জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা, নদীভাঙন ও বন্যা নিয়ন্ত্রণ, ভূমি ব্যবস্থাপনা, সড়ক উন্নয়ন, বিমানবন্দর সম্প্রসারণ, বিদ্যুৎ ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতের প্রকল্প। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম বহনকারী বাংলাদেশের একটি বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে বাংলাদেশে পৌঁছাতে পারেনি। এ ঘটনায় পাকিস্তানের কাছে অনুমতি না দেওয়ার কারণ জানতে চাওয়া হলেও শুরুতে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। এবার বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইসলামাবাদ।
স্বর্ণের দাম মঙ্গলবার সামান্য বেড়েছে। তবে সাত সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন দামের কাছাকাছিই রয়েছে স্বর্ণ। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার আরও কিছুদিন বেশি রাখতে পারে এমন আশঙ্কায় স্বর্ণের দামে চাপ রয়েছে।
হরমুজ প্রণালি দিয়ে নৌচলাচল ব্যাহত হওয়ার কারণে বাংলাদেশ ও পাকিস্তানসহ এশিয়ার বেশ কয়েকটি দেশে আগামী নভেম্বর পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ স্থগিত রাখবে কাতার। দেশটির রাষ্ট্রীয় সরবরাহকারী প্রতিষ্ঠান কাতারএনার্জি ‘ফোর্স ম্যাজিউর’ বা অনিবার্য পরিস্থিতির নোটিশের মেয়াদ বাড়িয়ে দেওয়ায় এই সংকট তৈরি হয়েছে।
বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত বিশেষায়িত কিছু ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানের ওপর কোনো অ্যাড ভ্যালোরেম শুল্ক আরোপ করবে না যুক্তরাষ্ট্র। বাংলাদেশ-ভারতসহ মোট ২০টি দেশকে এই শুল্ক ছাড়ের সুখবর দেওয়া হয়েছে।
মিয়ানমারে বিদ্রোহী নিয়ন্ত্রিত ভূখণ্ডে জান্তা সরকারের বিমান হামলায় প্রাণ হারিয়েছে অন্তত ৩৩ জন। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩৬ জন।
বাংলাদেশসহ বিশ্বের ১৯টি দেশ থেকে আমদানি করা নির্দিষ্ট বিশেষ ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ১৯টি দেশ বাদে অন্য দেশগুলোকে যুক্তরাষ্ট্রে এ ওষুধ বা এগুলোর উপকরণ রপ্তানি করলে মূল্যের অনুপাতে শুল্ক দিতে হবে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবারও সমর্থন জানিয়েছে রাশিয়া। নিউইয়র্কে অনুষ্ঠিত ৮১তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে এ অবস্থান তুলে ধরেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
নেপালের হিমলুং পর্বতে তুষারধসে অন্তত দুইজনের প্রাণহানি হয়েছে ও ১৪ জন নিখোঁজ রয়েছেন। সোমবার একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। উদ্ধারকর্মীরা আবারও নিখোঁজদের সন্ধানে তল্লাশি শুরু করেছেন।
তামিল সুপারস্টার জোসেফ বিজয় থালাপতির রাজনৈতিক দল ‘তামিলাগা ভেটরি কাজ়াগম’ বা টিভিকে এবার পশ্চিমবঙ্গেও তাদের দলীয় কার্যালয় চালু করল। রোবাবার পূর্ব বর্ধমানের ফাগুপুরে এই কার্যালয়ের
১০০ বছর বয়সে মারা গেলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী ও সাবেক ফার্স্ট লেডি ড. সিতি হাসমাহ। সোমবার (২৮ সেপ্টেম্বর) সাউথ চায়না মর্নিং পোস্ট পরিবারের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে।
ছাত্র গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ। শুধু ক্ষমতা থেকে সরে দাঁড়ানো নয়, বরং ২৫ অক্টোবরের আগাম সংসদীয় নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হয়ে ক্ষমতায় টিকে থাকার কৌশল নিয়েছেন।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই হামলায় তার ছেলে মোজতবা খামেনি গুরুতর আহত হওয়ায় তাকে তেহরানের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে টানা তিন দিনের ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৫৬ জনের প্রাণহানি ঘটেছে। রোববার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে প্রাণহানির এই তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আর কোনো আস্থা নেই বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার অভিযোগ, আগের দফার আলোচনার পরও ইরানের ওপর হামলা ও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।