| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ক্ষেপণাস্ত্র নয়, ইউক্রেন যুদ্ধের সমাপ্তি নিয়ে ভাবা উচিত: পুতিনকে ট্রাম্প

ক্ষেপণাস্ত্র পরীক্ষার বদলে ইউক্রেনে যুদ্ধ শেষ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিস্তারিত...

ত্রিনিদাদ ও টোবাগোতে মার্কিন নৌবাহিনী

যৌথ সামরিক প্রশিক্ষণ পরিচালনার জন্য মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ত্রিনিদাদ ও টোবাগোর নৌবন্দরে নোঙর করেছে।

বিস্তারিত...

গাজায় শান্তিবাহিনী পাঠানোর প্রস্তাব গ্রহণ করবে না জর্ডান

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জর্ডানের বাদশা দ্বিতীয় আবদুল্লাহ বলেছেন, গাজায় শান্তিবাহিনী পাঠানোর প্রস্তাব পেলে জর্ডান তা গ্রহণ করবে না।

বিস্তারিত...

গাজায় ইসরায়েলি হামলা যুদ্ধবিরতি লঙ্ঘন নয়: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর একজন সদস্যকে লক্ষ্য করে ইসরায়েল যে হামলা চালিয়েছে, তা মার্কিন সমর্থিত যুদ্ধবিরতির লঙ্ঘন নয় বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

বিস্তারিত...

আর্জেন্টিনার মধ্যবর্তী নির্বাচন, প্রেসিডেন্টের দলের বড় জয়

আর্জেন্টিনার মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পেয়েছে প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের দল ‘লা লিবার্তা আভাঞ্জা (এলএলএ)’। এ জয়কে দেশের জন্য ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে উল্লেখ করেছেন মিলেই।

বিস্তারিত...

ভারতে দলিত ব্যক্তিকে পিটিয়ে হত্যা

ভারতের মধ্যপ্রদেশের ভিন্ড জেলায় প্রতিবেশীদের সঙ্গে বিবাদের জেরে ৩৫ বছর বয়সী এক দলিত ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। দলিত ওই ব্যক্তির মৃত্যুর পর গ্রামে উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে একজনের বাড়িতে ভাঙচুর চালিয়েছে আগুন ধরিয়ে দিয়েছে।

বিস্তারিত...

সৌদি আরবে ২২ হাজারের বেশি প্রবাসীকর্মী গ্রেপ্তার

সৌদি আরবে গত সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসীকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।বসবাস, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পরিচালিত দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিস্তারিত...

ইউক্রেনের ১৯৩টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক রাতের মধ্যে ইউক্রেনের ১৯৩টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। সোমবার (২৭ অক্টোবর) এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।

বিস্তারিত...

তুরস্কে দাতব্য সংস্থার আড়ালে নারীদের যৌন নিপীড়ন,মালিক গ্রেপ্তার

অসহায় নারীদের যৌন নিপীড়নের অভিযোগে তুরস্কের একটি দাতব্য সংস্থার মালিককে গ্রেপ্তার করা হয়েছে। সাদেত্তিন কারাগোজ নামের ওই ব্যক্তি অসহায় নারীদের সাহায্য দেওয়ার নাম করে তাঁদের ওপর যৌন নিপীড়ন করতেন।

বিস্তারিত...

ট্রাম্প-পুতিনের বৈঠক নির্ভর করছে হোয়াইট হাউসের ওপর: ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক নির্ভর করছে হোয়াইট হাউসের ওপর।

বিস্তারিত...

ত্রিপুরার শিশুসহ ছয় বাংলাদেশি গ্রেপ্তার

ভারতের ত্রিপুরার ধলাই জেলার আমবাসা রেলওয়ে স্টেশন থেকে এক শিশুসহ ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তারা সবাই বাগেরহাট জেলার বাসিন্দা। জিজ্ঞাসাবাদ শেষে আজই তাদের আদালতে তোলার কথা রয়েছে।

বিস্তারিত...

গাজা উপত্যকার কাছে দুর্ঘটনায় ১২ ইসরায়েলি সেনা আহত

গাজা উপত্যকার কাছে গাড়ি দুর্ঘটনায় দখলদার ইসরায়েলের ১২ সেনা আহত হয়েছেন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিস্তারিত...

ট্রাম্পের বিরুদ্ধে মালয়েশিয়ায় বিক্ষোভ

গাজা যুদ্ধে দখলদার ইসরায়েলকে সমর্থন দেওয়ায় মালয়েশিয়া সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছেন দেশটির বিক্ষোভকারীরা।

বিস্তারিত...

ফের সীমান্ত সংঘর্ষ, ৫ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে ফের গত শুক্র ও শনিবারের সংঘর্ষে ৫ জন পাকিস্তানি সেনা নিহত হন বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। সেই সঙ্গে আফগানিস্তান থেকে প্রবেশ করা ২৫ সশস্ত্র যোদ্ধাকে হত্যার দাবি করেছে তারা।

বিস্তারিত...

দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত

দক্ষিণ চীন সাগরে আধঘণ্টার ব্যবধানে মার্কিন সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। অবশ্য যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত হলেও সৌভাগ্যক্রমে পাঁচ ক্রু সদস্যই জীবিত রয়েছেন। আধঘণ্টার ব্যবধানে ঘটা এই দুর্ঘটনায় আবারও প্রশ্ন উঠছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪