মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী অ্যাবিগেইল স্প্যানবার্গার। রিপাবলিকান প্রার্থী উইনসাম আর্ল-সিয়ার্সকে হারিয়ে তিনি এই পদে নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমগুলো।
যুক্তরাষ্ট্রের বৃহত্তম ও প্রভাবশালী নগরী নিউইয়র্কে রচিত হলো নতুন ইতিহাস। প্রথমবারের মতো শহরটির নেতৃত্বে নির্বাচিত হলেন একজন মুসলিম—দক্ষিণ এশীয় বংশোদ্ভূত জোহরান মামদানি। মাত্র ৩৪ বছর বয়সে বিশ্বের সবচেয়ে আলোচিত এই শহরের মেয়র হয়ে তিনি সৃষ্টি করলেন এক নজিরবিহীন ঘটনা।বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই নির্বাচন নিয়ে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে আল জাজিরা।
গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মানবিক পরিস্থিতি কোনওভাবেই স্বস্তিদায়ক নয়। সীমান্ত খোলা থাকলেও তা খুবই সীমিত পরিসরে, ফলে ত্রাণবাহী ট্রাক ঢুকতে পারছে অল্প সংখ্যায়। এ কারণে খাদ্যঘাটতি তৈরি হয়েছে ভয়াবহ আকারে, আর ক্ষুধা ও অনাহারে দিন কাটাচ্ছেন ফিলিস্তিনিরা। জাতিসংঘ জানিয়েছে, তাদের বিভিন্ন সংস্থা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ত্রাণ পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। কিন্তু ইসরায়েলের আরোপিত কঠোর বিধিনিষেধের কারণে সহায়তার পরিমাণ প্রয়োজনের তুলনায় তুলনামূলক খুবই কম।
নিউইয়র্কে মেয়র নির্বাচন চলেছ। নির্বাচনে নিজের ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ডেমোক্র্যাট সমর্থিত প্রার্থী জোহরান মামদানি।
ভারত এবং ইসরাইলের সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী পর্যায়ে আছে। ভারত বর্তমানে বিশ্বের অন্যতম এক পরাশক্তিতে পরিণত হয়েছে।
ইরানি সশস্ত্র বাহিনী ১২ দিনের আরোপিত যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে পরাজিত করে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করেছে।
বায়ুদূষণে ভারতের রাজধানী দিল্লিতে ২০২৩ সালে মোট মৃত্যুর প্রায় ১৫ শতাংশের জন্য দায়ী ছিল।
ভারতের ছত্তিশগড়ের বিলাসপুর জেলায় একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এ সংঘর্ষে কমপক্ষে চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
টাইফুন কালমেগির প্রভাবে সৃষ্ট বৃষ্টিপাতের ফলে মধ্য ফিলিপাইনের বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে। এতে এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, ফিলিপাইন ভয়াবহ দুর্যোগের সম্মুখীন। উদ্ধারকাজ চলছে। মৃতের সংখ্যা
পাকিস্তানের সুপ্রিম কোর্টের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আইনজীবী-কর্মচারীরা নিরাপদ আশ্রয়ের খোঁঁজে ছোটাছুটি শুরু করেন।
নেপালে ভয়াবহ তুষারধসে সাত পর্বতারোহীর মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দেশটির পূর্বাঞ্চলের ইয়ালুং রি পর্বতচূড়ায় এ দুর্ঘটনা ঘটে। অভিযান সংগঠক প্রতিষ্ঠান ড্রিমার্স ডেসটিনেশন জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন ইতালির নাগরিক, একজন জার্মান, একজন ফরাসি এবং দুইজন নেপালি রয়েছেন।
ভারতের তেলেঙ্গানার রাঙ্গা রেড্ডি জেলায় সোমবার (৩ নভেম্বর) সকালে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
সুদানের উত্তর করদোফানে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) ড্রোন হামলায় অন্তত ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুরা রয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সতর্ক বার্তা দিয়েছেন—যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দেওয়া বন্ধ না করে এবং মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ অব্যাহত রাখে, তবে তেহরান কখনোও ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতায় আসবে না।
গাজায় ঘোষণা করা যুদ্ধবিরতি যেন শুধু কাগজেই সীমাবদ্ধ। যুদ্ধ থামানোর প্রতিশ্রুতির মাঝেও ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর অব্যাহত রয়েছে ইসরায়েলের ভয়াবহ হামলা। সর্বশেষ এই হামলায় আরও অন্তত ৪৫ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। একই সঙ্গে পাঁচ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে দখলদার ইসরায়েল।