| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার প্রায় ৫ লাখ অবৈধ অভিবাসী

যুক্তরাষ্ট্রে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ৫ লাখ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এই ধরপাকড়কে তার প্রশাসনের ‘রেকর্ড ভাঙা অভিযান’ হিসেবে বর্ণনা করেছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

বিস্তারিত...

বিশ্বে প্রথম সৌদিতে রোবটের হাতে ব্রেন টিউমার সার্জারি

শুধু সফল অপারেশনই নয়, রোগীকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে সম্পূর্ণ সচেতন অবস্থায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, যা মস্তিষ্কের সাধারণ অস্ত্রোপচারের তুলনায় প্রায় চারগুণ দ্রুত।

বিস্তারিত...

জেট বিমান কিনে তোপের মুখে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারি টাকায় ব্যক্তিগত ব্যবহারের জন্য বিলাসবহুল জেট বিমান কিনে তোপের মুখে পড়েছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম। পার্লামেন্টের বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির এমপিরা তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন এবং সে অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে তদন্তও শুরু হয়েছে।

বিস্তারিত...

বলরুম নির্মাণে ভেঙে ফেলা হয়েছে হোয়াইট হাউসের একাংশ

বলরুমের নির্মাণকাজ শুরু হওয়ায় হোয়াইট হাউজের ইস্ট উইংয়ের কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে। ইস্ট উইংয়ের একটি ঢেকে দেওয়া প্রবেশপথ এবং জানালার বিশাল অংশ ভেঙে ফেলেন নির্মাণকর্মীরা।

বিস্তারিত...

কানাডায় গেলে গ্রেপ্তার হবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী

ইউরোপের দেশগুলোর পর এবার উত্তর আমেরিকার অন্যতম প্রভাবশালী দেশ কানাডা যুদ্ধাপরাধী ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে।

বিস্তারিত...

ফের গাজায় হামলা, নেতানিয়াহুর সঙ্গে মার্কিন দূতের বৈঠক

গাজায় ফের ইসরায়েলের হামলার পর সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি চুক্তি টিকিয়ে রাখতে ইসরায়েল ও হামাসকে পুনরায় আলোচনার টেবিলে ফেরানোর উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে সোমবার মার্কিন দূতরা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন।

বিস্তারিত...

গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ইসরায়েল: কাতার

যুদ্ধরিরতির পর গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ কাতার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) একাধিক ইসরায়েলি প্রাণঘাতী হামলার পর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ১১ দিন ধরে চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনের এই অভিযোগ করেন।

বিস্তারিত...

বৈধ ভিসা সত্ত্বেও ভারতে প্রবেশ করতে পারলেন না লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফ্রান্সেস্কা ওরসিনি

লন্ডন বিশ্ববিদ্যালয়ের এসওএএস-এর হিন্দি ভাষার বিশিষ্ট অধ্যাপক এবং ইমেরিটাস স্কলার ফ্রান্সেস্কা ওরসিনি কে বৈধ ৫ বছরের ই-ভিসা থাকা সত্ত্বেও ভারতে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং অবিলম্বে তাঁকে প্রত্যর্পণ করা হচ্ছে বলে জানানো হয়েছে।

বিস্তারিত...

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানাই তাকাইচি নির্বাচিত

জাপানের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো। মঙ্গলবার (২১ অক্টোবর) সংসদের নিম্নকক্ষে জিতে সানাই তাকাইচি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। ৬৪ বছর বয়সী রক্ষণশীল এই নেত্রী নিম্নকক্ষে পেয়েছেন ২৩৭টি ভোট, যা প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার চেয়ে চারটি বেশি। এই জয় নারীদের রাজনৈতিক প্রতিনিধিত্বে পিছিয়ে থাকা জাপানে এক ঐতিহাসিক কৃতিত্ব হিসেবে বিবেচিত হচ্ছে।

বিস্তারিত...

‘ভূতের আওয়াজ’ দিয়ে কম্বোডিয়াকে ভয় দেখাচ্ছে থাইল্যান্ড

থাইল্যান্ডের বিরুদ্ধে সীমান্ত এলাকায় ‘ভূতের মতো ভয়াবহ শব্দ’ বাজানোর অভিযোগ তুলেছে কম্বোডিয়া। দেশটির মানবাধিকার কমিশন বলছে, এটি মানসিক যুদ্ধের (সাইকোলজিকাল ওয়ারফেয়ার) অংশ। যদিও দুই দেশ গত জুলাইয়ে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, তারপরও নতুন এই বিতর্কে উত্তেজনা ফের জেগে উঠেছে।

বিস্তারিত...

গাজা যুদ্ধবিরতি, কূটনৈতিক তৎপরতা জোরদার করলো যুক্তরাষ্ট্র

গাজার যুদ্ধবিরতি পরিকল্পনা পুনরায় কার্যকর করতে সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন শীর্ষ দূত। নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ায় এই যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। খবর রয়টার্সের।

বিস্তারিত...

আমি থাকতে তাইওয়ান দখল করবে না চীন: ট্রাম্প

চীন সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, আগামী বছরের প্রথম দিকে দেশটিতে সফরে যাবেন তিনি। বেইজিংয়ের আমন্ত্রণে এই সফর হতে যাচ্ছে। এছাড়া চীন তাইওয়ান দখল করতে চায় না বলেও মন্তব্য করেছেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। মঙ্গলবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

বিস্তারিত...

মিয়ানমারে স্ক্যাম সেন্টারে অভিযানে ৩০টি স্টারলিংক রিসিভার জব্দ

:মিয়ানমারের সামরিক সরকার দেশটির কুখ্যাত সাইবার স্ক্যাম সেন্টারে অভিযান চালিয়ে স্পেসএক্স মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’-এর ৩০টি রিসিভার জব্দ করেছে। সোমবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দ্য গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার এ তথ্য জানিয়েছে।

বিস্তারিত...

৮ বছরের স্কুলশিশুকে হত্যায় কোরীয় শিক্ষিকার যাবজ্জীবন

দক্ষিণ কোরিয়ার একটি আদালত আলোচিত মামলায় ৮ বছরের এক স্কুলশিশুকে হত্যাকারী শিক্ষিকাকে আজীবন কারাদণ্ড দিয়েছে। মামলাটি দেশজুড়ে শোক ও আলোচনার সৃষ্টি করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিস্তারিত...

দেবরের ছেলের সঙ্গে প্রেমের ইতি, থানায় বসেই কবজি কাটলেন চাচী

কাজকর্মে সাহায্যের জন্য বাড়িতে আসেন অলোক মিশ্র। তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন বাড়ির বধু পূজা। অলোক সম্পর্কে পূজার দেবরের ছেলে। চাচী-ভাতিজার প্রেমের সম্পর্ক শেষ অবদি থানা পর্যন্ত গড়ায়। পুলিশের জেরায় যখন দেবরের ছেলে এই প্রেমের সম্পর্ক শেষ করতে চাইলেন তখন রাগে-দুঃখে-অভিমানে

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪