| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ইরান চাইলে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে ফোন করতে পারে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই দেশের মধ্যে চলমান যুদ্ধ বন্ধ করতে ইরান যদি আলোচনা করতে চায়, তবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে। ফক্স নিউজের ‘দ্য সানডে ব্রিফিং’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তারা (ইরান) যদি কথা বলতে চায়, তবে তারা আমাদের কাছে আসতে পারে অথবা

বিস্তারিত...

পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তানে পৌঁছেছেন। আজ রোববার (২৬ এপ্রিল) রাত ৯টার দিকে তিনি পাকিস্তানে পৌঁছান। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দ্বিতীয় দফা আলোচনার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান।

বিস্তারিত...

যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে আগুন

যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্সের ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৬ এপ্রিল) ভোরে আগুন লাগার পর দ্রুত জরুরি সেবা সংস্থার একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে

বিস্তারিত...

গাড়িবোমা বিস্ফোরণে মালির প্রতিরক্ষা মন্ত্রী নিহত

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে দেশজুড়ে সামরিক স্থাপনাগুলোতে সমন্বিত হামলায় প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা নিহত হয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) আল-কায়েদার একটি সহযোগী সংগঠন ও তুয়ারেগ বিদ্রোহীরা একযোগে সারাদেশে হামলা চালায়। এতে কাটি-তে অবস্থিত সাদিও কামারার বাসভবন আক্রান্ত হয়। রোববার মন্ত্রীর নিহত হওয়ার খবর আসে।

বিস্তারিত...

ইরানে আঠা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

ইরানের চাহারবাগ শহরের আঘদাসিয়েহ এলাকায় একটি আঠা কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। স্থানীয় গণমাধ্যম ও দেশটির অফিসিয়াল সংবাদ সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে। শনিবার এ আগুন লাগে।

বিস্তারিত...

ভিজিট ভিসার হজযাত্রীকে আশ্রয় দিলে ৩৩ লাখ টাকা জরিমানা

পবিত্র হজ মৌসুমে ভিজিট ভিসায় সৌদি আরব গিয়ে অবৈধভাবে হজ পালনের চেষ্টা করা ব্যক্তিদের আশ্রয় বা সহায়তা দিলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের সহায়তায় সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ লাখ টাকা।

বিস্তারিত...

ওমানের সুলতানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতামূলক উদ্যোগ নিয়ে আলোচনা করেছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাইদ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ওমানের রাজধানী মাস্কাটে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। রোববার আল-জাজিরার প্রতিবেদনে ওমানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

দিল্লি বিমানবন্দরে উড্ডয়নের সময় বিমানে আগুন

ভারতের দিল্লি বিমানবন্দরে উড্ডয়নের সময় একটি যাত্রীবাহী বিমানের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় ছয়জন যাত্রী আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তাজনিত কারণে উড্ডয়ন বাতিল করে জরুরি ভিত্তিতে সবাইকে নামানো হয়।

বিস্তারিত...

দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেপ্তার কে এই হিশাম?

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া প্রধান সন্দেহভাজন হিশাম সালেহ আবুঘরবেহকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। ২৬ বছর বয়সী এই মার্কিন নাগরিক নিহতদের একজনের রুমমেট ছিলেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

বিস্তারিত...

প্রেসিডেন্টের দায়িত্ব অত্যন্ত বিপজ্জনক: ট্রাম্প

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গুলির ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্টের দায়িত্ব অত্যন্ত বিপজ্জনক, তিনি বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হলেও খুব বেশি শঙ্কিত নন। স্থানীয় সময় শনিবার রাতে ওয়াশিংটনের একটি হোটেলে অনুষ্ঠিত ওই নৈশভোজে হঠাৎ গুলির শব্দ শোনা গেলে পুরো অনুষ্ঠানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।ঘটনার পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, রাজনৈতিক সহিংসতার ঝুঁকি নিয়ে তিনি কতটা উদ্বিগ্ন। জবাবে তিনি বলেন, তিনি বিষয়টি নিয়ে চিন্তিত, তবে আতঙ্কিত নন। তার মতে, প্রেসিডেন্টের দায়িত্বই স্বাভাবিকভাবে ঝুঁকিপূর্ণ এবং এটি কাজেরই অংশ।

বিস্তারিত...

চাপ বা হুমকিতে আলোচনার টেবিলে যাবে না ইরান

যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগ বা হুমকি দিয়ে ইরানকে আলোচনার টেবিলে বসানো যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-এর বরাতে এ তথ্য জানা গেছে।

বিস্তারিত...

গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের বাইরে গুলির ঘটনার সঙ্গে ইরান যুদ্ধের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন তিনি। শনিবার রাতে হোয়াইট হাউজ সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ চলাকালে এ ঘটনা ঘটে। ওয়াশিংটনের ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত অনুষ্ঠানের বলরুমের বাইরে গুলির শব্দ শোনা যায়। এ সময় ট্রাম্প ও ফার্স্ট লেডি সেখানে উপস্থিত ছিলেন।

বিস্তারিত...

হোয়াইট হাউসে নৈশভোজে গুলির শব্দে উত্তেজনা, সন্দেহভাজন আটক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজ অনুষ্ঠানের সময় হোয়াইট হাউসে গোলাগুলির মতো শব্দ শোনা গেছে। এ ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ উপস্থিত অতিথিদের নিরাপদ স্থানে সরিয়ে নেয় সিক্রেট সার্ভিস।

বিস্তারিত...

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান মালদ্বীপে

মালদ্বীপে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের বিরুদ্ধে চলমান ‘অপারেশন কুরাঙ্গি’র তৃতীয় ধাপ আগামী ২ মে থেকে শুরু হচ্ছে। এ ধাপে ভিসা ফি পরিশোধ না করা এবং প্রয়োজনীয় তথ্য জমা না দেওয়া অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা, তদন্তে নতুন তথ্য

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেপ্তার রুমমেটকে ঘিরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। নিহত শিক্ষার্থী জামিল আহমেদ লিমন-এর মরদেহ ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে উদ্ধার করা হয়েছে। অপর শিক্ষার্থী নাহিদা বৃষ্টি এখনও নিখোঁজ রয়েছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪