রাজধানীর কড়াইল বস্তিতে বহুতল ভবন নির্মাণ করে সেখানে ছোট ছোট ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতিকে অবাস্তব ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে যে, ইসলামপন্থী দল জামায়াতে ইসলামী একটি জোটের নেতৃত্ব দিয়ে রাষ্ট্রক্ষমতায় যেতে পারে। আসন্ন জাতীয় নির্বাচনের আগে জনমত জরিপ ও রাজনৈতিক সমীকরণে দলটির উত্থান দেশজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ফুটবল প্রতীক পেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তিনি প্রতীক সংগ্রহ করেন।
আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন বাংলাদেশি নাগরিকরা। এটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন; কারণ ২০২৪ সালের আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর এটিই প্রথম নির্বাচন। যদিও শেখ হাসিনার আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিচ্ছে না, তবুও দলটির সমর্থকেরা বিজয়ী
রাজধানীর লালমাটিয়ায় সরকারি ‘দোয়েল’ টাওয়ারে একটি ফ্ল্যাট পাচ্ছে গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির পরিবার। ফ্ল্যাটটি এক হাজার ২১৫ বর্গফুটের । ফ্ল্যাট ক্রয় ও সুসজ্জিত করার জন্য সরকারের পক্ষ থেকে এক কোটি টাকা ‘বিশেষ অনুদান’ দেওয়া হচ্ছে।
বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, একটি জাতিকে ধ্বংস করতে হলে সবার আগে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করতে হয়। বর্তমান সময়ে বই না পড়ে ও খাতায় না লিখেও জিপিএ-৫ পাওয়ার ঘটনা ঘটেছে, যা শিক্ষাব্যবস্থার অবনতির প্রমাণ। আওয়ামী লীগ সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে পাশ্ববর্তী রাষ্ট্রের প্রেসক্রিপশন অনুযায়ী দেশকে পরিচালনা করেছে। আ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখা। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম জেলা শহরের কলেজমোড় এলাকার গ্র্যান্ড অ্যাসেম্বলি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় দলটি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন, স্বচ্ছ ও মানবিক রাষ্ট্র; যেখানে বিভাজন নয়, বরং আশা, নিরাময় ও ঐক্যই হবে রাজনীতির মূল ভিত্তি।
কড়াইলবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের রাজনীতি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি। আমরা সকলে মিলে এই এলাকার উন্নয়ন করবো। জোর করে আপনাদের কাছ থেকে কেউ কিছু নিতে পারবে না। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কড়াইলবাসী আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের সম্মানে বরিশাল-৫ (সদর) আসন থেকে প্রার্থীতা প্রত্যাহার করল জামায়াতে ইসলামী।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতীতে যারা বাংলাদেশকে স্বীকার করেনি, তারা আজ সবচেয়ে বেশি দুষ্টামি করছে। তিনি মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট-এ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন। ফখরুল বলেন, বিএনপি এখন তাদের সবচেয়ে বড় শত্রু।
জামায়াতে ইসলামী নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জনগণের ভোটের মাধ্যমে যদি দল ক্ষমতায় আসে, তবে সরকার গঠনের সময় শুধু দলীয় নেতাকেই নয়, দেশের যোগ্য লোকদেরও মন্ত্রী করা হবে। তিনি বলেন, বাংলাদেশে এমন অনেক লোক আছেন যারা অর্থমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী হওয়ার মতো যোগ্য। তাই আমরা কেবল দলের মধ্যে সীমাবদ্ধ থাকব না, দেশের প্রতিভাবান মানুষকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেব।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী দিনের বাংলাদেশ হবে শতভাগ সুষ্ঠু, নিরপেক্ষ ও জনগণের আস্থাভিত্তিক এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন, স্বচ্ছ ও মানবিক রাষ্ট্র, যেখানে রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকবে ঐক্য, ন্যায়বিচার ও নিরাময়ের দর্শন।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক হয়। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে কূটনৈতিক প্রতিনিধিদল এতে অংশ নেন। বিএনপির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক) হুমায়ুন কবির এবং তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠার পর এবার উল্টো প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের পাল্টা অভিযোগ তুলেছেন তিনি। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি কাউকে বৃদ্ধাঙ্গুলি দেখাইনি; আশুগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদকের দেখানো বৃদ্ধাঙ্গুলির