| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহকারী, মুখ খুললেন শ্রাবন্তী

reporter
  • আপডেট টাইম: Jul ১৪, ২০২৬ ইং | ১৯:৩৭:০০:অপরাহ্ন  |  ১০৪৯ বার পঠিত
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহকারী, মুখ খুললেন শ্রাবন্তী

এন্টারটেইনমেন্ট ডেস্ক: টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির সহকারী ম্যানেজার অর্ঘ্য ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর এ বিষয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী। ঘটনাটি প্রকাশ্যে আসার পর টালিপাড়াসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, রোববার (১২ জুলাই) হাওড়ার ষষ্ঠীতলা এলাকা থেকে অর্ঘ্যকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন আদালত।

ঘটনার পর ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে শ্রাবন্তী চ্যাটার্জি জানান, ২০২৪ সাল থেকে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার মাধ্যমে অর্ঘ্য তার বিভিন্ন ইভেন্ট ও দৈনন্দিন কাজের সমন্বয়ের দায়িত্ব পালন করতেন। সম্প্রতি তিনি জানতে পারেন, অর্ঘ্য একটি গুরুতর ফৌজদারি অভিযোগের মুখোমুখি হয়েছেন।

শ্রাবন্তী বলেন, এই খবর আমাকে অত্যন্ত অস্বস্তিতে ফেলেছে। তার ব্যক্তিগত জীবন বা কর্মকাণ্ড সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। এ ঘটনার পর ভবিষ্যতে তার সঙ্গে আর কোনো ধরনের পেশাগত সম্পর্ক রাখতে চাই না। বিষয়টি সংশ্লিষ্ট ম্যানেজমেন্ট সংস্থাকেও জানিয়েছি।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত অর্ঘ্য ও অভিযোগকারী নারী একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। অভিযোগ অনুযায়ী, গত ১২ এপ্রিল কাজের সূত্রে ওই নারী অর্ঘ্যের বাড়িতে গেলে তাকে ধর্ষণ করা হয়। পরে ১২ জুন হাওড়ার চ্যাটার্জিহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত শেষে ১২ জুলাই অর্ঘ্যকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

উল্লেখ্য, এটি একটি তদন্তাধীন অভিযোগ। আদালতে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত অভিযুক্ত আইনগতভাবে দোষী প্রমাণিত হননি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪