| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি বিদেশে আটকে থাকা তেহরানের বিপুল বাজেয়াপ্ত সম্পদের একাংশও ছাড় করা হয়েছে। লেবানন যুদ্ধ অবসানে বড় অগ্রগতি হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।

বিস্তারিত...

কাতারের গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ : আহত ৫৪, নিখোঁজ ১৮

কাতারের শিল্পাঞ্চল রাস লাফফানে অবস্থিত বারজান গ্যাস সাপ্লাই লিমিটেড নামের একটি গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫৪ জন আহত হয়েছেন এবং এখনও কমপক্ষে ১৮ জন নিখোঁজ রয়েছেন।

বিস্তারিত...

বিমান ভাড়া কমালো মালয়েশিয়া

আন্তর্জাতিক বাজারে জেট ফুয়েল বা বিমানের জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় নিজেদের সব রুটে বিমান ভাড়া কমানোর ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার জনপ্রিয় বাজেট এয়ারলাইন এয়ারএশিয়া এক্স। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা বেনিয়ামিন ইসমাইল জানিয়েছেন, গত ১৫ জুন থেকে টিকিট প্রতি গড়ে ৫ শতাংশ হারে ভাড়া কমানো হয়েছে। পাশাপাশি জেট ফুয়েলের দাম আরও কমলে ভবিষ্যতে টিকিটের মূল্য পুনর্বিন্যাসের পরিকল্পনাও রয়েছে।

বিস্তারিত...

ইরানের হুমকির পর কমল তেলের দাম

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত প্রথম দফার উচ্চপর্যায়ের আলোচনা শেষে তেলের বাজারে স্বস্তি ফিরেছে। ইরান জানিয়েছে, তারা তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিলতার নিশ্চয়তা পেয়েছে।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপ

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক আলোচনা ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। আলোচনায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছে বলেও জানিয়েছে দেশ দুটি। মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ববর্তী সমঝোতা স্মারকের ভিত্তিতে আলোচনা এগিয়ে নিতে দুই পক্ষ নতুন একটি কারিগরি সংলাপ কাঠামো গঠনে সম্মত হয়েছে।

বিস্তারিত...

ইরানকেই বিজয়ী মনে করছেন অধিকাংশ ইসরায়েলি

সাম্প্রতিক ইসরায়েল-ইরান সংঘাত এবং যুদ্ধ-পরবর্তী কূটনৈতিক সমঝোতার ফলাফল নিয়ে ইসরায়েলিদের মধ্যে ব্যাপক হতাশা ও নেতিবাচক মনোভাবের প্রতিফলন দেখা গেছে। এক সাম্প্রতিক জনমত জরিপে অংশ নেওয়া বিপুল সংখ্যক উত্তরদাতা মনে করছেন, সংঘাতের কৌশলগত দিক থেকে ইরানই বেশি লাভবান হয়েছে।

বিস্তারিত...

তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধ করবে, বোমা বানাবে না: পেজেশকিয়ান

পারমাণবিক অস্ত্র না বানানোর বিষয়ে ইরান প্রতিশ্রুতি দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে একই সঙ্গে তিনি বলেছেন, ‘তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার ছাড়বে না।’ ১৪ দফার সমঝোতা পরবর্তী আলোচনার জন্য সুই

বিস্তারিত...

৬০ দিনে চুক্তি না হলে হরমুজ প্রণালিতে টোল আদায়ের হুমকি ট্রাম্পের

৬০ দিনের মধ্যে ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তি সম্পন্ন না হলে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে টোল বা শুল্ক আরোপ করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এই হুমকির মাঝেই জলপথটির নিয়ন্ত্রণ আসলে কার হাতে, তা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে।

বিস্তারিত...

ব্রাজিলে বাড়ছে ইসলামের অনুসারী, মুসলিম জনসংখ্যা প্রায় ১৫ লাখ

ফুটবল, সাম্বা, আমাজনের বিস্তীর্ণ অরণ্য ও মনোরম সমুদ্রসৈকতের জন্য বিশ্বজুড়ে পরিচিত ব্রাজিলে নীরবে বাড়ছে ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা। দক্ষিণ আমেরিকার বৃহত্তম এই দেশটি সাধারণত এসব বৈশিষ্ট্য দিয়েই পরিচিত হলেও সাম্প্রতিক সময়ে দেশটির ধর্মীয় চিত্রেও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

বিস্তারিত...

আলোচনায় বসতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধিরা

আলোচনায় বসতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধিরা। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়নের অংশ হিসেবে উচ্চ পর্যায়ের এই আলোচনা শুরু হতে যাচ্ছে। রবিবার সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে গুরুত্বপূর্ণ এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এছাড়া আলোচনায় অংশ নিতে মার্কিন প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনিও ইতোমধ্যেই সুইজারল্যান্ডে পৌঁছেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

বিস্তারিত...

গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ১১

গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের চারজন ও এক সাংবাদিকসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ২টার দিকে ভয়াবহ এই হামলার ঘটনাটি ঘটে।

বিস্তারিত...

ইরানি প্রতিনিধিরা সুইজারল্যান্ডে , পথে মার্কিন ভাইস প্রেসিডেন্ট

মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন ইরানি প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়নের অংশ হিসেবে দুই দেশের উচ্চ পর্যায়ের এই আলোচনা শুরু হতে যাচ্ছে।

বিস্তারিত...

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সোমবার(২২ জুন) পদত্যাগ করতে পারেন বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদপত্র অবজারভার। তবে সরকারের একটি সূত্র জানিয়েছে, স্টারমার এখনো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে মনোযোগী রয়েছেন এবং পদত্যাগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।

বিস্তারিত...

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ

লেবাননে ইসরায়েলের প্রাণঘাতী বিমান হামলার জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। তেহরানের এই সিদ্ধান্তের পর আন্তর্জাতিক চাপের মুখে দক্ষিণ লেবাননে সামরিক অভিযান বন্ধের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বিস্তারিত...

লেবাননে ইসরায়েলি হামলায় ৪০০০ এর বেশি মানুষ নিহত

গত ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৪ হাজার মানুষ নিহত এবং ১২ হাজারের বেশি আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২রা মার্চ থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৪ হাজার ৫৭ জন নিহত হয়েছেন এবং ১২ হাজার ১২১ জন আহত হয়েছে। সবশেষ শুক্রবার ইসরায়েলি হামলায় নিহ

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪