| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে একমত বিএনপি : তারেক রহমান

বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, ‘জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অবশ্যই রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো কিংবা চাকরি স্থায়ীকরণ কিংবা জাতীয়করণের বিষয়টি ইনশাআল্লাহ ইতিবাচক বিবেচনার জন্য উচ্চ পর্যায়ের কমিশন গঠন করব।’

বিস্তারিত...

শিক্ষকদের আন্দোলনকে পুঁজি করলে প্রতিহত করা হবে: মির্জা ফখরুল

শিক্ষকদের চলমান আন্দোলন ও দাবির পক্ষে সমর্থন জানিয়ে অপচেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিস্তারিত...

জামায়াতের চিঠি ছিঁড়ে ফেললেন মসজিদের খতিব

রিপোর্টার্স২৪ ডেস্ক : জুমার খুতবায় জামায়াতবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের বায়তুন নূর জামে মসজিদের খতিব মাওলানা নাজমুল হাসান কাসেমীকে একটি সতর্কতামূলক চিঠি দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের আগে মসজিদের মিম্বারে বসে সেই চিঠি প্রকাশ্যে প্রত্যাখ্যান করে নিজ হাতে ছিঁড়ে ফেলেছেন খতিব।

বিস্তারিত...

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

রিপোর্টার্স২৪ ডেস্ক : দুইদিন চিকিৎসা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বিস্তারিত...

রাজধানীর উত্তরায় বিএনপির ব্যতিক্রমী মিছিল

রাজধানীর উত্তরায় এক ব‍্যতিক্রমী মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে উত্তরার ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের সামনে থেকে মিছিলটি শুরু হয়।

বিস্তারিত...

রোববার সারাদেশে মহাসড়ক অবরোধের ঘোষণা জুলাই যোদ্ধাদের

সংসদ ভবন প্রাঙ্গণে হামলার প্রতিবাদে এবং তিন দফা আদায়ে রোববার (১৯ অক্টোবর) প্রতিটি জেলায় মহাসড়ক তিন ঘণ্টা অবরোধের ঘোষণা দিয়েছেন জুলাই যোদ্ধারা। শুক্রবার সন্ধ্যায় সংসদ ভবন এলাকায় সাংবাদিকদের এ ঘোষণা দেন জুলাই যোদ্ধা সংসদের মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ।

বিস্তারিত...

এনসিপির অঙ্গ সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’র আত্মপ্রকাশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন অঙ্গ সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘জাতীয় শ্রমিক শক্তি’। সংগঠনটির আহ্বায়ক হয়েছেন মাজহারুল ইসলাম ফকির, সদস্য সচিব রিয়াজ মোরশেদ এবং মুখ্য সংগঠক আরমান হোসেন। শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর নিউ ইস্কাটনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ‘জাতীয় শ্রমিক শক্তি’র আত্মপ্রকাশ হয়।অনুষ্ঠানে অংশ নিয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম নতুন সংগঠনটির ঘোষণা দেন।

বিস্তারিত...

জুলাই শহীদ পরিবারগুলোকে রাস্তায় নামতে হয়েছে, এটা লজ্জার: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই সনদ স্বাক্ষরের দিনে জুলাই শহীদ পরিবারগুলোকে রাস্তায় নামতে হয়েছে, এটা লজ্জার। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা জুলাই শহীদ পরিবার ও আহতদের রাস্তায় নামতে বাধ্য করেছে। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে মিরপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উ

বিস্তারিত...

ঐকমত্য কমিশনের যে সিদ্ধান্ত সেটা যেন এই সরকার বাস্তবায়ন করে: তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আজকের স্বাক্ষরের মাধ্যমে আমরা সনদে একমত হয়েছি, তবে এর আইনি ভিত্তি এখনো বাকি রয়েছে। সরকারের উচিত তা দ্রুত নিশ্চিত করা। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জুলাই সনদ স্বাক্ষর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

জুলাই সনদে অংশ না নেওয়া ডিস্টার্বের অংশ: মির্জা আব্বাস

জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কয়েকটি রাজনৈতিক দলের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ না নেওয়া প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কিছু দল স্বাভাবিকভাবেই অনুষ্ঠানকে ব্যাহত করছে। তবে তিনি জানান, এটি নতুন কিছু নয়; তারা সবসময়ই এমন আচরণ করে, এবং বিএনপি লক্ষ্য রাখছে। শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন,

বিস্তারিত...

গণতন্ত্র চর্চায় অন্যান্য দলগুলো জামায়াতের পদ্ধতি অনুসরণ করতে পারে : মুয়াযযম হোসাইন

বাংলাদেশের সকল রাজনৈতিক দলের গণতন্ত্র চর্চার জন্য জামায়াতে ইসলামের আভ্যন্তরীণ নেতৃত্ব নির্বাচনের পদ্ধতিকে অনুসরণ করতে পারেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল-৫(সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

বিস্তারিত...

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিলেন ২৫টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে আয়োজিত জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানে ২৫টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা যোগ দিয়েছেন।

বিস্তারিত...

শিক্ষকদের আমরণ অনশন, পাশে মেডিক্যাল সহায়তা দেবে এনসিপি

এমপিওভুক্ত শিক্ষকরা বাড়িভাড়া বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে আন্দোলন করছেন। এই আন্দোলনের অংশ হিসেবে আজ শুক্রবার (১৭অক্টোবর) আমরণ অনশন শুরু করেছেন তারা। কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুর ২টায় শুরু হয় এই অনশন কর্মসূচি।

বিস্তারিত...

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, শীঘ্রই বাসায় ফিরবেন : ডা. জাহিদ

রিপোর্টার্স২৪ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’ রয়েছে। তবে তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন। শীঘ্রই বাসায় ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

বিস্তারিত...

সংঘর্ষে আহত ২০ জুলাইযোদ্ধা ঢাকা মেডিকেলে

জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে পুলিশের লাঠিচার্জে আহত অন্তত ২০ ‘জুলাইযোদ্ধা’ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪