দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার সম্পর্ক আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। বহুদিনের দমে থাকা উত্তেজনা গতকাল রোববার আচমকাই রূপ নেয় সীমান্ত সংঘাতে। কম্বোডিয়ার সন্নিকটবর্তী থাই প্রদেশ সি সা কেতে দুই দেশের সেনাদের মধ্যে প্রায় অর্ধঘণ্টা ধরে চলে গোলাগুলি, যাতে অন্তত দু’জন থাই সেনা আহত হন।
সুদানে চলমান যুদ্ধের কারণে লাখো মানুষ খাদ্যসহ জরুরি সহায়তা থেকে বঞ্চিত হয়ে পড়েছে। দেশটি এখন ‘বৃহৎ’ মানবিক সহায়তা সংকটের মুখে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। রবিবার আল–জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ডব্লিউএফপির উপপরিচালক কার্ল স্কাউ বলেন, সংস্থাটি বর্তমানে পাঁচ মিলিয়ন মানুষের সহায়তায় কাজ করছে, যার মধ্যে দুই মিলিয়ন মানুষ দুর্গম এলাকায় বাস করে। তবে এই সহায়তা মোট চাহিদার তুলনায় খুবই কম।
সুদানের দক্ষিণ কোরদোফান অঙ্গরাজ্যের সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন কালোগি শহরে একটি আধাসামরিক ড্রোন হামলায় একটি কিন্ডারগার্টেন ও একটি হাসপাতাল লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, এতে শিশুসহ ডজনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছেন একজন স্থানীয় কর্মকর্তা। কালোগি প্রশাসনিক ইউনিটের প্রধান ইসাম আল-দিন আল-সাইয়েদ এএফপিকে বলেন, শুক্রবার থেকে রোববার পর্যন্ত সং
রাতভর ইউক্রেন ছোড়া ৭৭টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা । রোববার(৭ ডিসেম্বর ) টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রায় চার বছর ধরে চলা যুদ্ধে দুই পক্ষই সীমান্তপারের হামলা জোরদার করেছে।
গোয়ার উত্তরাঞ্চলের আর্পোরা গ্রামের জনপ্রিয় সমুদ্রসৈকত বাগা এলাকায় ‘বার্চ বাই রোমিও লেন’ নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে।
যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী অঞ্চলে শনিবার বেলা ১১টা ৪১ মিনিটে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত সুনামি আশঙ্কা নেই এবং প্রাণহানি বা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ঘূর্ণিঝড়, মৌসুমি প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের দফায় দফায় আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে ইন্দোনেশিয়ার সুমাত্রা ও আচেহ প্রদেশ। লাগাতার বন্যা ও ভয়াবহ ভূমিধসের কারণে এখন পর্যন্ত এসব অঞ্চলের বিভিন্ন গ্রাম, শহর ও উপকূলীয় এলাকা থেকে ৯১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, আর নিখোঁজ রয়েছেন অন্তত ২৭৪ জন। শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে প্রাদেশিক ও কেন্দ্রীয় সরকারের তথ্য উদ্ধৃত করে এ সংখ্যা নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
ভারতের পশ্চিম উপকূলের পর্যটন-স্বর্গখ্যাত গোয়া শনিবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে কেঁপে উঠেছে। বাগা বিচের আরপোরা এলাকায় অবস্থিত জনপ্রিয় নাইটক্লাব ‘বার্চ বাই রোমিও লেন’-এ আকস্মিক আগুনে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৩ জন। নিহতদের মধ্যে আছেন ক্লাবের একাধিক কর্মী ও কয়েকজন পর্যটক।
রাফায় ইসরায়েল-সমর্থিত সশস্ত্র মিলিশিয়া ‘পপুলার ফোর্সেস’-এর নেতা ইয়াসির আবু শাবাবকে হত্যা করেছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস। কাসেম ব্রিগেডের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, নিখুঁত পরিকল্পনায় গত বৃহস্পতিবার অতর্কিত হামলা চালিয়ে তাঁকে ও তাঁর ঘনিষ্ঠ কয়েক সহযোগীকে হত্যা করা হয়।
গাজায় যুদ্ধবিরতি সুসংহত করার বিষয়ে আলোচনা এখন অত্যন্ত সংকটপূর্ণ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আ
পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈবা (এলইটি) ও জইশ-ই-মোহাম্মদ (জেইএম), তাদের সহযোগী ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে জাতিসংঘের মাধ্যমে সম্পদ জব্দ, ভ্রমণ নি
ফিলিস্তিনিদের জন্য রাফাহ সীমান্ত শুধু ‘বের হওয়ার পথ’ হিসেবে খোলার ইসরায়েলি পরিকল্পনার নিন্দা জানিয়েছে মিসর, কাতারসহ আটটি মুসলিম–অধ্যুষিত দেশ। তাদের অভিযোগ, এ পরিকল্পনার উদ্দেশ্য হচ্ছে গাজাবাসীকে তাদের ভূমি থেকে উচ্ছেদ করা।
পানের পিক নিয়ে রীতিমতো বিপাকে পড়েছে লন্ডনের ব্রেন্ট কাউন্সিল। ওয়েম্বলি’র মতো শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় যত্রতত্র দেখা মিলছে লালচে-খয়েরি রঙের লালামিশ্রিত এই পদার্থটির। বাসিন্দারা পান খেয়ে পানের পিক ফেলছেন নির্বিচারে। ফুটপাত আর রাস্তাগুলোকে যেন চলন্ত ডাস্টবিন মনে করেই ঘর থেকে বের হচ্ছেন বাংলাদেশি অধ্যুষিত অঞ্চলটির বাসিন্দারা।
পাকিস্তান সরকার কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সব ধরনের সাক্ষাৎ নিষিদ্ধ করেছে। তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন।