| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সৌরশক্তিতে নোনা পানি হবে সুপেয়

বিদ্যুৎ বা অতিরিক্ত জ্বালানি ছাড়াই সৌরশক্তির সাহায্যে সমুদ্রের নোনা পানিকে পানযোগ্য করার নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনের বিজ্ঞানীরা। গবেষকদের দাবি, এই প্রযুক্তি কম খরচে সুপেয় পানি উৎপাদনের পথ খুলে দিতে পারে, যা বিশ্বব্যাপী পানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিস্তারিত...

খামেনির জানাজায় যাচ্ছেন না মোদি, যাবে ভারতের প্রতিনিধিদল

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশ নেওয়ার সম্ভাবনা নেই। তবে প্রধানমন্ত্রী না গেলেও ভারতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল তেহরানে অনুষ্ঠানে যোগ দেবে।

বিস্তারিত...

দোহায় পরোক্ষ বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান

মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া চুক্তি নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা পরোক্ষ আলোচনায় বসছেন। বুধবার এই আলোচনার বিষয়ে অবগত একজন কূটনীতিক ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন। ওই কূটনীতিক বলেছেন, ‘‘লেক লুসার্ন সম্মেলনের অগ্রগতির ওপর ভিত্তি করে তৈরি হওয়া সমঝোতা স্মারক নিয়ে বুধবার দোহায় কাতারি ও পাকিস্তানি মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে কারিগরি পর্যায়ের পরোক্ষ আলোচনায় বসবেন যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা।’’

বিস্তারিত...

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে হওয়া অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তি সংকটে পড়েছে। মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠকে বসার বিষয়ে ইরানের অনীহার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবার কিছুটা বৃদ্ধি পেয়েছে।

বিস্তারিত...

রাজস্থানে বাসে ভয়াবহ আগুন, নিহত ৭

ভারতের রাজস্থান রাজ্যের দৌসা জেলার কাছে দিল্লি-মুম্বাই মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি শীতাতপ নিয়ন্ত্রিত শয়নবাসে আগুন লেগে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২২ জন। আহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বিস্তারিত...

ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৯৪৩, ধ্বংসস্তূপ থেকে বের হচ্ছে লাশ পচার গন্ধ

ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৯৪৩, ধ্বংসস্তূপ থেকে বের হচ্ছে লাশ পচার গন্ধ ডেস্ক: স্মরণকালের সবচেয়ে ভয়াবহ জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলায় হাজার হাজার ভবন ধসে পড়ে। এতে নিহত হয়েছেন অন্তত এক হাজার ৯৪৩ জন। এছাড়া আহত হয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ। খবর ডয়েস ভেলের।

বিস্তারিত...

ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা বাড়াল সৌদি আরব

সৌদি আরবে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিটধারী প্রবাসী কর্মীদের বৈধতা সংশোধনের জন্য দেওয়া বিশেষ সময়সীমা ২০২৬ সালের শেষ পর্যন্ত বাড়িয়েছে। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানায়। মঙ্গলবার (৩০ জুন) সৌদি গ্যাজেটের প্রতিবেদনেও বিষয়টি উঠে এসেছে।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ ১২ মাসের বেশি আগে শেষ হয়েছে, তাদের নিয়োগকর্তারা ২০২৬ সালের শেষ পর্যন্ত পারমিট নবায়ন বা বৈধতা সংশোধনের সুযোগ পাবেন।

বিস্তারিত...

দুই সপ্তাহে ৪০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করেছে ইরান: গালিবাফ

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, সাম্প্রতিক সময়ের বিধিনিষেধ শিথিল হওয়ার পর মাত্র দুই সপ্তাহের মধ্যে ইরান ৪০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।

বিস্তারিত...

পাকিস্তানের হামলায় নিহত সেনাদের সংখ্যা গোপন করেছেন মোদি

পাকিস্তানের সঙ্গে হওয়া সামরিক সংঘাতে ভারতীয় বাহিনীর বেশ কয়েকজন সদস্যের নিহতের তথ্য গোপন করার গুরুতর অভিযোগ উঠেছে মোদি সরকারের বিরুদ্ধে। প্রায় তেরো মাস আগে সংঘটিত ওই লড়াইয়ে ভারতের ছয়জন সেনা সদস্য নিহত হওয়ার খবর সম্প্রতি আনুষ্ঠানিকভাবে প্রকাশের পর এই নিয়ে তীব্র রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে।

বিস্তারিত...

ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা

ভারতের অরুণাচল প্রদেশের আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন আপার সুবানসিরি জেলায় চীনা সামরিক বাহিনীর অনুপ্রবেশ নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় ‘নহ্’উপজাতি সম্প্রদায়। তাদের দাবি, গত ছয় বছরে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) তাদের ঐতিহ্যবাহী চারণভূমি, শিকার অঞ্চল এবং কৃষিজমির একটি বড় অংশ দখল করে নিয়েছে।

বিস্তারিত...

আরও কমলো তেলের দাম

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও কমেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য আলোচনাকে ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি হওয়ায় বাজারে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশা বেড়েছে। এর প্রভাবেই তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। খবর আল-জাজিরার।

বিস্তারিত...

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠকের কোনো পরিকল্পনা নেই: ইরান

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, এ সপ্তাহে কাতারে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে ‘বিশেষজ্ঞ দল’-পর্যায়ে কোনো বৈঠক করার পরিকল্পনা বর্তমানে নেই।

বিস্তারিত...

সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতকে পাকিস্তানের কড়া হুঁশিয়ারি

সিন্ধু পানিচুক্তি নিয়ে ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। দেশটির জলবায়ু পরিবর্তনমন্ত্রী মুসাদিক মালিক বলেছেন, সিন্ধু পানিচুক্তি (আইডব্লিউটি) অনুযায়ী পাকিস্তানের প্রাপ্য পানির ওপর কেউ হাত বাড়ালে তাদের ‘হাত কেটে ফেলা’ হবে। মঙ্গলবার (৩০ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

লেবানন ভ্রমণে আমিরাতের নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রায় দুই মাস পর লেবাননে ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ফলে দেশটির নাগরিকরা আবারও লেবানন সফর করতে পারবেন। মঙ্গলবার (৩০ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা শেষে অল্প ব্যবধানে এগিয়ে রয়েছেন ডানপন্থি প্রার্থী কেইকো ফুজিমোরি। তবে তার বামপন্থি প্রতিদ্বন্দ্বী রবার্তো সানচেজ নির্বাচনের ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে তিনি আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। খবর আল-জাজিরা ও দ্য গার্ডিয়ানের।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪