| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাশারের সঙ্গে নাম জড়ানোয় ক্ষুব্ধ চিত্রনায়িকা ববি

reporter
  • আপডেট টাইম: জুন ২১, ২০২৬ ইং | ০১:৩২:৫৪:পূর্বাহ্ন  |  ৭১২ বার পঠিত
বাশারের সঙ্গে নাম জড়ানোয় ক্ষুব্ধ চিত্রনায়িকা ববি

স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলশানের একটি বাসা থেকে গোপন সুড়ঙ্গের সন্ধান পাওয়ার পর বহুরূপী প্রতারক হিসেবে অভিযুক্ত মির্জা আবুল বাশার মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে তার সঙ্গে নিজের নাম জড়িয়ে সংবাদ প্রকাশ হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।

শনিবার (২০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান তিনি।

পোস্টে ববি বলেন, ব্যবসায়ী মির্জা আবুল বাশারকে কেন্দ্র করে কয়েকটি গণমাধ্যমে তাকে নিয়ে চটকদার সংবাদ প্রকাশ করা হয়েছে। কোথাও তাকে ‘কথিত স্ত্রী’ আবার কোথাও ‘স্ত্রী’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

চিত্রনায়িকা ববি অভিযোগ করেন, একটি কুচক্রী মহল ভিউ বাণিজ্য এবং তার সম্মানহানির উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। তবে দেশের মূলধারার গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি তার আস্থা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, তাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে যেসব গণমাধ্যম ভুয়া খবর প্রকাশ করেছে, তাদের বিরুদ্ধে তিনি যথাযথ আইনগত ব্যবস্থা নেবেন। পাশাপাশি তিনি জানান, যদি কখনো বিয়ের মতো পবিত্র সম্পর্কে আবদ্ধ হন, তবে সেটি তিনি নিজেই প্রকাশ করবেন।

সম্প্রতি মির্জা আবুল বাশার মামুনকে ঘিরে আলোচিত ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে তাকে নিয়ে নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়ে। এরই প্রেক্ষিতে নিজের অবস্থান স্পষ্ট করে এ বক্তব্য দেন চিত্রনায়িকা ববি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪