| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

হাসিনার ভারতে থাকা ব্যক্তিগত সিদ্ধান্ত, পরিস্থিতিই মূল কারণ: এস জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকাটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত, যা তাঁকে এই দেশে আসার জন্য বাধ্য করা ‘পরিস্থিতি’ দ্বারা প্রভাবিত।

বিস্তারিত...

বাংলাদেশে বিক্রি না হওয়ায় ভারতে পেঁয়াজের ‘শেষকৃত্য’

বাংলাদেশের রেকর্ড উৎপাদনের জেরে ভারতের কিছু অঞ্চলে পেঁয়াজের দাম নেমেছে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। কেজিপ্রতি মাত্র দুই রুপিতেও ক্রেতা না পাওয়ায় হতাশ ভারতীয় কৃষকেরা এবার আশ্রয় নিয়েছেন অদ্ভুত এক প্রতিবাদে পেঁয়াজের প্রতীকী ‘শেষকৃত্য’। মধ্যপ্রদেশের মান্দাসৌর এলাকায় এই নাটকীয় আয়োজনের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বিস্তারিত...

ইন্দোনেশিয়া-শ্রীলঙ্কা-থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা ১৮০০

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে মৃতের সংখ্যা প্রায় ১ হাজার ৮০০ জনে পৌঁছেছে। টানা অতিবৃষ্টিতে উদ্ধার অভিযান ব্যাহত হওয়ায় প্রকৃত মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিস্তারিত...

নতুন দক্ষিণ এশীয় জোটের প্রস্তাব পাকিস্তানের

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোট সার্ক (SAARC) কার্যত অকার্যকর হয়ে পড়ায় পাকিস্তান সম্প্রতি বাংলাদেশ ও চীনের সঙ্গে গড়ে ওঠা ত্রিপাক্ষিক সহযোগিতাকে আরও

বিস্তারিত...

জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে শুনানিতে সম্মত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট

যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুর জন্মগত নাগরিকত্ব অধিকার সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী বহাল থাকবে কি না,এ বিষয়ে শুনানি করতে সম্মতি দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

বিস্তারিত...

আজ মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় আজ (শনিবার) একই নামে একটি নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে।

বিস্তারিত...

সুদানে আরএসএফের ড্রোন হামলায় ৭৯ বেসামরিক নিহত

সুদানের দক্ষিণ কর্দোফান প্রদেশে আরএসএফ (র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস) চালানো ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ৭৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। হতাহতদের মধ্যে রয়েছে ৪৩ শিশু। আহত হয়েছেন আরও ৩৮ জন।

বিস্তারিত...

পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে আবারও উত্তেজনা চরমে পৌঁছেছে। শনিবার (৬ ডিসেম্বর) গভীর রাতে দুই দেশের সীমান্তবর্তী এলাকায় তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। গত কয়েক মাস ধরে শান্তি আলোচনায় একাধিকবার বসলেও সংঘাত এড়াতে ব্যর্থ হয়েছে দুই পক্ষ। মধ্যরাতে শুরু হওয়া ওই গোলাগুলি কয়েক ঘণ্টা ধরে চলেছে বলে জানিয়েছে সীমান্তের স্থানীয় সূত্র। যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত করা যায়নি।

বিস্তারিত...

তাইওয়ান ইস্যুতে সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর ঘিরে চীনের সঙ্গে সম্ভাব্য সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক সক্ষমতা আরও জোরদার করার পরিকল্পনা ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার প্রকাশিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলপত্রে বিষয়টি স্পষ্ট করা হয়।

বিস্তারিত...

ভারতের সবচেয়ে বড় পরমাণু প্রকল্প নির্মাণ করছে রাশিয়া

ভারতের তামিলনাড়ুর কুণ্ডনকুলমে দেশের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে রাশিয়া। ভারতীয় টিভি চ্যানেল ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বিস্তারিত...

বাবরি মসজিদ নির্মাণকে ঘিরে উত্তেজনা, আজ ভিত্তিপ্রস্তর

অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগরে একই নামের মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে শনিবার। তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন। কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলায় ডিভিশন বেঞ্চ কোনো হস্তক্ষেপ না করায় অনুষ্ঠানে আইনি বাধা নেই।

বিস্তারিত...

ফিফা শান্তি পুরস্কারে সম্মানিত ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ফিফা শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে লাল গালিচায় হাজির হয়ে ট্রাম্প নিজেই নিজের গলায় পদক পরেন।

বিস্তারিত...

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারত জুড়ে যাত্রীদের চরম ভোগান্তিতে ফেলে ইন্ডিগো এয়ারলাইন্সের পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার ছয়টি প্রধান মেট্রো বিমানবন্দরে ইন্ডিগোর সময়মতো পরিষেবা (ওটিপি) ভয়াবহভাবে কমে মাত্র

বিস্তারিত...

পুতিন-মোদী বৈঠক : পারমাণবিক ও সামরিক চুক্তিসহ ৬টি সমঝোতা স্বাক্ষর

রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা শেষে প্রেসিডেন্ট পুতিন সরাসরি হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শীর্ষ বৈঠকের জন্য উপস্থিত হন। এই বৈঠকে দুই নেতা ভারত-রুশ কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক, বিশেষ করে প্রতিরক্ষা, শক্তি, বাণিজ্য এবং বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সহযোগিতা নিয়ে দীর্ঘ আলোচনা করেন।

বিস্তারিত...

প্রেমিকাকে বিয়ে করতে ১২ হাজার ডলার চাকরি ছাড়লেন যুবক

সিঙ্গাপুরের একটি ব্যাংকে মাসিক ১২ হাজার ডলার বেতনের চাকরি ছেড়ে থাইল্যান্ডে গিয়ে প্রেমিকাকে বিয়ে করেছেন ৩২ বছর বয়সী যুবক জর্ডান। এখন তিনি তার স্ত্রী ইভ রাচাদাপর্ন-এর সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় কালাসিন প্রদেশে বসবাস শুরু করেছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪