| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক শান্তি আলোচনা এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমিত হওয়ার ইঙ্গিত বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা কমিয়ে দিয়েছে।

বিস্তারিত...

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশু গাড়ির ভেতরে অতিরিক্ত গরমে মারা গেছে বলে জানানো হয়েছে। তীব্র গরমে বিভিন্ন দেশে তাপমাত্রা রেকর্ড ভেঙে যাচ্ছে এবং পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হচ্ছে।

বিস্তারিত...

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র

দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংকে আটকে থাকা ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার রাষ্ট্রীয় সম্পদ ছাড় করতে চূড়ান্তভাবে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ডে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের দীর্ঘ আলোচনার পর এ সমঝোতা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, টানা ১৮ ঘণ্টার আলোচনার পর ওয়াশিংটন ও তেহরান একটি সমঝোতায় পৌঁছেছে।

বিস্তারিত...

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৫

ভারতের উত্তর-পূর্ব লখনউয়ের আলিগঞ্জ এলাকার উষা মেহতা মার্গে একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। সোমবার (২২ জুন) আলিগঞ্জের ওই কোচিং সেন্টারে আগুন লাগার প

বিস্তারিত...

৬০ দিনের মধ্যে চুক্তিতে পৌঁছাতে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের আলোচনার প্রথম দিন শেষে ইরান ও যুক্তরাষ্ট্র ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য একটি রোডম্যাপে সম্মত হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, আলোচনায় ‘উৎসাহব্যঞ্জক অগ্রগতি’ হয়েছে। যুক্তরাষ্ট্র

বিস্তারিত...

মমতা-অভিষেককে সরিয়ে তৃণমূল দখলে নিলো বিদ্রোহীরা

নিজ দল তৃণমূল থেকে অপসারণ করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূলের ‘দখল’ নিয়েছে বিদ্রোহীরা। গঠন করা হয়েছে তৃণমূলের নতুন কমিটি। সেই কমিটির চেয়ারম্যান হয়েছেন হাওড়া মধ্য বিধানসভার বিধায়ক অরূপ রায়। তাছাড়া তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

বিস্তারিত...

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

নিজ দল লেবার পার্টি এবং মন্ত্রিসভার সদস্যদের চাপের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নির্বাচনে জয়ের দুই বছর পূর্ণ হওয়ার আগেই নিজের দলীয় এমপিদের কাছ থেকে পদত্যাগের সময়সূচি নির্ধারণের দাবির মুখে পড়েন তিনি। আগামী সাধারণ নির্বাচনের আগে নাইজেল ফারাগের দলের উত্থানের আশঙ্কায় লেবারের অনেক এমপি উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন

বিস্তারিত...

ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি বিদেশে আটকে থাকা তেহরানের বিপুল বাজেয়াপ্ত সম্পদের একাংশও ছাড় করা হয়েছে। লেবানন যুদ্ধ অবসানে বড় অগ্রগতি হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।

বিস্তারিত...

কাতারের গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ : আহত ৫৪, নিখোঁজ ১৮

কাতারের শিল্পাঞ্চল রাস লাফফানে অবস্থিত বারজান গ্যাস সাপ্লাই লিমিটেড নামের একটি গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫৪ জন আহত হয়েছেন এবং এখনও কমপক্ষে ১৮ জন নিখোঁজ রয়েছেন।

বিস্তারিত...

বিমান ভাড়া কমালো মালয়েশিয়া

আন্তর্জাতিক বাজারে জেট ফুয়েল বা বিমানের জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় নিজেদের সব রুটে বিমান ভাড়া কমানোর ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার জনপ্রিয় বাজেট এয়ারলাইন এয়ারএশিয়া এক্স। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা বেনিয়ামিন ইসমাইল জানিয়েছেন, গত ১৫ জুন থেকে টিকিট প্রতি গড়ে ৫ শতাংশ হারে ভাড়া কমানো হয়েছে। পাশাপাশি জেট ফুয়েলের দাম আরও কমলে ভবিষ্যতে টিকিটের মূল্য পুনর্বিন্যাসের পরিকল্পনাও রয়েছে।

বিস্তারিত...

ইরানের হুমকির পর কমল তেলের দাম

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত প্রথম দফার উচ্চপর্যায়ের আলোচনা শেষে তেলের বাজারে স্বস্তি ফিরেছে। ইরান জানিয়েছে, তারা তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিলতার নিশ্চয়তা পেয়েছে।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপ

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক আলোচনা ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। আলোচনায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছে বলেও জানিয়েছে দেশ দুটি। মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ববর্তী সমঝোতা স্মারকের ভিত্তিতে আলোচনা এগিয়ে নিতে দুই পক্ষ নতুন একটি কারিগরি সংলাপ কাঠামো গঠনে সম্মত হয়েছে।

বিস্তারিত...

ইরানকেই বিজয়ী মনে করছেন অধিকাংশ ইসরায়েলি

সাম্প্রতিক ইসরায়েল-ইরান সংঘাত এবং যুদ্ধ-পরবর্তী কূটনৈতিক সমঝোতার ফলাফল নিয়ে ইসরায়েলিদের মধ্যে ব্যাপক হতাশা ও নেতিবাচক মনোভাবের প্রতিফলন দেখা গেছে। এক সাম্প্রতিক জনমত জরিপে অংশ নেওয়া বিপুল সংখ্যক উত্তরদাতা মনে করছেন, সংঘাতের কৌশলগত দিক থেকে ইরানই বেশি লাভবান হয়েছে।

বিস্তারিত...

তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধ করবে, বোমা বানাবে না: পেজেশকিয়ান

পারমাণবিক অস্ত্র না বানানোর বিষয়ে ইরান প্রতিশ্রুতি দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে একই সঙ্গে তিনি বলেছেন, ‘তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার ছাড়বে না।’ ১৪ দফার সমঝোতা পরবর্তী আলোচনার জন্য সুই

বিস্তারিত...

৬০ দিনে চুক্তি না হলে হরমুজ প্রণালিতে টোল আদায়ের হুমকি ট্রাম্পের

৬০ দিনের মধ্যে ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তি সম্পন্ন না হলে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে টোল বা শুল্ক আরোপ করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এই হুমকির মাঝেই জলপথটির নিয়ন্ত্রণ আসলে কার হাতে, তা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪