জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলায় একটি পুলিশ স্টেশনে হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে ভারতীয় সেনাবাহিনীর ৪০ জন সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজন কর্নেল এবং একজন মেজর রয়েছেন।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য নিহত হয়েছেন।
ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় দেশটিতে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন জায়গায় শতশত ঘরবাড়ি ধসে পড়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছিল, এই ভূমিকম্পে এক লাখ মানুষের মৃত্যু হতে পারে। তবে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সর্বশেষ আপডেটে ১৬৪ জনের মৃত্যুর তথ্য জানিয়েছেন। এছাড়া ভূমিকম্পে ৯৭১ জন আহত হয়েছেন বলেও উল্লেখ করেছেন তিনি।
ভেনেজুয়েলায় ৭ মাত্রা ছাড়িয়ে যাওয়া বিধ্বংসী জোড়া ভূমিকম্পের পর রাজধানী কারাকাস এবং অন্যান্য শহর-গ্রামের ধ্বংসাবশেষ থেকে এ পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও অন্তত ৭০০ জনকে। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ এক বৃহস্পতিবার (১৫ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
ইইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ জনজীবনকে চরম দুর্ভোগের মধ্যে ফেলেছে। একের পর এক তাপমাত্রার রেকর্ড ভাঙছে, বিভিন্ন দেশে জারি করা হচ্ছে সর্বোচ্চ সতর্কতা। প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি ও স্পেন। কোথাও বিদ্যুৎ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে, কোথাও বন্ধ রাখতে হয়েছে স্কুল, আবার কোথাও জনপ্রিয় পর্যটনকেন্দ্রের কার্যক্রম সীমিত করা হয়েছে।
এক মিনিটের ব্যবধানে ভেনেজুয়েলায় আঘাত হেনেছে দুটি শক্তিশালী ভূমিকম্প। এতে এক লাখের বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বুধবার (২৪ জুন) সন্ধ্যায় প্রথম ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্র ছিল ইয়ারাকুয়ি অঙ্গরাজ্যের সান ফেলিপে। এর ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী একটি ভূমিকম্প হয়, যার মাত্রা ৭ দশমিক ৫ ছিল বলে যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে।
ইউক্রেনের সঙ্গে পুনরায় শান্তি আলোচনায় বসতে রাশিয়া প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, সম্ভাব্য এই সংলাপ অতীতে হওয়া বিভিন্ন আলোচনা ও চুক্তির ভিত্তিতে এবং বর্তমান বাস্তব পরিস্থিতি বিবেচনায় পরিচালিত হতে পারে।
তেহরানের পরমাণু কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর না করে প্রয়োজনে ইসরায়েল এককভাবেই সামরিক পদক্ষেপ নিতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভীর।
গাজা উপত্যকার শান্তি পরিকল্পনা মেনে নিতে অস্বীকৃতি জানানোয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চরম ক্ষিপ্ত হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যকার ঐতিহাসিক মিত্রতার ‘ডিভোর্স’ দেওয়ার হুমকি দিয়েছিলেন। সেই সঙ্গে তিনি সাফ জানিয়ে দেন যে সব ইহুদিই এখন ইসরায়েলি প্রধানমন্ত্রীর ওপর মারাত্মক বিরক্ত।
রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রথমবারের মতো ভারত থেকে বাংলাদেশে আসছে যাত্রীবাহী ট্রেনের বগি। আগামী জুলাই মাসেই ২০টি ব্রডগেজ কোচের প্রথম চালান বাংলাদেশে পাঠানো হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস। বুধবার (২৪ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ভারতীয় রেলওয়ের রপ্তানি বিভাগের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, ২০টি ব্রডগেজ যাত্রীবাহী বগি ইতোমধ্যে রপ্তানির জন্য প্রস্তুত রয়েছে এবং নির্ধারিত সময় অনুযায়ী এগুলো বাংলাদেশে পাঠানো হবে।
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে ইসরায়েলের ভয়ংকর পরিকল্পনা ফাঁস করেছেন সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তিনি বলেন, বিক্ষোভকারীদের সহায়তার জন্য ইরানে ইসরায়েল স্টারলিংকের ইন্টারনেট রিসিভার পাচার করেছিল। মঙ্গলবার (২৩ জুন) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ১০ হাজার টনের একটি নতুন যুদ্ধজাহাজ নির্মাণের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি প্রতি বছর দুটি করে ৫ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির পরিকল্পনাও ঘোষণা করেছে দেশটি। আগামী পাঁচ বছর এই নৌবাহিনী উন্নয়ন প্রকল্প চলমান থাকবে বলে জানানো হয়েছে।
চীনের দালিয়ানে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডঊঋ) প্ল্যানারি সেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৯টায় দেশটির দালিয়ান শহরের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিস্তৃত পরিসরে উদ্ভাবন’ (ওহহড়াধঃরহম ধঃ ঝপধষব) শীর্ষক এই সম্মেলনের প্ল্যানারি সেশন শুরু হয়।
উপসাগরীয় অঞ্চলে আটকে থাকা আরও কয়েকটি তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রমের প্রস্তুতি নিচ্ছে—এমন ইঙ্গিত পাওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। বাজার বিশ্লেষকদের মতে, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় তেলের বাজারে চাপ বেড়েছে। ফলে দাম নেমে এসেছে গত চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি।
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, এই ক্ষেপণাস্ত্র সক্ষমতা না থাকলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গাজার মতোই ইরানকে ধ্বংস করে দিত।