শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। শুক্রবার (৩ জুলাই) সকালে দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ২। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ২৭ জন নিহত এবং ৯১ জন আহত হয়েছেন। চলতি বছরে কিয়েভে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হামলার সময় রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। আতঙ্কিত হাজারো মানুষ আশ্রয়কেন্দ্র ও ভূগর্ভস্থ মেট্রো স্টেশনে ছুটে যান। শহরের আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
সিরিয়ার রাজধানী দামেস্কের কেন্দ্রস্থলে একটি ক্যাফেতে বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত প্যালেস অব জাস্টিসের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হামলার কারণ বা এর দায় কোনো ব্যক্তি বা গোষ্ঠী স্বীকার করেনি।
গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৭৪ জনে পৌঁছেছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ১ লাখ ৭৩ হাজার ৫৩৭ জন।
দুই লাখ ২৩ হাজার টন বিষ্ফোরক নিক্ষেপ। নিহত ৭৩ হাজার, এতিম ৫৯ হাজার, নিখোঁজ ৯৫০০, হাজারে বেশি অন্ধ। গাজায় যুদ্ধ শুরুর হাজারতম দিন আজ। উপত্যকার ৩৬৫ বর্গকিলোমিটার এলাকা যেন একটি ‘উন্মুক্ত কারাগার’। এমন দিনে গণহত্যা, ধর্ষণ, নৃশংসতা আর ধ্বংসের এক ভয়াবহ সাক্ষী হয়েছে বিশ্ব।
সিরিয়ার রাজধানী দামেস্কে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ জুলাই) দামেস্কের জাস্টিস প্যালেসের কাছের একটি কফি শপে এ বিস্ফোরণ হয়। সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত হয়েছেন।
বসনিয়া ও হার্জেগোভিনায় ২ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৮টা ২৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।
হরমুজ প্রণালি ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনায় ইতিবাচক অগ্রগতির ঘোষণা দিয়েছে কাতার। এর পরই আন্তর্জাতিক বাজারে টানা তৃতীয় দিনের মতো কমেছে অপরিশোধিত তেলের দাম। বৃহস্পতিবার (৩ জুলাই) বিশ্ববাজারে তেলের দাম প্রায় ১ শতাংশ কমেছে। খবর জিও নিউজের।
ভারতের বেঙ্গালুরুর একটি ডে-কেয়ার সেন্টারে দুই থেকে তিন বছর বয়সী শিশুদের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। শিশুদের ওয়াশিং মেশিনের ড্রামে বসানো, মুখে জোর করে পানি ছিটানো এবং বাথরুমে তালাবদ্ধ করে রাখার অভিযোগে পাঁচ নারী তত্ত্বাবধায়কের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
নিজেদের মধ্যে একটি যোগাযোগ চ্যানেল খোলার সিদ্ধান্ত গ্রহণ করে কাতারে সংলাপ শেষ করেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের সরকারি প্রতিনিধিরা। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ইরনাকে এ তথ্য নিশ্চিত করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি।
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের একটি প্রত্যন্ত অঞ্চলের জরাজীর্ণ বাড়ি থেকে ১৬ শিশুকে উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। গত চার বছরেরও বেশিরভাগ সময় ধরে তাদের ‘অত্যন্ত শোচনীয় পরিস্থিতিতে’ মাত্র একটি ঘরের ভেতর বন্দি করে রাখা হয়েছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা।
কাতারের রাজধানী দোহায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ কারিগরি আলোচনা চলছে। এতে ‘ইতিবাচক অগ্রগতি’ হয়েছে বলে কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে। এর পরপরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। বৃহস্পতিবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে প্রায় আড়াই হাজারে পৌঁছেছে। দুর্যোগের এক সপ্তাহ পরও ধ্বংসস্তূপের নিচে প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধারকর্মীরা বলছেন, জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা দ্রুত ক্ষীণ হয়ে আসছে।
পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টে আকস্মিক বন্যায় অন্তত ৫৯ জনের মৃত্যু হয়েছে। গত কয়েক দিনের ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় প্রাণহানির এই ঘটনা ঘটেছে। বুধবার দেশটির সরকারের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আরব সাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি এমএইচ-৬০এস সি হক হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। এ ঘটনায় হেলিকপ্টারটির চারজন ক্রুর মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা হলেও একজন এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ক্রুকে উদ্ধারে সমুদ্রে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে।