে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিমানবন্দরে আগুন লাগার ঘটনায় আওয়ামী লীগ তথা ফ্যাসিস্ট শেখ হাসিনার হাত থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান। তিনি বলেন, পাশের দেশে বসে শেখ হাসিনা এখনো দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে যাচ্ছেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ কর্তৃক দেশ ও জনগণের ক্ষতি করে যাচ্ছেন। সুতরাং বিমানবন্দরে আগুনের ঘটনা তারই অংশ।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
নোয়াখালীতে ইসলামী ছাত্রশিবির আয়োজিত কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে বাসে পুনরায় হামলা হয়। এ ঘটনার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির।
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা সোমনাথ দে। তিনি উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। তবে জাতীয় পার্টি দিয়ে তার রাজনীতি শুরু।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে কোনো ধরনের বিপদে না ফেলতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন,দয়া করে এই সম্প্রদায়ের মানুষদেরকে কখনো হয়রানি করবেন না। তাঁরা আমাদের সদস্য, আমাদের ভাই, আমরা তাঁদের পাশে আছি এবং সমস্ত শক্তি নিয়ে থাকব।’
বিএনপির কণ্ঠে আওয়ামী লীগের সুর, ফ্যাসিবাদের সুর শুনতে পাচ্ছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সোমবার (২০ অক্টোবর) দুপুরে সাতক্ষীরার তালা
জাতীয় সংসদ নির্বাচনেও ডাকসু, জাকসু, চাকসু, রাকসুর মতো ‘ভোটবিপ্লব’ হবে বলে আশা করছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, জামায়াতে ইসলামী মানে ইসলাম ধর্ম না। ব্যক্তির নামের শেষে যে ইসলাম বলা হয় তারা মূলত সেই ইসলাম।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের গাড়িবহরে ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে বগুড়া শহরে এ ঘটনা ঘটে।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, বাংলাদেশ দুর্নীতিতে চারবার চ্যাম্পিয়ন হয়েছে। যারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে, তাদের কারণেই বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত নিম্নমানের বলে মন্তব্য করে বলেছেন,এজন্য দায়ী রাজনীতিবিদরা ও আমলাতন্ত্র।
ণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ তৈরি খুবই গুরুত্বপূর্ণ। সেই পরিবেশ তৈরি করার জন্য ১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচনের সঙ্গে জড়িত গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, ডিসি, এসপি, ইউএনও ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের শাস্তির আওতায় আনতে হবে। নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বাড়বে। সুতরাং আগামী জানুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজন করার আহ্বান জানাই।
বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি শিক্ষকদের ন্যায্য দাবি অবিলম্বে সরকারকে মেনে নেওয়ার আহ্বান জানান।