| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সৌদি যুবরাজের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ এবং সম্ভাব্য যুদ্ধবিরতির প্রচেষ্টা নিয়ে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বুধবার তাদের মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়

বিস্তারিত...

ইরানে সামরিক অভিযান শেষ পর্যায়ে: ট্রাম্প

ইরানে সামরিক অভিযানের লক্ষ্য অর্জনের প্রায় শেষ প্রান্তে আছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে জাতির উদ্দেশে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় তিনি জানান, ইরানে হয়ত তাদের ‘কাজ শেষ করতে’ আর দুই থেকে তিন সপ্তাহ লাগবে।

বিস্তারিত...

ইরান কখনো যুদ্ধ শুরু করেনি: যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশে্য পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশে এক খোলা চিঠিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আধুনিক ইতিহাসে ইরান কখনোই আগ্রাসন বা যুদ্ধ শুরুর পথ বেছে নেয়নি। তবে দেশটি আক্রান্ত হলে সবসময় দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তুলেছে। বুধবার (১ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম Press TV-তে প্রকাশিত ওই চিঠিতে তিনি ইরানকে মানব ইতিহাসের অন্যতম প্রাচীন ও ধারাবাহিক সভ্যতা হিসেবে উল্লেখ করেন।

বিস্তারিত...

ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে ভাষণ শেষ করার পরই ইরান ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। আলজাজিরার এক প্রতিবেদনে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

শিগগিরই ইরান ছাড়ব, প্রয়োজনে স্পট হামলা: ট্রাম্প

ইরানে চলমান যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র দ্রুত সরে আসবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রয়োজন হলে ভবিষ্যতে আবারও ‘নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা’ চালানো হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। বুধবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা খুব দ্রুত ইরান থেকে বেরিয়ে আসব। তবে প্রয়োজনে আবার ফিরে এসে লক্ষ্যভিত্তিক হামলা চালাব।

বিস্তারিত...

জলবায়ু পরিবর্তনে ধীর হচ্ছে পৃথিবীর ঘূর্ণন, দীর্ঘ হচ্ছে দিন

পৃথিবীর ঘূর্ণনগতি ধীরে ধীরে কমে আসছে, ফলে দিনগুলো ক্রমান্বয়ে বড় হচ্ছে—সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে এমনই চমকপ্রদ তথ্য। ভিয়েনা বিশ্ববিদ্যালয় এবং ইটিএইচ জুরিখ-এর গবেষকেরা জানিয়েছেন, এই পরিবর্তন ঘটছে অভূতপূর্ব গতিতে এবং এর পেছনে প্রধান ভূমিকা রাখছে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন।

বিস্তারিত...

ইরাকে মার্কিন সাংবাদিক শেলি কিটলসন অপহৃত

মার্কিন সাংবাদিক শেলি কিটলসনকে বাগদাদে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে, ইরান-সমর্থিত একটি ইরাকি সশস্ত্র গোষ্ঠী এ ঘটনার সঙ্গে জড়িত। ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি অবনতির মধ্যে এ ঘটনা ঘটল।

বিস্তারিত...

ইরানে মার্কিন স্থল অভিযানে যোগ দেবে না ইসরায়েল

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো স্থল অভিযানে ইসরায়েলি বাহিনী অংশ নেবে না। ওয়াশিংটন যখন এ যুদ্ধে তার ভূমিকা আরও বিস্তৃত করার বিষয়টি বিবেচনা করছে ঠিক তখন ইসরায়েলের গণমাধ্যম এ প্রতিবেদন প্রকাশ করেছে।

বিস্তারিত...

ইসরায়েলে তৃতীয়বারের মতো হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বুধবার সকালে দক্ষিণ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছেন। তারা জানিয়েছেন, এটি ইরান ও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে যৌথভাবে পরিচালিত একটি অভিযান ছিল। এক বিবৃতি হুতি বাহিনী জানায়, চলমান সংঘাতে এটি তাদের তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা। এই হামলা ইরান ও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সমন্বয় করে চালানো হয়েছে।

বিস্তারিত...

ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ থেকে পালাবার পথ খুঁজছেন: ইরানের রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদি বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প পালাবার পথ খুঁজছেন। বুধবার (১ এপ্রিল) ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ইরান দূতাবাস। সংবাদ স

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

ইরান যুদ্ধে যোগ দিতে ব্যর্থ হওয়ায় পশ্চিমা সামরিক জোট (ন্যাটো) থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার বিষয় চিন্তা-ভাবনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন ভাবনার কথা জানিয়েছেন তিনি।

বিস্তারিত...

অস্ট্রেলিয়ায় আজহারীর ভিসা বাতিল: ফিরতে হচ্ছে দেশে

অস্ট্রেলিয়ায় একাধিক ইসলামিক সম্মেলন করতে যাওয়া মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করা হয়েছে। এতে তাকে সফরের মাঝপথেই ফেরত চলে আসতে হচ্ছে। বুধবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি মেইল।

বিস্তারিত...

আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহে প্রতিরক্ষা বাহিনীর গুলি করে নামানো একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। দেশটির সরকারি বার্তাসংস্থা ডব্লিউএএম বুধবার (১ এপ্রিল) জানিয়েছে, একটি ড্রোন ফুজাইরাহতে আসার পর এটিকে ভূপাতিত করা হয়। ওই সময় ড্রোনটির ধ্বংসাবশেষ এসে আঘাত হানে ওই বাংলাদেশির ওপর।তিনি ফুজাইরাহর আল রিফা এলাকার একটি ফার্মে কাজ করছিলেন।এই বাংলাদেশির নাম পরিচয় কোনো কিছু এখনো জানায়নি আমিরাত।

বিস্তারিত...

রাশিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ২৯

রাশিয়ার ক্রিমিয়ায় একটি সামরিক পরিবহন বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত হয়েছেন। বুধবার(১এপ্রিল) সকালে এ তথ্য জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।বার্তাসংস্থা তাস নিউজ মন্ত্রণালয়ের বরাতে বলেছে, কৃষ্ণ সাগরের কাছে ক্রিমিয়ার একটি পাহাড়ের চূড়ায় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানে থাকা ছয়জন ক্রু এবং ২৩ জন সাধারণ যাত্রী মারা গেছেন।

বিস্তারিত...

ইরানের বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা আর্জেন্টিনার

ইরানের সেনাবাহিনীর এলিট ইউনিট ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড কর্সপকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা। বুধবার (১ এপ্রিল) দেশটির প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার তথ্য জানানো হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪