রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কো ইরানের সঙ্গে তাদের কৌশলগত সম্পর্ক আরও জোরদার করবে এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি নিশ্চিত করতে ‘যা কিছু প্রয়োজন’ তা করবে। সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকের সময় তিনি এ মন্তব্য করেন। পুতিন জানান, সম্প্রতি তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি বার্তা পেয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যাতে কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, সে বিষয়ে রাজা চার্লস আমার সঙ্গে একমত পোষণ করেছেন।মঙ্গলবার (২৮ এপ্রিল) মার্কিন কংগ্রেসে ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রে সফররত ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। একই দিন হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেন তিনি। যুক্তরাষ্ট্র সফররত যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সম্মানে আয়োজিত নৈশভোজে ইরান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানে যুদ্ধ এবং তার জেরে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অতিমাত্রায় কমে যাওয়ায় যুক্তরাষ্ট্রে বাড়ছে জ্বালানি গ্যাস এবং পেট্রোল থেকে তৈরি গ্যাসোলিনের দাম। বর্তমানে দেশটিতে প্রতি গ্যালন (৩ দশমিক ৭৮ লিটার) গ্যাস-গ্যাসোলিন বিক্রি হচ্ছে গড়ে ৪ দশমিক ১৮ ডলারে।
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার(২৯এপ্রিল) স্থানীয় সময় সকাল সাতটায় শুরু হওয়া এই ভোটাভুটি চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। এই ধাপে রাজ্যের মোট ১৪২টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার ৪৪৮ জন প্রার্থী।
স্থানীয় সময় মঙ্গলবার (২৮ এপ্রিল) বুখারেস্ট রোমানিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক জরুরি ঘোষণায় এই তথ্য জানিয়েছে।এতে বলা হয়েছে, রোমানিয়ার সরকারি জরুরি অধ্যাদেশ নং৩২, যা অফিসিয়াল গেজেট নং৩৩৫ এ প্রকাশ হয় এবং রাজক্ষমা কর্মসূচির অনুচ্ছেদ৫২ অনুযায়ী, নন-ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ থেকে আগত যেসব বিদেশি কর্মী বিভিন্ন কারণে অবৈধ অবস্থায় চলে গেছেন, তাদের জন্য শর্তসাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ সৃষ্টি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে একটি যাত্রীবাহী উড়োজাহাজে অবতরণের ঠিক আগে এক নারী কন্যাশিশুর জন্ম দিয়েছেন। গত শুক্রবার (২৪ এপ্রিল) ডেলটা এয়ারলাইনস-এর আটলান্টা থেকে ওরেগনের পোর্টল্যান্ডগামী একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজে এ বিরল ঘটনা ঘটে।
বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি-তে ইরানের সম্ভাব্য পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে উপসাগরীয় আরব দেশগুলো। প্রণালিটি বন্ধ করা, নৌচলাচলে বাধা সৃষ্টি বা নিরাপদ চলাচলের জন্য ফি আরোপের যেকোনো উদ্যোগকে ‘অবৈধ কর্মকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে হত্যার ঘটনায় রোমহর্ষক তথ্য উঠে এসেছে তদন্তে। এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইরানের তথাকথিত ‘ছায়া ব্যাংকিং’ ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনায় অচলাবস্থার মধ্যেই এ পদক্ষেপ নেওয়া হলো।
আলোচিত এক মামলায় অভিযুক্ত হিশামকে ‘সাইকোপ্যাথ’ হিসেবে উল্লেখ করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। শুনানি শেষে বিচারক পর্যবেক্ষণে বলেন, অভিযুক্তের আচরণ ও ঘটনার ধরন মানসিকভাবে অস্বাভাবিক ও সহিংস প্রবণতার ইঙ্গিত দেয়
ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি হিলস জেলায় মধুচন্দ্রিমায় এসে স্বামী রাজা রঘুবংশীকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত সোনম রঘুবংশী জামিনে মুক্তি পেয়েছেন।
ইরান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে সংশোধিত নতুন প্রস্তাব পাঠাতে পারে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান আশা করছে, আগামী কয়েক দিনের মধ্যে প্রস্তাবটি তাদের কাছে পৌঁছে দেওয়া হতে পারে।
নৈশভোজের অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুলি থেকে বেঁচে যাওয়ার পর অনলাইনে ভ্রান্ত তথ্য বা গুজবের বন্যা বয়ে গেছে। নতুন করে এবং ভিত্তিহীনভাবে দাবি করা হচ্ছে, রাজনৈতিক ফায়দা লুটতে ট্রাম্প নিজেই হত্যাচেষ্টার নাটক সাজিয়েছেন।
পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) পর্যালোচনা সম্মেলনে ইরানকে সহ-সভাপতি নির্বাচিত করা নিয়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র বাগযুদ্ধ হয়েছে। ইরানকে নির্বাচনে আপত্তি জানিয়ে ওয়াশিংটন একে এনপিটি চুক্তির প্রতি ‘উপহাস’ বলে মন্তব্য করেছে।
বিশ্বের বৃহৎ তেল উৎপাদনকারীদের গ্রুপ ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেছে সংযুক্ত আরব আমিরাত। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দেশটি এ তথ্য জানিয়েছে। যা তেল উৎপাদনকারী গ্রুপ ও এটির ডি ফ্যাক্টো লিডার সৌদি আরবের জন্য বড় ধাক্কা।