| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ভেনেজুয়েলাবাসীর জন্য ফ্রি ব্রডব্যান্ড ঘোষণা স্টারলিংকের

ভেনেজুয়েলার জনগণের জন্য বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালুর ঘোষণা দিয়েছে ইলন মাস্কের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট প্রতিষ্ঠান স্টারলিংক।

বিস্তারিত...

ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্পের বক্তব্যের ব্যাখ্যা চায় যুক্তরাজ্য

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ভেনেজুয়েলা চালাবে ওয়াশিংটন’ এমন বক্তব্যের অর্থ কী, তা স্পষ্ট নয় বলে জানিয়েছে যুক্তরাজ্য সরকার।

বিস্তারিত...

সস্ত্রীক মাদুরোর মুক্তি দাবি চীনের

সস্ত্রীক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর মুক্তি দাবি করেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমেরিকার উচিত মাদুরো এবং তার স্ত্রীকে দ্রুত মুক্তি দেওয়া। এছাড়া চীন তাদের আটককে ‘আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে প্রেসিডেন্ট নিকোলাস

বিস্তারিত...

ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র, ঘোষণা ট্রাম্পের

মার্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলায় ‘নিরাপদ ও সুশৃঙ্খল ক্ষমতা হস্তান্তর’ না হওয়া পর্যন্ত দেশটির শাসনভার যুক্তরাষ্ট্র পরিচালনা করবে। রোববার (৪ জানুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, শনিবার ভোরে পরিচালিত ওই অভিযানে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী কারাকাসের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালায়। এতে রাজধানীর কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অভিযানের একপর্যায়ে মাদুরো ও

বিস্তারিত...

মাদুরোকে আটকের অভিযানে নিহত ৪০

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে চালানো মার্কিন সামরিক অভিযানে বেসামরিক নাগরিক ও সেনাসদস্যসহ অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ভেনেজুয়েলার একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় সৈন্য ও সাধারণ মানুষসহ অন্তত ৪০ জন প্রাণ হারিয়েছেন।

বিস্তারিত...

ব্রুকলিন ডিটেনশন সেন্টারে নেওয়া হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে

ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে নিউইয়র্কের ব্রুকলিনে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে (এমডিসি) নিয়ে যাওয়া হয়েছে। এই কারাগারটির বন্দিদের জন্য অত্যন্ত ‘ভয়ঙ্কর’ হিসেবেও পরিচিত। নোংরা পরিবেশ, চরম সহিংসতা এবং কর্তৃপক্ষের অবহেলার বহু অভিযোগ রয়েছে এই ডিটেনশন সেন্টারের বিরুদ্ধে। এমনকি এক বন্দিকে কয়েকবার ছুরিকাঘাত করার পর চিকিৎসা না দিয়ে উল্টো ২৫ দিন নির্জন সেলে আটকে রাখার মতো অমানবিক অভিযোগও রয়েছে এই কারাগার নিয়ে।

বিস্তারিত...

ভেনেজুয়েলায় অভিযানের তীব্র বিরোধীতা করলেন নিউইয়র্ক সিটির মেয়র

ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের জন্য সামরিক অভিযান পরিচালনা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার মাধ্যমে মার্কিন বাহিনী যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।

বিস্তারিত...

ভেনেজুয়েলা অভিযান লাইভ দেখেছেন ট্রাম্প

সফল সামরিক অভিযানের জন্য মার্কিন সেনাবাহিনীর প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে জানিয়েছেন, ভেনেজুয়েলার সামরিক অভিযান একদম শুরু থেকে শেষ পর্যন্ত লাইভ দেখেছেন তিনি এবং তার কাছে গোটা অভিযান ‘টেলিভিশন শো’-এর মতো মনে হয়েছে।

বিস্তারিত...

ভেনেজুয়েলা নিয়ে ‘গভীর উদ্বেগ’ জাতিসংঘ মহাসচিবের

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের একজন মুখপাত্র বলেছেন, ভেনেজুয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে তিনি ‘গভীরভাবে উদ্বিগ্ন’। তিনি সতর্ক করে বলেন, এই পদক্ষেপে ‘অঞ্চলটির জন্য উদ্বেগজনক প্রভাব’ রয়েছে।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্র–ভেনেজুয়েলা সংকট নিরসনে মধ্যস্থতার প্রস্তাব স্পেনের

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে বিদেশে নিয়ে যাওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যকার উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে স্পেন।

বিস্তারিত...

তেল খাত পুনর্গঠনে মার্কিন কোম্পানির পরিকল্পনা, জানালেন ট্রাম্প

ভেনেজুয়েলায় সামরিক অভিযানের পর দেশটির বিশাল তেলসম্পদ নিয়ে নিজেদের পরিকল্পনার কথা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বড় বড় তেল কোম্পানি ভেনেজুয়েলায় গিয়ে তেল খাত পুনর্গঠন ও উৎপাদন বাড়াতে বিনিয়োগ করবে।

বিস্তারিত...

ভেনেজুয়েলায় নেতৃত্বের শূন্যতা: কে হবেন পরবর্তী শাসক?

ক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস আটক হওয়ার পর দেশটি এখন নেতৃত্বহীন ও অস্থিতিশীলতার দিকে এগোচ্ছে। শনিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৪টায় দেড় ঘণ্টার অভিযানে মাদুরোকে আটক করা হয় এবং পরে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়। এ পরিস্থিতিতে ভেনেজুয়েলার পরবর্তী নেতৃত্ব কে হবেন, তা নিয়ে আন্তর্জাতিক ও দেশীয় বিশেষজ্ঞরা আলোচনা শুরু করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বিস্তারিত...

মাদুরোকে আটক: পরবর্তী শাসক নির্বাচনে সক্রিয় ভূমিকা নেবেন ট্রাম্প !

যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই অভিযান পরিচালনা করেছে এবং ট্রাম্প জানিয়েছেন, পরবর্তী ভেনেজুয়েলার শাসক নির্বাচনে যুক্তরাষ্ট্র ‘সক্রিয়ভাবে জড়িত থাকবে’। মাদুরোর আটক ও অভিযান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন,মাদুরোর অবস্থান নিশ্চিত করতে এবং অন্য কেউ ক্ষমতা দখল করার ঝুঁকি এড়াতে আমরা সক্রিয়ভাবে সিদ্ধান্ত নিচ্ছি।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে করে মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কে নেওয়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে আটক হওয়া ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী যুদ্ধজাহাজে করে নিউইয়র্কে নেওয়া হয়েছে। এর আগে ফক্স নিউজকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মাদুরো ও তার স্ত্রী ইউএসএস ইও জিমা জাহাজে আছে। তাদের নিউইয়র্কে নেওয়া হবে। হেলিকপ্টারে তাদের প্রথমে প্রাসাদ থেকে বের করে আনা হয়। তারা হেলিকপ্টারে খুব ভালো একটি ফ্লাইটে করে গেছেন আমার বিশ্বাস তারা এই ফ্লাইট খুব পছন্দ করেছেন। কিন্তু মনে রাখুন, মাদুরো ও তার স্ত্রী অনেক অনেক মানুষকে হত্যা করেছেন।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রের হুমকির মুখে অটল থাকবেন খামেনেই

ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনেই মঙ্গলবার ঘোষণা করেছেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরও তিনি দেশের অভ্যন্তরীণ আন্দোলনের সামনে অটল থাকবেন। রেকর্ড করা এক টেলিভিশন ভাষণে খামেনেই বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র শত্রুর কাছে হার মানবে না” এবং “বিদ্রোহীদের তাদের স্থানে ফিরিয়ে আনা হবে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪