অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে এক বন্দুকধারীকে নিরস্ত্র করার সাহসী কাজের জন্য মুসলিম অভিবাসী আহমেদ আল আহমেদকে পুরো বিশ্ব থেকে অনুদান ও সম্মাননা দেওয়া হয়েছে।
মার্কিন সামরিক বাহিনী বৃহস্পতিবার পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক চোরাচালানের সন্দেহে দুটি নৌকায় হামলা চালায়। এ ঘটনায় ৫ জন নিহত হয়েছেন।
রিপোর্টার্স২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনায় আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) একটি ছোট সেসনা ৫৫০ বিজনেস জেট বিমান বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন, এ ঘটনাটি বিমানজগতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। দুর্ঘটনাটি স্টেটসভিল রিজিওনাল বিমানবন্দরের কাছে ঘটে, যেখানে বিমানটি অবতরনের সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়লে যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত ও ভয়াবহ আগুনে ঝলসে যায়।
হলিউডের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা ও রাজনৈতিক কর্মী রব রাইনারের ছোট ছেলে নিক রাইনার তার বাবা–মাকে হত্যার অভিযোগে বুধবার প্রথমবারের মতো আদালতে হাজির হয়েছেন।
২০২৫ সালে এখন পর্যন্ত ইউক্রেনের প্রায় পাঁচ লাখ সেনা হতাহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বুধবার মস্কোয় প্রতিরক্ষা
নাইজেরিয়ার প্লাটো রাজ্যের আতোসো গ্রামে সশস্ত্র হামলায় কমপক্ষে ১২ জন নিহত এবং তিনজনকে অপহরণ করা হয়েছে। বুধবার স্থানীয় নেতারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্স সূত্রে পাওয়া গেছে।
গত মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ফিনল্যান্ডের প্রতিনিধিত্বকারী সারাহ জাফসে বর্ণবাদী এক বিতর্কের জন্ম দিয়েছেন। নিজের চোখের কোণ টেনে ধরা একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন।
ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করার ঘটনায় ব্যাখ্যা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির গভীর উদ্বেগ জানাতেই বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হয়েছে।
নিজেদের আকাশসীমায় ভারতীয় বিমান চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে পাকিস্তান। বুধবার (১৭ ডিসেম্বর) দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ভেনেজুয়েলার সরকারের ওপর চাপ বৃদ্ধির অংশ হিসেবে সব নিষিদ্ধ তেল ট্যাংকারের দেশত্যাগ ও প্রবেশে ‘সম্পূর্ণ অবরোধ’ করার নির্দেশ দিয়েছেন। এই পদক্ষেপটি ভেনেজুয়েলার প্রধান আয়ের উৎসকে লক্ষ্য করে নেওয়া হয়েছে।
ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দাখিল করা চার্জশিট গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে দিল্লির একটি আদালত। এই রায়ের পর ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণে নেমেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেছেন।
আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চল (নর্থ-ইস্ট) বিচ্ছিন্ন করার হুমকি অব্যাহত থাকলে নয়াদিল্লি দীর্ঘদিন চুপ থাকবে না।
২০১৪ সাল থেকে ভারতের বিভিন্ন আন্তর্জাতিক সীমান্তে মোট প্রায় ২৪ হাজার অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ-ভারত সীমান্তেই সবচেয়ে বেশি ২১ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে, যা সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ নজরদারি নির্দেশ করছে। চলতি বছরে এই সীমান্তে আড়াই হাজারেরও বেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে।
গাজার পশ্চিমাঞ্চলে ধ্বংস হয়ে যাওয়া একটি বাড়ির নিচ থেকে একই পরিবারের অন্তত ৩০ জন সদস্যের মরদেহ উদ্ধার করেছে সিভিল ডিফেন্স। নিহতরা সবাই সালেম পরিবারের সদস্য বলে নিশ্চিত করেছে উদ্ধারকারী সংস্থাটি। দীর্ঘ সময় পর ধ্বংসস্তূপ সরানোর সময় এই হৃদয়বিদারক দৃশ্য সামনে আসে। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এই ঘটনার বিস্তারিত প্রকাশ করেছে।
জাতীয় নিরাপত্তা ও জনসুরক্ষার অজুহাতে ফিলিস্তিনি পাসপোর্টধারীসহ সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। নিষিদ্ধ তালিকায় থাকা দেশগুলো হলো বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান, সিয়েরা লিওন, লাওস এবং সিরিয়া।