| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা শুরু হচ্ছে আজ

চিকিৎসাবিজ্ঞান দিয়ে আজ থেকে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা শুরু হচ্ছে। সোমবার (৫ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলো থেকে ঘোষণা করা হবে শান্তিতে নোবেল বিজয়ীর নাম। প্রতিবছরের মতো এবারও ছয় বিভাগে ছয় দিন নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

বিস্তারিত...

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ কর্মী নেয়ার ঘোষণা, আবেদন যেভাবে

ইতালিতে ২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী প্রবেশের সুযোগ পাচ্ছেন। কৃষি, পর্যটন, নির্মাণসহ বিভিন্ন খাতে বিদেশি কর্মী নিয়োগের জন্য নতুন কোটা ও আবেদন প্রক্রিয়া প্রকাশ করেছে ইতালি সরকার।

বিস্তারিত...

২ ফিলিস্তিনি সাংবাদিককে আটক করল ইসরায়েলি বাহিনী

অধিকৃত পশ্চিম তীরে দুই ফিলিস্তিনি সাংবাদিককে আটক করেছে ইসরায়েলি বাহিনী। রবিবার (৪ অক্টোবর) জেনিন ও নাবলুসে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। একই সময়ে বিভিন্ন এলাকায় বাড়িঘরে তল্লাশি চালিয়ে আরও কয়েকজন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।

বিস্তারিত...

৯/১১ স্টাইলে হামলার ডাক আল কায়দার, টার্গেট যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

দুবাইগামী ফ্লাইদুবাই বিমানে হামলাচেষ্টার প্রশংসা করে মার্কিন ও ইসরায়েলি যাত্রীবাহী উড়োজাহাজে ৯/১১-এর অনুকরণে হামলা চালানোর আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দা। সংগঠনটির সমর্থকদের প্রকাশিত সাপ্তাহিক সাময়িকী আল বায়ানের সর্বশেষ সংখ্যায় এই প্রা

বিস্তারিত...

মার্কিন এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ উদ্ধার, নিখোঁজ ৬

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের নানটাকেট দ্বীপের উপকূলে নিখোঁজ একটি এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ শনাক্ত করেছে মার্কিন কোস্ট গার্ড। বিমানটিতে থাকা ছয়জনের সন্ধানে রাতভর এবং রোববার (৪ অক্টোবর) পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

বিস্তারিত...

ইসরায়েল সোমালিল্যান্ডে নৌঘাঁটি স্থাপন করতে চায়: সোমালিয়ার প্রেসিডেন্ট

বাব এল-মান্দেব প্রণালি নিয়ে উত্তেজনার মধ্যেই ইসরায়েলকে সতর্কবার্তা দিয়েছেন সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ। তিনি বলেছেন, কোনো অবস্থাতেই তাঁর দেশের ভেতর ইসরায়েলের উপস্থিতি মেনে নেওয়া হবে না। মধ্যপ্রাচ্য সংকটে তাদের টেনে নেওয়ার চেষ্টাও প্রতিহত করা হবে।

বিস্তারিত...

‘হানিট্র্যাপে’ পড়ে তথ্য পাচার, ভারতীয় নৌসেনা গ্রেপ্তার

পাকিস্তানি এক গোয়েন্দা কর্মকর্তার কাছে নৌবাহিনীর গোপন তথ্য পাচারের অভিযোগে ভারতের ৩১ বছর বয়সী এক নৌসেনা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হানিট্র্যাপের’ মাধ্যমে তাকে ফাঁদে ফেলে সংবেদনশীল তথ্য সংগ্রহ করা

বিস্তারিত...

হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সরাসরি তত্ত্বাবধানে একটি নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়েছে। পারমাণবিক প্রতিরোধ ক্ষমতার নির্ভরযোগ্যতা যাচাই ও প্রদর্শন করাই ছিল এই সামরিক মহড়ার মূল উদ্দেশ্য।

বিস্তারিত...

ইয়েমেনে ৪ উড়োজাহাজভর্তি অস্ত্র পাঠাল পাকিস্তান

হুথিদের সম্ভাব্য বড় ধরনের সামরিক অভিযান মোকাবিলায় সেপ্টেম্বরে ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকারের কাছে চারটি কার্গো উড়োজাহাজভর্তি অস্ত্র পাঠিয়েছে পাকিস্তান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

জার্মান চ্যান্সেলরের ইউক্রেন সফরকালে রাশিয়ার ড্রোন হামলা

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের আকস্মিক ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরের সময় শহরের একটি গুরুত্বপূর্ণ সেতুতে টানা দ্বিতীয় দিনের মতো রুশ হামলা হয়েছে। রোববার সকালে পিভনিচনি (নর্দার্ন) ব্রিজে হামলা চালানো হয়।

বিস্তারিত...

সাধারণ নাগরিকদের সেনা প্রশিক্ষণ দিচ্ছে ইরান

রাষ্ট্রীয়ভাবে সাধারণ নাগরিকদের সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দেখা দেওয়ায় এ উদ্যোগ নিলো তেহরান। প্রশিক্ষিতরা পরবর্তীতে জরুরি পরিস্থিতিতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন।

বিস্তারিত...

হোয়াইট হাউসের নতুন উপ-প্রেসসচিব বেনি রে হারমনি

ক্যারোলিন লেভিটের পদত্যাগের পর হোয়াইট হাউসের উপ-প্রেসসচিব হিসেবে বেনি রে হারমনিকে নিয়োগ দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এর আগে তিনি ‘রিয়েল আমেরিকাস ভয়েস’-এর হোয়াইট হাউস সংবাদদাতা হিসেবে কাজ করেছেন।

বিস্তারিত...

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে বেশিদিন বাঁচে বাংলাদেশিরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ শুমারিতে এ তথ্য পাওয়া গেছে। এতে দেখা গেছে ২০২৩ সালে ভারতীয়দের গড় আয়ু ছিল ৭১ বছর। পাকিস্তানিদের গড় আয়ু ৬৮ দশমিক ২ বছর। আর বাংলাদেশিদের গড় আয়ু ৭২ দশমিক ৭ বছর।

বিস্তারিত...

জাপানে হত্যার অভিযোগে মার্কিন মেরিন সেনা গ্রেপ্তার

জাপানের একটি হোটেল থেকে এক নারীর মরদেহ উদ্ধারের পর হত্যা ও ছিনতাইয়ের অভিযোগে এক মার্কিন মেরিন সেনাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) স্থানীয় পুলিশ সিএনএনকে এ কথা জানিয়েছে।

বিস্তারিত...

সোমালিয়ায় ইসরায়েলি উপস্থিতি মেনে নেওয়া হবে না: প্রেসিডেন্ট হাসান

সোমালিয়া ‘কোনো অবস্থাতেই’ দেশটিতে ইসরায়েলি উপস্থিতি মেনে নেবে না এবং মধ্যপ্রাচ্যের সংকটে জড়িয়ে পড়ার যেকোনো প্রচেষ্টা তারা প্রতিহত করবে বলে জানিয়েছেন সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪