জাতীয় নাগরিক পার্টি এনসিপি'র মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সিরিয়াল কিলাররা কে কোন পদে, কোন প্রতিষ্ঠানে আছে দেখার বিষয় না। এ সকল সিরিয়াল কিলারদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
রিপোর্টার্স২৪ ডেস্ক : পিআর পদ্ধতিকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে গণভোট দেওয়া, জাতীয় পার্টি নিষিদ্ধসহ পাঁচ দফা দাবি আদায়ে গত রোববার (১২ অক্টোবর) রাজধানীতে নতুন এক মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দাবি আদায়ে আজ মঙ্গলবার চলছে তৃতীয় দফার আন্দোলন। এ নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করে বলেছেন, ' প্রশাসনকে আবারও দলীয়করণের চেষ্টা চলছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো পালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।
পিআর পদ্ধতিতে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ ৫ দফা দাবি আদায়ে তৃতীয় দফা কর্মসূচির প্রথম দিনে জামায়াতে ইসলামীসহ কয়েকটি দলের যাত্রাবাড়ী মোড় থেকে মৎস্য ভবন হয়ে গাবতলী বাসস্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি আমানউল্লাহ আমান অভিযোগ করেছেন, মুক্তিযুদ্ধের সময় যাদের ভূমিকা ছিল বিতর্কিত, তারাই এখন পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে। তবে নির্বাচন বানচাল করা যাবে না, বাংলাদেশে নির্বাচন হবেই।
এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, জুলাই সনদের আইনগত ভিত্তি না দিয়ে কারও এক্সিট নেই।
জামালপুর প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, দল ও দেশের স্বার্থে এককভাবে কিংবা জোটবদ্ধ ভাবে নির্বাচনে যেতে পারে এনসিপি। সোমবার (১৩ অক্টোবর) জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আয়োজিত জামালপুর জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভায় এসব কথা বলেন এই নেতা।
শাপলা প্রতীকের প্রথম দাবিদার বাংলাদেশ কংগ্রেস। তাই কোনো দলকে প্রতীকটি দেওয়া হলে তা বাংলাদেশ কংগ্রেসকেই দেওয়ার আবেদন জানিয়েছে দলটি। সোমবার (১৩ অক্টোবর) দলটির মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে এমন আবেদন জানান।
নির্বাচন কমিশনের (ইসি) কাছে আগামী নভেম্বর মাসে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাশাপাশি, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি রাখার আহ্বানও জানিয়েছে দলটি। সোমবার (১৩ অক্টোবর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ও অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের এসব তথ্য জানান।
রিপোর্টার্স২৪ ডেস্ক : জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি, বিশেষ করে গণভোটের সময়সূচি নিয়ে মতবিরোধ থাকলেও সনদে সইয়ের জন্য প্রস্তুত বিএনপি। তবে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একাধিক নেতা জানিয়েছেন, তারা ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর চূড়ান্ত কপি দেখে তারপরই সইয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
বিএনপি ক্ষমতায় এলে সকল ধর্মের অংশগ্রহণে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কোনো ধর্মীয় সম্প্রদায়কে আলাদা করার সুযোগ নেই।
নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার সদস্যের প্রতিনিধি দল। সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বেলা ১২টার পর এই বৈঠক শুরু হয়।
স্পেনের জাতীয় দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।