তেহরানের সঙ্গে ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি (জেসিপিওএ) আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। ইরান, রাশিয়া ও চীন জাতিসংঘকে এ তথ্য জানিয়েছে। শনিবার (১৮ অক্টোবর) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে তিন দেশ জানায়
দুই বছর পর ক্লাসে ফিরতে শুরু করেছে গাজার তিন লাখ শিশু। এর আগে করোনার কারণে দুই বছর স্কুলে যেতে পারেনি গাজার শিশুরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী গাজায় যুদ্ধবিরতি চালু হবার পর থেকে শিশুরা যাতে স্কুলে ফিরতে পারে সেই কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) তুরস্কের আনাদোলু এজেন্সির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।
বলিভিয়ার জনগণ মধ্য-ডানপন্থী ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টির (পিডিসি) রদ্রিগো পাজকে তাদের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন। যার ফলে মুভমেন্ট ফর সোশ্যালিজম (এমএএস) দলের প্রায় ২০ বছরের শাসনের অবসান ঘটেছে। দেশটির সুপ্রিম ইলেক্টোরাল ট্রাইব্যুনাল (টিএসই) অনুসারে, ৯৭ শতাংশ ভোট গণনার পর,
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি আহবান জানিয়েছেন। একইসঙ্গে ট্রাম্প বলেছেন, এখন সবচেয়ে জরুরি বিষয় হলো যুদ্ধ থামানো, আলোচনায় যাওয়া যাবে পরে। সোমবার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করে, তবে দেশটির বিভিন্ন পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপ করা হবে। এই মন্তব্য ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যকার সম্পর্ককে আরও টানাপোড়েনপূর্ণ করে তুলেছে।
ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় টানা হামলার মধ্যে একদিনে অন্তত ৪৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এর পরদিনই আংশিক যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা দিয়েছে তারা। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ৮০ বার চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল । এ সময়ের মধ্যে ইসরায়েলি হামলায় অন্তত ৯৭ জন ফিলিস্তিনি নিহত এবং ২৩০ জন আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের চাপের মুখে গাজা সীমান্ত ও মানবিক সহায়তা পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। রোববার (১৯ অক্টোবর) দেশটি পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে সহায়তা বন্ধের নির্দেশ তুলে নেয়।
হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনায় রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে একটি কার্গো প্লেন। এতে বিমানবন্দরের দুই কর্মীর মৃত্যু হয়েছে। তবে প্লেনে থাকা চার ক্রু সদস্য জীবিত রয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় রক্ত ঝরানোর পর যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল। রোববার (১৯ অক্টোবর) দিনভর চালানো ভয়াবহ বিমান হামলায় অন্তত ৪৫ ফিলিস্তিনি নিহত হন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে অবৈধ ‘মাদক নেতা’ আখ্যা দিয়েছেন।
পাকিস্তান ও আফগানিস্তানের চলমান সংঘাত ও সীমান্ত উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। শনিবার (১৮ অক্টোবর) রাতে তিনি পৃথকভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং আফগানিস্তানের কার্যনির্বাহী প্রধানমন্ত্রী মুল্লা মোহাম্মদ হাসান আখুন্দের সঙ্গে টেলিফোনে কথা বলেন।
গাজায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েল ও হামাস একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে। এতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এক সপ্তাহ আগে ঘোষিত যুদ্ধবিরতি চুক্তি কার্যত ভেঙে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় এক চমকপ্রদ বিয়ের ঘটনায় দেশজুড়ে আলোড়ন উঠেছে। গত পয়লা অক্টোবর পাসিতান রিজেন্সিতে ৭৪ বছর বয়সী তরমান বিয়ে করেন ২৪ বছর বয়সী শেলা আরিকাকে। বয়সের বিশাল পার্থক্য এবং চোখ ধাঁধানো দেনমোহরের অঙ্ক এই বিয়েকে নিয়ে এসেছে দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই আয়োজনে নববধূকে তরমান দেন তিন বিলিয়ন ইন্দোনেশিয়ান রুপিয়াহ দেনমোহর, যা বাংলাদেশি
ইন্টরন্যাশনাল ডেস্ক : প্যারিসের বিশ্বখ্যাত ল্যুভর জাদুঘরে চুরির ঘটনা ঘটেছে। কঠোর নিরাপত্তা ভেদ করে চেইনের করাত দিয়ে যাদুঘরে ভেতরে ঢুকে পরে চোরচক্র। তারা জাদুঘর থেকে ৯টি মূল্যবান অলংকার নিয়ে পালিয়ে গেছে।
ইন্টারন্যাশনাল ডেস্ক : যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ফের বিমান হামলা শুরু করেছে দখলদার ইসরাইল। দক্ষিণ গাজার রাফা এলাকায় ‘সন্ত্রাসী তৎপরতার’জবাব হিসেবেই এ অভিযান চালানো হয়েছে বলে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়।