ঢাকার মাইলস্টোন স্কুল ও কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পর মঙ্গলবার রাত ৯টায় চার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে রাজনৈতিক দলগুলো। একইসঙ্গে ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের ঐক্য অটুট আছে এবং থাকবে বলেও সরকারকে জানিয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে চারটি রাজনৈতিক দলের বৈঠকে এ বার্তা দেওয়া হয়।
মান দুর্ঘটনায় প্রাণহানি ও জাতীয় শোকের এই সময়ে দেশবাসীর প্রতি শান্ত ও সংহত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
পতিত ফ্যাসিবাদ কোনোভাবে সুযোগ নিতে চাইলে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা হবে হুঁশিয়ারি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এছাড়া ধৈর্য্য-কৌশলের সাথে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন দলটির নেতারা।মঙ্গলবার (২২ জুলাই) ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকে সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করেন তারা।
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, দক্ষিণ এশিয়ার নিরাপত্তার দোহাই দিয়ে ভারত আমাদের উন্নতমানের বিমান কিনতে বরাবর বাধা দিয়েছে।
উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ দলের কেন্দ্রীয় নেতাদের একটি টিম নিহত ও চিকিৎসাধীন আহতদের পরিবারকে সান্ত্বনা দিতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান।
রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার রাত ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘গতকাল (সোমবার) ঢাকার উত্তরায় যে সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে, আমাদের ধারনা এ ঘটনায় শতাধিক মানুষ মারা গেছেন।’ মঙ্গলবার (২২ জুলাই) সকালে খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভা এলাকায় আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে স্থানীয় চালনা বিল্লালিয়া আলিম মাদরাসা ময়দানের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সুস্থ্যতা কামনা করে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়েছে।
চিকিৎসার জন্য চীনে যাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। বুধবার (২৩ জুলাই) দুপুর দুইটায় ঢাকা হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। সেখানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ অন্যান্য রোগের চিকিৎসা নিবেন তিনি।
মঙ্গলবার (২২ জুলাই) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় দলের নেতাকর্মীরা বিএনপির আয়োজিত এই বিশেষ দোয়া মাহফিলে অংশ নিয়ে শিশু-কিশোর শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনা করেন।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক হতাহতের ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেশ কয়েকটি রাজনৈতিক পদক্ষেপ নিয়েছেন।
বাংলাদেশের পণ্যে যুক্তরাষ্ট্রের আরোপ করা ৩৫ শতাংশ শুল্ক কমিয়ে সহনীয় পর্যায়ে রাখতে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতের মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সরকারের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। পাশাপাশি বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সহযোগিতা দরকার হলে সেটি করতেও মার্কিন রাষ্ট্রদূতকে অনুরোধ করেছেন তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ দূতাবাসের চার্জ দ্যা এ্যাফেয়ার্স এ্যাম্বাসডর মিস. ট্রেসি এ্যান জ্যাকবসন এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। তার সঙ্গে ছিলেন দূতাবাসের কর্মকর্তা মি. জেমস স্টুয়ার্ট।
রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।