| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সীমান্তে সন্ত্রাসবিরোধী অভিযানে পাকিস্তানের ৬ সেনা নিহত

সন্ত্রাসবিরোধী অভিযানে গিয়ে প্রাণ হারালেন পাকিস্তানের ছয় সেনা সদস্য। আফগান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়ার কুরাম জেলায় তীব্র সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর। বুধবার (২৮ অক্টোবর) প্রকাশিত বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিস্তারিত...

মরক্কোয় ‘জেন জি’ বিক্ষোভে সহিংসতা, ২৪০০ জনের বিরুদ্ধে অভিযোগ

মরক্কো সরকার সাম্প্রতিক সহিংস জেন জি বিক্ষোভ-এর ঘটনায় ২,৪৮০ জনের বিরুদ্ধে অভিযোগ এনেছে। দেশটির ইতিহাসে এটি অন্যতম বড় রাজনৈতিক অস্থিরতার সময়।

বিস্তারিত...

পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা দপ্তরকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন।

বিস্তারিত...

শি মহান নেতা, অসাধারণ বৈঠক হয়েছে: ট্রাম্প

দক্ষিণ কোরিয়ার বুসান শহরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে ট্রাম্প শিকে ‘মহান নেতা’ আখ্যা দিয়ে বলেন, “তার সঙ্গে অসাধারণ বৈঠক হয়েছে।” বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

চীনের ওপর থেকে ১০ শতাংশ শুল্ক কমালেন ট্রাম্প

দক্ষিণ কোরিয়ার বুসানে শীর্ষ বৈঠকের পর ‘চীনের সঙ্গে এক বছরের জন্য বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে’ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন,‘আমাদের চুক্তি হয়ে গেছে।

বিস্তারিত...

৩০ বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক অস্ত্রের পরীক্ষা পুনরায় চালু করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, রাশিয়া ও চীনসহ অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় তাল রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিস্তারিত...

দুই বছর পর খুললো গাজার আল আজহার ইউনিভার্সিটি

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে খুলে দেওয়া হয়েছে গাজার আল আজহার ইউনিভার্সিটি। ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর গত দুই বছর ধরে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম বন্ধ ছিল।

বিস্তারিত...

হারিকেন মেলিসার তাণ্ডবে লণ্ডভণ্ড ক্যারিবীয় অঞ্চল, নিহত অন্তত ২৫

প্রবল শক্তিশালী হারিকেন মেলিসা ক্যারিবীয় দ্বীপপুঞ্জজুড়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ঘূর্ণিঝড়টি বহু ঘরবাড়ি ও অবকাঠামো গুঁড়িয়ে দিয়েছে, অনেক স্থানে পুরো পাড়া-মহল্লা প্লাবিত হয়েছে এবং এতে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

দীর্ঘ ছয় বছর পর বৈঠকে বসছেন ট্রাম্প ও জিনপিং

দীর্ঘ ছয় বছর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার বুসানে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনের সাইডলাইনে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হতে যাচ্ছেন। বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে বাণিজ্যিক টানাপোড়েন ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে।

বিস্তারিত...

উত্তরপ্রদেশে গেরুয়া নদীতে নৌকাডুবে নিখোঁজ ১০

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বাহারাইচ জেলার ঘন জঙ্গলে ঘেরা গেরুয়া নদীতে একটি ছোট নৌকাডুবে নিখোঁজ অন্তত ১০ যাত্রী। বুধবার ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

বিস্তারিত...

যুদ্ধবিরতির মাঝেই আবার ইসরায়েলের হামলা, নিহত শতাধিক

গাজায় শান্তির প্রত্যাশা যেন প্রতিবারই রক্তে ডুবে যায়। বুধবার দুপুরে ইসরায়েল যুদ্ধবিরতি বজায় রাখার ঘোষণা দিলেও কয়েক ঘণ্টার মাথায় ফের ভয়াবহ হামলা চালিয়েছে। উত্তর গাজার বেইত লাহিয়ায় চালানো এই হামলায় দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষ।

বিস্তারিত...

রিওতে পুলিশের অভিযানে নিহত বেড়ে ১৩২, ক্ষোভে ফুঁসছে ব্রাজিল

ব্রাজিলের রিও দে জেনেইরোতে মাদকচক্রের বিরুদ্ধে পরিচালিত পুলিশি অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ১৩২ জনে দাঁড়িয়েছে।

বিস্তারিত...

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৫ অঙ্গরাজ্যে মামলা

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২৫টি অঙ্গরাজ্যে মামলা হয়েছে। দরিদ্র আমেরিকানদের জন্য নির্ধারিত খাদ্য সহায়তা কর্মসূচি বন্ধের পরিকল্পনার প্রতিবাদে এই মামলা করা হয়েছে।

বিস্তারিত...

‘২০৫০ সালের মধ্যে ইতালির ২০ শতাংশ সৈকত পানির নিচে তলিয়ে যেতে পারে’

ইতালি ২০৫০ সালের মধ্যে ২০ শতাংশ এবং ২১০০ সালের মধ্যে ৪০ শতাংশ সমুদ্র সৈকত হারাতে পারে। ইতালীয় ভৌগোলিক সোসাইটি সতর্ক করে এ বিষয়টি জানিয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪