রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের আইন ও জাতীয় নিরাপত্তা ইনস্টিটিউটের সামরিক বিশেষজ্ঞ আলেকজান্ডার স্টেপানোভ বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রায় সমস্ত বিমানঘাঁটি ধ্বংস করে দিয়েছে। এর মধ্যে এফ-১৬ যুদ্ধবিমান ছিল- এমন বিমানঘাঁটিও রয়েছে। সমস্ত সামুদ্রিক ও বিমান সরবরাহ ব্যবস্থা অচল করে দেওয়া হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) বা
ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান, যার ফলে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে, আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দা ও উদ্বেগ সৃষ্টি করেছে।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, মাদুরো বর্তমানে যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছেন এবং তার আটক হওয়ার পর ভেনেজুয়েলার বিরুদ্ধে আর কোনো সামরিক বা রাজনৈতিক পদক্ষেপ নেওয়া হবে না।
যুক্তরাষ্ট্রের কমান্ডো বাহিনীর হামলা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার খবরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শনিবার ভোরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর শহরের বেশিরভাগ সড়ক ছিল ফাঁকা। ভোরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা যায়। প্রেসিডেন্ট ভবন মিরাফ্লোরেসের আশপাশে চেকপোস্ট বসানো হয়। সশস্ত্র নিরাপত্তাকর্মীদের উপস্থিতি ছাড়া সেখানে তেমন কাউকে দেখা যায়নি। তেলসমৃদ্ধ দেশটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের নিন্দা জানিয়ে রাশিয়া বলেছে, এই হামলার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। এটি হামলার পেছনে কূটনীতির চেয়ে ‘আদর্শিক বৈরিতা’ প্রাধান্য পেয়েছে। শনিবার (৩ জানুয়ারি) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আজ সকালে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে সশস্ত্র আগ্রাসন চালিয়েছে। এটি গভীরভাবে উদ্বেগজনক এবং নিন্দনীয়।’
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির অবস্থান অজানা বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস। তিনি জানিয়েছেন, নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস কোথায় আছেন—সে সম্পর্কে সরকারের কোনো জ্ঞান নেই। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভেনিজুয়েলার
যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে বিদেশে নিয়ে গেছে বলে শনিবার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পদক্ষেপের সঙ্গে একই সময়ে কারাকাস ও অন্যান্য এলাকায় বিস্ফোরণ ও উত্তেজনা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র শনিবার ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর ওপর অভিযান চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শনিবার ভোরের আগে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটির সরকার যুক্তরাষ্ট্রকে হামলার দায়ী করে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং দেশজুড়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ মিরান্ডা, আরাগুয়া ও লা গুয়াইরা অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে শনিবার ভোরের আগে একাধিক বিস্ফোরণ ঘটেছে। কারাকাসে দক্ষিণাঞ্চলের একটি প্রধান সামরিক ঘাঁটির কাছে আগুন ও কালো ধোঁয়া ওঠার দৃশ্য প্রত্যক্ষ করা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিস্ফোরণের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।
ভেনেজুয়েলায় রাজধানী কারাকাস এবং অন্যান্য অঞ্চলে শনিবার ভোরে একাধিক বিস্ফোরণের পর সরকার মার্কিন যুক্তরাষ্ট্রকে “সামরিক আগ্রাসন” হিসেবে অভিযুক্ত করেছে। রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে দেশব্যাপী প্রতিরক্ষা
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শনিবার (৩ জানুয়ারি) রাতে কমপক্ষে সাতটি বিস্ফোরণ ঘটে এবং ধোঁয়া উড়তে দেখা গেছে। বিস্ফোরণগুলো কেন্দ্রীয় সামরিক ঘাঁটি ও অন্যান্য স্থানে ঘটেছে। ঘটনাস্থল থেকে প্রকাশিত ভিডিওতে উড়ন্ত বিমান ও বিস্ফোরণের ধোঁয়া দেখা গেছে। পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ বন্ধ রয়েছে।
দক্ষিণ ইয়েমেনে নতুন করে তীব্র সংঘাত শুরু হওয়ার প্রেক্ষাপটে সব ইয়েমেনি রাজনৈতিক ও সামরিক পক্ষকে রিয়াদে সংলাপে বসার আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব।
ইয়েমেনের হাদরামাউত প্রদেশে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
নতুন বছরের প্রথম সরকারি প্রেস ব্রিফিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছিল মেক্সিকো। দেশটির প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ বেজে ওঠে ভূমিকম্প সতর্কতা অ্যালার্ম। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে। শক্তিশালী এই ভূমিকম্পে অন্তত দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকজন। খবর এএফপির
শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল কিরিলো বুদানোভকে তার নতুন প্রধান সচিব হিসেবে নিয়োগ করেছেন।
যুক্তরাষ্ট্রে নববর্ষের রাতে সম্ভাব্য একটি ‘আইএসআইএস-অনুপ্রাণিত’ সন্ত্রাসী হামলার পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি করেছে এফবিআই। এ ঘটনায় নর্থ ক্যারোলাইনা থেকে ১৮ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।