ইরান যুদ্ধ বন্ধে এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যৌথভাবে ‘পাঁচ দফা শান্তি প্রস্তাব’ ঘোষণা করেছে চীন ও পাকিস্তান। মঙ্গলবার (৩১ মার্চ) বেইজিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর মধ্যে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে এই প্রস্তাবনা পেশ করা হয়।
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বুধবার (১ এপ্রিল) ইস্টার্ন টাইম রাত ৯টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টা) তিনি হোয়াইট হাউস থেকে এই ভাষণ দেবেন।হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ তথ্য দেশবাসীর সামনে তুলে ধরতেই এই ভাষণের আয়োজন করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালির কারণে জ্বালানি সংকটে পড়া দেশগুলোকে নিজেদের ব্যবস্থা নিজেদেরই করতে হবে। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি যুক্তরাজ্য ও ফ্রান্সকে ইঙ্গিত করে বলেন, যে দেশগুলো যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানের বিরুদ্ধে পাশে দাঁড়ায়নি, তাদের উচিত যুক্তরাষ্ট্র থেকে তেল কেনা অথবা প্রণালিতে গিয়ে ‘নিজেদের দরকারমতো’ নিয়ে নেওয়া। তিনি আরও লেখেন, যুক্তরাষ্ট্র আর তোমাদের সাহায্য করতে সেখানে থাকবে না।
ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানকে কেন্দ্র করে দেশটির সশস্ত্র বাহিনীকে সমর্থন দেওয়ার জন্য চেচেন সেনারা প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে। এই খবর দিয়েছে ইরানের রাষ্ট্র মালিকানাধীন সংবাদমাধ্যম প্রেস টিভি। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভের অনুগত ইউনিটগুলো এই সংঘাতকে ধর্মীয় যুদ্ধ হিসেবে দেখছে। তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্ভাব্য সরাসরি হস্তক্ষেপকে ‘জিহাদ’ হিসেবে আখ্যায়িত করেছে এবং ইরানের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার অন্তত ২৫টি তেলবাহী জাহাজ সম্প্রতি যুক্তরাজ্যের জলসীমা অতিক্রম করেছে, যদিও সেগুলো আটক করতে
ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বেড়ে গ্যালনপ্রতি ৪ ডলার ছাড়িয়েছে। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড
উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন বিভিন্ন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্য করে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। একই সঙ্গে সংশ্লিষ্ট সব কোম্পানির কর্মী ও আশপাশে বসবাসকারী সাধারণ লোকজনকে অবিলম্বে এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে ইরানের এই বাহিনী।
যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই আগামী এপ্রিলের শেষ দিকে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন ব্রিটিশ রাজা রাজা তৃতীয় চার্লস। এই সফরের মাধ্যমে মার্কিন
ইরানকে ঘিরে চলমান যুদ্ধের খরচ বহন করতে আরব দেশগুলোর ওপর চাপ দেওয়ার চিন্তা করছেন ডোনাল্ড ট্রাম্প; এমন ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউস।
তেহরানকে দ্রুত সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, আগামী দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ ওষুধ সরবরাহে বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে, বিশেষ করে ক্যানসারের মতো জীবনরক্ষাকারী চিকিৎ
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক অর্থবাজারে অস্থিরতা আরও তীব্র হয়েছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবির শেয়ারবাজারে বড় ধাক্কা লেগেছে। এ দুই মার্কেট থেকে মোট প্রায় ১২০ বিলিয়ন ডলার বাজারমূল্য উধাও হয়ে গেছে।
মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক শক্তি জোরদার করতে কয়েক হাজার প্যারাট্রুপার পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সেনাবাহিনীর অভিজাত ৮২তম এয়ারবর্ন ডিভিশনের সদস্যরা ইতোমধ্যে যাত্রা শুরু করেছেন এবং ধাপে ধাপে তারা ওই অঞ্চলে পৌঁছাচ্ছেন।
ইরানের ইসফাহান প্রদেশে একটি গুরুত্বপূর্ণ গোলাবারুদের ভাণ্ডারে শক্তিশালী ‘বাংকার বাস্টার’ বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এমন তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, প্রায় ২ হাজার পাউন্ড (৯০৭ কেজি) ওজনের ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসে সক্ষম বোমা ব্যবহার করা হয়েছে এই অভিযানে।
মধ্যপ্রাচ্যের আকাশে যখন বারুদের গন্ধ আর কানফাটানো বোমার শব্দ, তখন ইরানের রাজধানী তেহরানের ঘরে ঘরে চলছে এক ভিন্ন লড়াই। ইসরায়েলি বাহিনীর একের পর এক বিমান হামলার প্রচণ্ড শব্দ থেকে সন্তানদের মানসিকভাবে রক্ষা করতে গান গেয়ে আর নেচে তাদের ভুলিয়ে রাখার চেষ্টা করছেন অনেক অসহায় বাবা-মা।