| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

গাজা উপত্যকার মোট ভবনের ৮০ শতাংশেরও বেশি ক্ষতিগ্রস্ত

যুদ্ধে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মোট ভবনের ৮০ শতাংশেরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) গাজা উপত্যকায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞের এই পরিসংখ্যান প্রকাশ করেছে।

বিস্তারিত...

যুদ্ধবিরতির পরও ৫ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল

গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজা সিটির শুজাইয়া এলাকায় হামলা চালিয়ে ৫ ফিলিস্তিনিকে হত্যার অভিযোগ উঠেছে ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে। ইসরায়েলি সেনাবাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে,

বিস্তারিত...

ট্রাম্পের শতভাগ শুল্কের হুমকি, চীনের পাল্টা রপ্তানি নিয়ন্ত্রণে উত্তপ্ত বিশ্ববাজার

২০২৫ সালের শুরুতেই ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফেরার পর যুক্তরাষ্ট্র ও চীনের পুরনো বাণিজ্য যুদ্ধ নতুন করে জ্বলে ওঠে, আর গত সপ্তাহে সেটি এক ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। বিরল মৃত্তিকা, প্রযুক্তি রপ্তানি ও জাহাজ চলাচলের ব্যয় নিয়ে দুই দেশের মধ্যে এখন

বিস্তারিত...

এখন গাজাকে পুনর্গঠন করার সময় : ট্রাম্প

যুদ্ধ-সহিংসতার ভয়াল সময় পেছনে ফেলে এসেছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। এখন সময় এসেছে এই ঐতিহাসিক উপত্যকা ভূখণ্ডকে পুনঃনির্মাণ ও পুনর্গঠন করার।

বিস্তারিত...

ভারতের তিন কফ সিরাপ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা

ভারতের তিনটি শিশুদের কফ সিরাপের বিষয়ে সতর্কবার্তা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এসব সিরাপ ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য তৈরি করা হয়েছিল।

বিস্তারিত...

ইসরায়েল থেকে মুক্তি পেল ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। সোমবার এই কারাবন্দিদের মুক্তি দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের কেন্দ্রীয় কারাগার দপ্তরের জনসংযোগ বিভাগ।

বিস্তারিত...

ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ধ্বংসের পথে এগোচ্ছে মধ্যপ্রাচ্য: জর্ডানের রাজা

জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ সতর্ক করে বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে না গেলে মধ্যপ্রাচ্য ধ্বংসের পথে এগিয়ে যাবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বিস্তারিত...

১৫৪ প্যালেস্টাইনি বন্দিকে জোর করে নির্বাসন, 'বেআইনি' আখ্যা’ পর্যবেক্ষকদের  

বন্দি বিনিময় চুক্তির অধীনে ইসরায়েল কর্তৃক মুক্তিপ্রাপ্ত প্যালেস্টাইনি বন্দিদের বহু পরিবারের কাছে তাদের দীর্ঘ প্রতীক্ষিত স্বাধীনতা তিক্ত-মধুর হয়ে উঠেছে, কারণ তারা জানতে পেরেছেন যে তাদের প্রিয়জনদের তৃতীয় কোনো দেশে নির্বাসন দেওয়া হবে।

বিস্তারিত...

নেতানিয়াহুকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যহতি দেওয়ার আহ্বান জানালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার জেরুজালেমে ইসরায়েলি পার্লামেন্টে একটি বক্তৃতার সময় ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগকে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে দুর্নীতির অভিযোগ থেকে ক্ষমা করে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

বিস্তারিত...

এবার তেহরানের সঙ্গে চুক্তি করার আকাঙ্ক্ষা প্রকাশ মার্কিন প্রেসিডেন্টের

সোমবার ইসরায়েলি পার্লামেন্টে (ক্নেসেট) ভাষণ দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রসিকতা করে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে (তাঁর ডাকনাম 'বিব' )ধরে বলেন, "বিব, এখন তুমি একটু ভালো ব্যবহার করতে পারো, কারণ তুমি আর যুদ্ধে নেই।" ট্রাম্প ইসরায়েলি বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদেরও প্রশংসা করে তাঁকে একজন "খুব ভালো বিরোধীদলীয় নেতা" এবং "ভালো মানুষ" হিসেবে অভিহিত করেন।

বিস্তারিত...

জেন-জি বিক্ষোভে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট

জেন-জি বিক্ষোভে উত্তাল বিশ্বের চতুর্থ বৃহত্তম দ্বীপ এবং মোজাম্বিকের উপকূলের কাছে অবস্থিত মাদাগাস্কার। আফ্রিকার দেশ মাদাগাস্কারে সেনাবাহিনীর একটি অংশ বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেওয়ার পর দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। বিরোধীদলীয় নেতা ও সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তিনি একটি ফরাসি সামরিক বিমানে করে দেশ ত্যাগ করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিস্তারিত...

ট্রাম্পের ভাষণ চলাকালে হট্টগোল, বের করে দেওয়া হলো দুই এমপিকে

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাষণ দেওয়ার সময় ইসরাইলের পার্লামেন্ট নেসেটে হট্টগোল বেধে যায়। এতে বাধাগ্রস্ত হয় ট্রাম্পের ভাষণ। কিছুক্ষণ থেমেও থাকে। খবর ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র।

বিস্তারিত...

ইসরায়েলের পার্লামেন্টে ট্রাম্পের ভাষণে বাধা

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের সময় হট্টগোল করেছেন কয়েকজন সংসদ সদস্য। এ সময় মার্কিন প্রেসিডেন্টের ভাষণ বাধাগ্রস্ত হয় এবং তিনি কিছুক্ষণের জন্য ভাষণ থামাতে বাধ্য হন। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

ইসলামাবাদ অভিমুখে মিছিলে সংঘর্ষ, পুলিশের গুলিতে বহু বিক্ষোভকারী হতাহত

লাহোরে ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে একটি কট্টরপন্থী ইসলামি দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি)-এর সমর্থক ও পুলিশের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত একজন কর্মকর্তা নিহত এবং বেশ কয়েকজন বিক্ষোভকারী হতাহত হয়েছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪