ম ধারার চারটি দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ সংশোধিত খসড়া না পেলে সনদে সই করবে না আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে সিপিবির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানিয়েছে দলগুলো। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে তাতে সংশোধনের দাবি জানিয়েছে দলগুলো।
জাতীয় জুলাই সনদ সই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছেবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে । এ জন্য বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে যাবেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা।
জামায়াতে আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনার অজিত শিং। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর বসুন্ধরায় জামায়াতে আমীরের কার্যালয়ে এ সাক্ষাৎ ও প্রাতরাশ বৈঠক অনুষ্ঠিত হয়।
রিপোর্টার্স২৪ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। জনগণের প্রত্যাশা পূরণের পুরোপুরি যোগ্যতা তাদের নেই বলেও জানান তিনি।
রিপোর্টার্স২৪ ডেস্ক : দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াত-শিবিরের কার্যক্রম এবং রাজনীতিতে নারীর অংশগ্রহণ নিয়ে বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা সামিনা লুৎফা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন তিনি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ‘ক্ষমতা আঁকড়ে থাকার দম্ভে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর অকথ্য নির্যাতন চালানো হয়েছে। এমনকি ২০২৪ সালের ৫ আগস্টে দুই হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে বলেও তিনি দাবি করেন।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের আইনিভিত্তি ছাড়া অর্ডারে স্বাক্ষর করা মূল্যহীন হবে। সেই বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা অনুষ্ঠানে অংশীদার হবো না। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সহোদর ভাই শাহাদাতসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাবে, এ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন দলটির নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে তাকে ভর্তি করা হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে কি করবে না—সেটা এখনো বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন।
জাতীয় নির্বাচনের আগে এই স্বল্প সময়ে ‘কোনো রকম ঝুঁকি’ চান না মন্তব্য করে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে প্রতিরক্ষাবাহিনীর সঙ্গে ‘সুসম্পর্ক বজায়’ রাখার পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাবেন। বুধবার (১৫ অক্টোবর) রাতে রাজধানীর এভারকেয়ারে যাবেন তিনি। রাত আনুমানিক ১১টায় তিনি হাসপাতালে পৌঁছাবেন। চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি জানিয়েছেন।
আলোচিত ইসলামি বক্তা ও কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আমির হামজা বলেছেন, ‘আয়নাঘরের কথা যেহেতু সামনে এসেছে, আমি নিজে আয়নাঘরে ছিলাম। এ যে কত কঠিন জায়গা, সেখানে না থাকলে বোঝানো যাবে না। আয়নাঘর আবার ফিরে আসবে, এটা আমরা মেনে নেব না। আয়নাঘর ফিরে আসবে না, এই জন্যই আমাদের এই পাঁচ দফা।’
জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই। যেকোনো উপায়েই হোক ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এসব কথা বলেন তিনি।