| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

পশ্চিম তীরে নতুন ১৯ বসতির অনুমোদন ইসরায়েলের

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই প্রস্তাবিত এই রাষ্ট্রের অপর অংশ পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েল। কট্টর ডানপন্থি ইসরায়েলি রাজনীতিবিদ এবং বর্তমানে দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ এ তথ্য জানিয়েছেন। বিবিসিকে স্মোতরিচ বলেছেন, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজকে এ বিষয়ক একটি প্রস্তাব দিয়েছিলেন তিনি, গতকাল সেটি পাস হয়েছে।

বিস্তারিত...

গণমাধ্যমে হামলার প্রতিবাদে লন্ডনে প্রবাসী সাংবাদিকদের সমাবেশ

বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের ওপর সাম্প্রতিক হামলা এবং সাংবাদিকদের নিরাপত্তাহীনতার প্রতিবাদে লন্ডনে সমাবেশ করেছেন প্রবাসী সাংবাদিক ও নাগরিকেরা।

বিস্তারিত...

শান্তির পথ বাধাগ্রস্ত করছে ‘ডিপ স্টেট’: তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘ডিপ স্টেট’ ইউক্রেন যুদ্ধের মাধ্যমে রাশিয়ার সঙ্গে সামরিক সংঘাতের চেষ্টা করছে, মন্তব্য করেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড।

বিস্তারিত...

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ: ভারতের দাবি বিভ্রান্তিকর সংবাদ

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে কয়েকজন তরুণের বিক্ষোভকে নিয়ে কিছু গণমাধ্যম বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে বলে দাবি করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার (২০ ডিসেম্বর) ২০–২৫ জন তরুণ বাংলাদেশ হাইকমিশনের সামনে ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেন এবং

বিস্তারিত...

স্বাস্থ্য খাতে পাঁচ বছরের চুক্তিতে যুক্তরাষ্ট্র-নাইজেরিয়া

নাইজেরিয়ার স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করতে দেশটির সঙ্গে পাঁচ বছরের একটি বড় ধরনের স্বাস্থ্য সহযোগিতা চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (২০ ডিসেম্বর) স্বাক্ষরিত এই চুক্তির আওতায় সংক্রামক রোগ প্রতিরোধ ও মা–শিশু স্বাস্থ্য উন্নয়নে বহুমুখী সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে ওয়াশিংটন।

বিস্তারিত...

দক্ষিণ আফ্রিকায় এলোপাতাড়ি গুলিতে অন্তত ৯ জন নিহত

দক্ষিণ আফ্রিকায় একটি মদ্যশালায় বন্দুকধারীদের আলোপাতাড়ি গুলিতে অন্তত ৯ ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বিস্তারিত...

রজবের চাঁদ দেখা গেছে, রমজানের দিনগণনা শুরু

সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে দেখা গেছে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজবের চাঁদ। ফলে রোববার (২১ ডিসেম্বর) আরবি বর্ষপঞ্জিকার সপ্তম মাস রজবের প্রথম দিন হবে। আর রজবের চাঁদ দেখা যাওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে পবিত্র রমজান মাসের দিনগণনা। শনিবার (২০ ডিসেম্বর) আরব আমিরাতে চাঁদ দেখার তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

বিস্তারিত...

সিরিয়ায় আইএসের ঘাঁটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সিরিয়ায় আইএসআইএসের (আইএস) লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়ার পালমিরা শহরে এক সপ্তাহ আগে দুই মার্কিন সেনা ও এক দোভাষী নিহত হওয়ার ঘটনার পর এই হামলা চালানো হলো। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় নর্থ ক্যারোলাইনার রকি মাউন্টে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, ‘গত সপ্তাহে আমাদের তিনজ

বিস্তারিত...

তোশাখানা–২ মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

তোশাখানা–২ মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিস্তারিত...

পাকিস্তানে সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলা, নিহত ৯

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় বয়া এলাকায় একটি সেনা ক্যাম্পে শুক্রবার (১৯ ডিসেম্বর) আত্মঘাতী হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে চার সেনা নিহত হয়েছেন এবং পাঁচ সন্ত্রাসীর মৃত্যু হয়েছে। পাশাপাশি অন্তত ১৫ বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন।

বিস্তারিত...

ইউক্রেনের বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৭ আহত ১৫

কৃষ্ণ সাগর উপকূলবর্তী ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী ওডেসায় আবারও প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। সর্বশেষ এই হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কমপক্ষে ১৫ জন। ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ও অবকাঠামো বিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওলেক্সিয়ে কুলেবা শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন, সন্ধ্যার পর রাশিয়া ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ওডেসার বন্দর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়।

বিস্তারিত...

হাদির হত্যাকাণ্ডে জাতিসংঘের উদ্বেগ, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি’র হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। একই সঙ্গে সংস্থাটি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করার জন্য।

বিস্তারিত...

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত

বাংলাদেশে চলমান অভ্যন্তরীণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেও ঘরোয়া রাজনৈতিক বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না ভারত। এমনটি জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

বিস্তারিত...

বাংলাদেশসহ ৭ দেশ নিয়ে আরও কঠোর অবস্থানে ইইউ

বাংলাদেশসহ এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের যে সাতটি দেশকে ‘নিরাপদ’ হিসেবে বিবেচনা করা হচ্ছে, সেসব দেশ থেকে আশ্রয় আবেদন উল্লেখযোগ্য হারে কমানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এসব দেশের প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের দ্রুত ফেরত পাঠানোর বিষয়েও সম্মত হয়েছেন জোটের নেতারা।

বিস্তারিত...

‘আপনারা প্রতিবেশীর সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দিন’

ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে উত্তপ্ত বাংলাদেশ। গতকাল ক্ষুব্ধ সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও সংবাদমাধ্যমের ভবনে অগ্নিসংযোগ করেন। এছাড়া ভারত বিরোধী স্লোগান দেন তারা। এ প্রসঙ্গে কথা বলেছেন ভারতের কংগ্রেসের এমপি ও পররাষ্ট্রবিষয়ক পার্লামেন্টারি কমি

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪