| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মিসাইল হামলার ‘শঙ্কা’, ‘বাংলার জয়যাত্রা’র অবস্থান বদল

যুদ্ধবিরতির মধ্যও হরমুজ প্রণালি পাড় হতে না পারা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার জয়যাত্রা অবস্থান বদল করেছে। ফের যুদ্ধ শুরুর আশঙ্কায় সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের ‘মিনা সাকার’ বন্দরের জলসীমা থেকে সরে গেছে।

বিস্তারিত...

পাকিস্তানের প্রভাবশালী আলেমকে গুলি করে হত্যা

পাকিস্তানের প্রভাবশালী আলেম ও রাজনীতিবিদ শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ ইদরিসকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরো দুজন পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মঙ্গলবার (৫ মে) সকালে দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের চারসাদ্দা জেলার উসমানখেল থানার আওতাধীন এলাকায় এ ঘটনা ঘটে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে এ তথ্য জানা গেছে।

বিস্তারিত...

কানাডা থেকে আলাদা হতে চায় আলবার্টা

কানাডা থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন রাষ্ট্র গড়ার দাবিতে বড় পদক্ষেপ নিল আলবার্টা প্রদেশের বাসিন্দারা। সোমবার (৪ মে) ‘স্টে ফ্রি আলবার্টা’ নামক একটি সংগঠন এই বিষয়ে একটি আনুষ্ঠানিক আবেদনপত্র দাখিল করেছে। এর ফলে আগামী অক্টোবর মাসেই প্রদেশটিতে স্বাধীনতার প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বিস্তারিত...

মেসির কারণে হেরেছেন তৃণমূলের অরূপ বিশ্বাস!

টালিগঞ্জে এবার আর জিততে পারলেন না রাজ্যের বিদায়ি মন্ত্রী তথা হেভিওয়েট নেতা অরূপ বিশ্বাস। সোমবারের (৪ মে) ফলাফলে দেখা গেছে, টালিগঞ্জ আসনে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর কাছে ৬,০১৩ ভোটে হেরে গিয়েছেন তিনি। গতবার ৫০ হাজার ভোটে জিতলেও এবার তিনি নিজের আসনটি হারালেন।

বিস্তারিত...

তৃণমূলের কার্যালয় থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার ঘুটিয়ারি শরিফের নারায়ণপুর এলাকায় তৃণমূলের একটি দলীয় কার্যালয় থেকে ১৮টি ধারালো অস্ত্র উদ্ধার করল পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় পশ্চিমবঙ্গ পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে।

বিস্তারিত...

পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা ‘এগিয়ে যাচ্ছে’: আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, হরমুজ প্রণালী ঘিরে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক আলোচনা ‘এগিয়ে যাচ্ছে’। বর্তমান রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই বলেও জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে আরাঘচি এ কথা জানান।

বিস্তারিত...

কে হবেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী ?

আগামী ৯ মে নতুন সরকার গঠনের জন্য শপথ নেওয়ার পরিকল্পনা করছে

বিস্তারিত...

পদত্যাগ করবেন না মমতা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কারচুপির অভিযোগ এনে পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মতে, বিজেপির কাছে এই পরাজয় জনমতের স্বাভাবিক প্রতিফলন নয়, বরং এর পেছনে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব ও কেন্দ্রীয় শক্তির গভীর ষড়যন্ত্র কাজ করেছে। মঙ্গলবার (৫ মে) কালীঘাটে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

বিস্তারিত...

উত্তপ্ত পশ্চিমবঙ্গ, তৃণমূলের কার্যালয় ভাঙচুর-লুটপাট-আগুন-খুন

পশ্চিমবঙ্গের সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিজেপি, ভরাডুবি ঘটেছে তৃণমূল কংগ্রেসের। গতকাল (৪ মে) এমন ফলাফল সামনে আসার আগ মূহুর্ত থেকেই তৃণমূলের প্রার্থী-কর্মী-সমর্থকদের উপর হামলা হয়েছে। অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে তৃণমূলের কার্যালয়ে। সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে আজ মঙ্গলবারেও।

বিস্তারিত...

পরাজয়ের পরও কেন পদত্যাগ করেননি? রীতি ভাঙ্গলেন মমতা

ভারতের রাজনৈতিক ইতিহাসে নজির রয়েছে ফল ঘোষণার পর পরাজয় বরণ করলে রীতি অনুযায়ী পদত্যাগ করতে হয় মুখ্যমন্ত্রীকে। প্রয়োজনে বিদায়ী মুখ্যমন্ত্রী কেয়ারটেকার হিসেবে দায়িত্বে থাকেন। এবার সেই রীতি ভাঙ্গেছেন মমতা

বিস্তারিত...

শিলিগুড়ি ও কৃষ্ণনগরে তৃণমূলের কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ

পশ্চিমবঙ্গের সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিজেপি, ভরাডুবি ঘটেছে তৃণমূল কংগ্রেসের। গতকাল এমন ফলাফল সামনে আসার আগ মূহুর্ত থেকেই তৃণমূলের প্রার্থী-কর্মী-সমর্থকদের উপর হামলা হয়েছে। অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে তৃণমূলের কার্যালয়ে।

বিস্তারিত...

বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে অনিশ্চয়তা

প্রথমবার বিধানসভা নির্বাচনে অংশ নিয়েই চমক দেখিয়েছে অভিনেতা বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগম। তামিলনাড়ুর ২৩৪টি আসনের মধ্যে ১০৮টি আসনে জয় পেয়ে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে তারা। খবর আনন্দবাজারের।

বিস্তারিত...

কেরালায় বাম দুর্গের পতন ঘটিয়ে ফিরলো কংগ্রেস

ভারতের কেরালা রাজ্যে বিশ্বে প্রথমবারের মতো গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়েছিল বামপন্থী সরকার। তারাই এখন ভারতের শেষ রাজ্য, যেখান থেকে ক্ষমতার পতন ঘটলো বাম সরকারের। ফলে এখন ভারতের কোনো রাজ্যেই আর বামপন্থীরা ক্ষমতায় নেই।

বিস্তারিত...

পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের শপথ ৯ মে

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয় পেয়ে ইতিহাস গড়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটি আগামী ৯ মে নতুন সরকার গঠনের জন্য শপথ নেওয়ার পরিকল্পনা করছে বলে জানা গেছে। দিনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী, অর্থাৎ রবীন্দ্র জয়ন্তী।

বিস্তারিত...

৮ কারণে মমতার পরাজয়

পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আনন্দবাজার পত্রিকার একটি বিশ্লেষণে মোট আটটি প্রধান কারণ তুলে ধরা হয়েছে, যেগুলো তৃণমূলের দুর্বলতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের অবস্থান। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক বিশ্লেষণে দাবি করা হয়েছে, একাধিক কারণ মিলেই দলটির জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তি চাপে পড়তে পারে। সেখানে আটটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪