মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানকে রাশিয়া থেকে তেল কেনার অনুমতি দেওয়ার বিষয়ে বিবেচনা করছেন।
যুক্তরাষ্ট্রে সরকারি শাটডাউনের কারণে বিমান চলাচলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। শুক্রবার একদিনেই দেশটির অভ্যন্তরীণ রুটে পাঁচ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। সরকারি কর্মী সংকটের কারণে অন্তত ৪০টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে বিমান সংস্থাগুলো। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের রিগান বিমানবন্দরে ফ্লাইটগুলো গড়ে চার ঘণ্টা বা প্রায় ২৪০ মিনিট দেরিতে পৌঁছেছে।
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান কূটনৈতিক সংলাপ আপাতত স্থগিত হয়েছে—এমন খবর দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি জানিয়েছেন, আলোচনা এখন অনির্দিষ্টকালীনভাবে অচলাবস্থায় ঢুকেছে এবং নতুন কোনো তারিখ বা প্রোগ্রাম নির্ধারণ করা হয়নি। খবর জিও নিউজ ও ডনের উদ্ধৃতিতে এই তথ্য জানা গেছে।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের উত্তেজনা চায় না। তবে তিনি পরামর্শ দিয়েছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উচিত হবে তার বিবৃতিতে শব্দ ব্যবহারে সতর্ক থাকা।
যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে আগ্রহীদের জন্য নতুন উদ্বেগের কারণ তৈরি করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সর্বশেষ নির্দেশিকা। এবার ভিসাপ্রার্থীদের মধ্যে ডায়াবেটিস, স্থূলতা বা হৃদ্রোগে আক্রান্তরা পড়তে পারেন ঝুঁকিতে তাদের আবেদন বাতিল হতে পারে বলে জানানো হয়েছে।
সুদের হার আরও কমানোর প্রত্যাশা ও যুক্তরাষ্ট্রে দীর্ঘস্থায়ী সরকারি অচলাবস্থার কারণে স্বর্ণের চাহিদা বেড়েছে। ফলে শুক্রবার (৭ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে। খবর সিএনবিসি
যুক্তরাষ্ট্রের দীর্ঘতম শাটডাউনের (সরকারি অচলাবস্থা) জেরে বিমান চলাচলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় যুক্তরাষ্ট্রের ৪০টি প্রধান বিমানবন্দরে শত শত ফ্লাইট বাতিল করেছে দেশটির বিমান সংস্থাগুলো।
ভারতের ঝাড়খণ্ডের একটি সরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্ত নেওয়ার পর পাঁচ শিশুর এইচআইভি পজিটিভ শনাক্ত হয়েছে। থ্যালাসেমিয়ায় আক্রান্ত থাকার কারণে তাদের নিয়মিত রক্ত নিতে হয়।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি স্কুল প্রাঙ্গণে অবস্থিত মসজিদে জুমার নামাজ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকেই ছাত্র ও স্কুল স্টাফ ছিলেন।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সিরিয়ার রাষ্ট্রপতি আহমেদ আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) মার্কিন খসড়া প্রস্তাবে সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পক্ষে ১৪টি ভোট পড়েছে, যেখানে চীন ভোটদানে বিরত ছিল। এদিকে আগামী সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে
বিশ্ব ইতিহাসের অন্যতম উষ্ণ বছর হতে যাচ্ছে ২০২৫ সাল। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)-এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে, এই অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধির ফলে বিশ্ব আরও গভীরভাবে নিমজ্জিত হচ্ছে জলবায়ু সংকটে, যা ভবিষ্যতে
তুরস্কে চলমান শান্তি আলোচনার মাঝেই পাকিস্তান হামলা চালিয়েছে আফগানিস্তানে, যার ফলে অন্তত পাঁচজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন।
টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের জন্য বেতন-ভাতা হিসেবে প্রস্তাবিত প্রায় ১ লাখ কোটি মার্কিন ডলারের বিশাল বেতন প্যাকেজ অনুমোদন করা হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মহান ব্যক্তি ও বন্ধু বলে প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, আগামী বছরে ভারত সফরের সম্ভাবনা রয়েছে তার।
গাজায় মানবিক সহায়তার প্রবেশ ঠেকাচ্ছে ইসরায়েল— এমন গুরুতর অভিযোগ তুলেছে জাতিসংঘ। সংস্থাটির দাবি, ১০ অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ ত্রাণ পাঠানোর ১০৭টি আবেদন বাতিল করেছে।