| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বিদেশে বসে সিদ্ধান্ত নিলে বাংলাদেশের মানুষের মেনে নেওয়া উচিত না: এনসিপি

মানুষের প্রত্যাশা অনুযায়ী জুলাই ঘোষণাপত্র, বিচার এবং মৌলিক প্রশ্ন এড়িয়ে একটি দলকে খুশি করতে বাংলাদেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী।

বিস্তারিত...

বৈঠক সফল, জাতিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখালেন দুই নেতা: মির্জা ফখরুল

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি সত্যিকার অর্থে একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। আমরা লক্ষ্য করেছি এই বৈঠকে পর একটি যৌথ ঘোষণা দেওয়া হয়েছে। সেখানে পরিষ্কার করে বলা হয়েছে আমাদের দুই নেতার বৈঠকটি অত্যন্ত সৌহার্দপূর্ণ ও অত্যন্ত সুন্দর পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

প্রধান উপদেষ্টাকে কলম ও বই উপহার দিলেন তারেক রহমান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি শেষ হয়েছে। বাংলাদেশ সময় শুক্রবার দুপুর ২টায় লন্ডনে ডরচেস্টার হোটেলে তাঁদের বৈঠক শুরু হয়। শেষ হয় সাড়ে ৩টায়। বৈঠকে ড. ইউনূসকে দুটি বই ও একটি কলম উপহার দেন তারেক রহমান।

বিস্তারিত...

ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ বৈঠক শুরু

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে, এর আগে যুক্তরাজ্যের কিংস্টন এলাকার নিজের বাসা থেকে দেশটির রাজধানী লন্ডনের ডরচেস্টার হোটেলে উদ্দেশ্যে বের হন তিনি।

বিস্তারিত...

৫ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন নুর, সেনাবাহিনী-পুলিশের চেষ্টায় উদ্ধার

বৃহস্পতিবার রাত ১১টার দিকে একটি ফেসবুক পোস্টে নুরুল হক অভিযোগ করেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের মনোনয়নপ্রত্যাশী হাসান মামুনের অনুসারীরা তাকে অবরুদ্ধ করে রেখেছেন।

বিস্তারিত...

আ. লীগের ভুল ছিল বলেই আজকের এই পরিণতি : আবদুল হামিদ

‘সরকার যদি স্বৈরাচারী হয়ে ওঠে, জনগণ বেশিদিন তা সায় দেবে না।’ আজকের বাস্তবতায় সেই কথাই যেন মিলে গেছে।

বিস্তারিত...

সিরাজগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীকে নিয়ে সরব প্রচারণায় রফিকুল ইসলাম খান

বৃহস্পতিবার যমুনা চরের মানুষের কাছে সরাসরি হাত উচিয়ে শাহীনুর আলমকে পরিচয় করিয়ে দেন রফিকুল ইসলাম খান। শাহীনুর আলমকে একজন সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে আগামী নির্বাচনে তাকে বিজয়ী করতে সবার প্রতি আহ্বান জানান।

বিস্তারিত...

ভারতে বিমান দুর্ঘটনায় তারেক রহমানের শোক প্রকাশ

তারেক রহমান বলেন, “এটা হৃদয়বিদারক যে লন্ডনগামী একটি বিমান, যা বিভিন্ন দেশের ২৪২ জনকে বহন করছিল, ভারতে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়ে পড়ে। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। আসুন আমরা সকলেই এই শোকের সময়ে তাদের পাশে দাঁড়াই এবং আমাদের আন্তরিক প্রার্থনা ভাগ করে নিই।”

বিস্তারিত...

১৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি ঘোষণা

সংগঠনের সভাপতি মো. আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম. রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু এই কমিটিগুলো অনুমোদন করেন।

বিস্তারিত...

লন্ডনের বৈঠক গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: রিজভী

যুক্তরাজ্যে আওয়ামী লীগ আমলের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, সাবেক ভূমিমন্ত্রীর সম্পদের বিষয়টি আড়াল করতে অপপ্রচার চালানো হচ্ছে।

বিস্তারিত...

শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ভারতে জয়: বিবিসি বাংলা

দেশটির একাধিক নিরাপত্তা কর্মকর্তা এবং সেখানে অবস্থানরত বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বরাতে বিবিসি বাংলা এ খবর জানিয়েছে।

বিস্তারিত...

খুলনায় এনসিপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড়

খুলনার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবু বক্কর সিদ্দিকের আপত্তিকর ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিস্তারিত...

চাঁদপুরে জামায়াতের এমপি প্রার্থীর ওপর হামলার অভিযোগ, আহত ৬

চাঁদপুর-১ (কচুয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াতে ইসলামীর অন্তত ছয়জন কর্মী আহত হয়েছেন।

বিস্তারিত...

চীন সফরে যাচ্ছেন মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চলতি মাসের শেষ দিকে চীন সফরে যাচ্ছেন। চীন সরকারের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিস্তারিত...

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠকে অংশ নিতে লন্ডন গেলেন আমীর খসরু

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে লন্ডনে প্রত্যাশিত বৈঠকে অংশ নিতে যুক্তরাজ্যে গেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪