ভারতের কেরালার ত্রিসুরে স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় এক তরুণীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারীর স্বামীকে মারধর এবং তরুণীকে ধর্ষণের ঘটনায় জড়িত পাঁচজনসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্মার্ট প্রযুক্তির যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ট্রাফিক ক্যামেরা নিয়ে ভারতে দেখা গেল নতুন বিভ্রান্তি। বাইক চালকের পিঠে ঝোলানো একটি গিটারকে ‘পেছনের আরোহী’ ভেবে ভুল করে বসেছে এআই ক্যামেরা! শুধু তা-ই নয়, হেলমেট না পরার অপরাধে সোজা ৫০০ রুপি জরিমানার ‘ই-চালান’ পাঠিয়ে দেওয়া হয়েছে সেই স্কুটি মালিকের কাছে।
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের দায়ের করা এক মামলায় কট্টরপন্থি সংসদ সদস্য হামিদ রাসায়িকে ১০ মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির বিশেষ ধর্মীয় আদালত। এই শাস্তির মধ্য দিয়ে ক্ষমতাসীন রক্ষণশীল শিবিরের ভেতরের গভীর ফাটল প্রকাশ্যে এসেছে।
ভারতের রাজনীতিতে আগামী ছয় থেকে আট মাসের মধ্যে বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তার দাবি, এমন কিছু ঘটনা ঘটতে পারে, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জন্য অনুকূল হবে না।
ভারতীয় শেয়ার বাজারে আজ বৃহস্পতিবার পুনরায় বড় ধরনের পতন দেখা গেছে। বিদেশি বিনিয়োগকারীদের টানা শেয়ার বিক্রির জেরে দুপুর ২টোর মধ্যে বোম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সেনসেক্স ১,০০০ পয়েন্টেরও বেশি নেমে যায়। অন্যদিকে
আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। গভীর রাতে দুটি স্থানে চালানো এই হামলায় ২২ জন আফগান যোদ্ধা নিহত হয়েছে বলে পাকিস্তান জানিয়েছে। তবে আফগানিস্তানের দাবি, এসব হামলায় বেশ কয়েকজন নারী ও শিশু নিহত হয়েছেন। হামলা নিয়ে দুই দেশের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই নতুন করে উত্তেজনা বাড়ছে প্রতিবেশী দুই দেশের সম্পর্কে।
বিদায়ী মাস সেপ্টেম্বরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে শতকরা ৬ দশমিক ৬ শতাংশ। ৩০ সেপ্টেম্বর স্পট গোল্ডের দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৫২ দশমিক ৮৬ ডলারে দাঁড়ায়। তবে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার ০.২ শতাংশ বেড়ে ৪ হাজার ১৮৬ দশমিক ৭০ ডলারে লেনদেন শেষ করেছে।
ইরানের সঙ্গে যুদ্ধে নিহত মার্কিন সেনাসদস্যদের সংখ্যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা ১৮ জনকে হারিয়েছি এবং খুব শিগগিরই আপনারা অনেক কিছু ঘটতে দেখতে পাবেন।
সৌদি আরবে যেকোনো হামলা হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। একই সঙ্গে সৌদি আরব আঞ্চলিক উত্তেজনা কমানো এবং কূটনৈতিক সমাধানের পথ খোঁজার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন তিনি।
জিম্বাবুয়ের রাজধানী হারারের কাছে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় আরোহীর সবাই নিহত হয়েছেন, এমন ধারণা করছে দেশটির সরকার। দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটিতে চার যাত্রীর পাশাপাশি দুই ক্রু সদস্য ছিলেন।
গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে নিহত ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা ২৬৩ জনে পৌঁছেছে বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস। সর্বশেষ বুধবার ইসরায়েলি ড্রোন হামলায় সাংবাদিক মুহাম্মদ আবদেল আজিজ আল-নাজ্জার নিহত হওয়ার পর এ সংখ্যা ২৬৩-এ দাঁড়িয়েছে।
রুশ বাহিনীর একের পর এক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইউক্রেনের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড। দিনে গড়ে প্রায় ১০ ঘণ্টা পর্যন্ত বাজতে থাকা বিমান হামলার সতর্কসংকেত বা সাইরেনের কারণে সব ধরনের ব্যবসা-বাণিজ্য ও কাজ বন্ধ রাখতে হচ্ছে। এতে প্রতি ঘণ্টায়
২৭ অক্টোবরের নির্বাচনের আগে ইসরায়েলের ‘শত্রুরা’ হামলার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ না করায় বিরোধী নেতারা তাকে নিরাপত্তা হুমকিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের চেষ্টা না করার আহ্বান জানিয়েছেন। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।
মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ফাতিমা জাহরা আল মানসুরিকে মনোনীত করেছেন দেশটির বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ। এর মাধ্যমে তিউনিশিয়ার নাজলা বুদেনের পর তিনি আরব বিশ্বের দ্বিতীয় নারী হিসেবে সরকার পরিচালনার দায়িত্ব পেলেন।
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া আন্দোলনে দেশজুড়ে ৪০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে। বিক্ষোভে শিক্ষক, শিক্ষার্থী ও পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ব্যাপক এই বিক্ষোভের প্রভাব পড়েছে অন্তত ৪০০টি স্কুলে। সংবাদমাধ্যম বিবিসি বলছে, শিক্ষার্থীদের বিক্ষোভ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ৪০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে।