গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ অন্তর্বর্তীকালীনও নিজেদের হাতে রাখতে চায় হামাস। আর তাই তারা এখনই নিরস্ত্র হওয়ার প্রতিশ্রুতি দিতে পারছে না বলে জানিয়েছেন সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল। ফলে যুদ্ধের সমাপ্তি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় নতুন জটিলতা তৈরি হয়েছে।
প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের প্রিয় ছেলে ও সুদর্শন তরুণ সেনা কর্মকর্তা হিসেবেও ব্যাপক জনপ্রিয়তা ছিল প্রিন্স অ্যান্ড্রু। অ্যান্ড্রুর বয়স এখন ৬৫ বছর। এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে তাঁর সব রাজ উপাধি ত্যাগ করেছেন তিনি। গতকাল শুক্রবার এক ব্যক্তিগত বিবৃতিতে প্রিন্স অ্যান্ড্রু ডিউক অব ইয়র্কসহ তাঁর সব রাজ উপাধি ত্যাগ করার ঘোষণা দিয়েছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেছেন শান্তিতে নোবেল পুরস্কারজয়ী ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো। আলাপকালে মাচাদো গাজা যুদ্ধে ইসরায়েলি ভূমিকার প্রশংসা করেছেন। তিনি ফিলিস্তিনি যোদ্ধা দল হামাসকে ‘নিপীড়ক বাহিনী’ উল্লেখ করেন। এমনকি ইরানের শাসনকর্তাদের সমালোচনাতেও তিনি সরব হন।
গাজায় ইসরায়েলি বাহিনী একটি ফিলিস্তিনি পরিবারের ১১ জন সদস্যকে হত্যা করেছে। আট দিন আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতির ভয়াবহ লঙ্ঘন এটি। খবর আল জাজিরার। শুক্রবার সন্ধ্যায় গাজা শহরের জেইতুন এলাকায় আবু শাবান পরিবারকে বহনকারী একটি বেসামরিক গাড়িতে হামলা হয়। ইসরায়েলি বাহিনী ট্যাংক থেকে শেল ছুঁড়ে এ হামলা চালায়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনকে নিয়ে নতুন মন্তব্য ও ডলারের শক্তিশালী অবস্থানের কারণে স্বর্ণের দাম কমে গেছে ২ শতাংশেরও বেশি। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
তালির সঙ্গে আর্থিক অপরাধ প্রতিরোধে পারস্পরিক আইনি সহায়তা চুক্তি (MLAT) ও প্রত্যর্পণ চুক্তি সই করতে চায় বাংলাদেশ। শনিবার (১৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান। তিনি জানান, বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা ও ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ইতালির রাজধানী রোমে গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা হয়েছে।
নয় জন শীর্ষ জেনারেলকে বরখাস্ত করেছে চীনের কমিউনিস্ট পার্টি । একই সাথে তাদের বরখাস্ত করা হয়েছে সামরিক বাহিনী থেকেও । এটিই দেশটিতে কয়েক দশকের মধ্যে সামরিক বাহিনীর মধ্যে অন্যতম বড় অভিযান। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মারাত্মক আর্থিক অপরাধের জন্য ওই নয় জন সন্দেহের তালিকায় রয়েছে।
দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তান যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছে। শনিবার (১৮ অক্টোবর) কাতারের রাজধানী দোহায় শান্তি সংলাপ শুরু হচ্ছে দুই দেশের সরকারি প্রতিনিধিদের মধ্যে, এবং সংলাপ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর থাকবে। গতকাল শুক্রবার এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছিল, পাকিস্তানের সরকারি প্রতিনিধি ইতোমধ্যে দোহায় পৌঁছেছেন। আজ শনিবার সেখানে যাবেন আফগান প্রতিনিধিরা।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, চীনা পণ্যে তার প্রস্তাবিত ১০০% শুল্ক আদতে টেকসই হবে না। তিনি বিশ্বের দুই শীর্ষ অর্থনীতির মধ্যে বাণিজ্য আলোচনায় অচলাবস্থার জন্য বেইজিংকে দোষারোপও করেছেন। চীনা কর্তৃপক্ষ দুর্লভ খনিজ রপ্তানিতে কড়াকড়ি আরোপ করলে এই অচলাবস্থা শুরু হয়।
রিপোর্টার্স২৪ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে যুদ্ধ বন্ধ করে শান্তিচুক্তির পথে আসার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ট্রাম্প এ আহ্বান জানান।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার প্রত্যাশা তার প্রশাসনের অধীনে আব্রাহম চুক্তির প্রসারণ ঘটবে এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ সৌদি আরব দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে।
মস্কো জানিয়েছে, রুশ বাহিনী পূর্ব ইউক্রেনের আরও তিন গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সৈন্যরা পূর্ব ইউক্রেনের আরও তিনটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে, যার মধ্যে একটি দিনিপ্রোপেত্রভস্ক অঞ্চলে এবং দুটি উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলে। এগুলো রাশিয়ার সীমান্তের কাছাকাছি অবস্থিত। খবর রয়টার্সের।
অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক শহরে হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। এতে নিহত হয়েছেন ৪০ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ১৭৯ জন। স্পিন বোলদাক শহরটির অবস্থান আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের কাছে। স্পিন বোলদাকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা করিমুল্লাহ জুবাইর আগা-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ জানিয়েছে, নিহত এবং আহতদের সবাই বেসমারিক এবং একটি বড় অংশই নারী ও শিশু।
চীনের সেনাবাহিনীতে বিরল এক দমন অভিযানে শীর্ষ পর্যায়ের ৯ জেনারেলকে বহিষ্কার করেছে চীনা কমিউনিস্ট পার্টি (সিসিপি)।
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হওয়ার পর সীমান্তে আবারও উত্তেজনা বাড়ছে।